ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চোখের জলে জেকোকে বিদায় জানাল বসনিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ এএম
ছবি: সংগৃহীত

বসনিয়া ও হার্জেগোভিনার জার্সিতে ১৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর জাতীয় দলকে বিদায় জানিয়েছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার এডিন জেকো। সুইডেনের বিপক্ষে জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ‘সোয়ান অব সারাজেভো’ খ্যাত এই ফরোয়ার্ড। তার বিদায়কে ঘিরে পুরো স্টেডিয়ামজুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ। গ্যালারিতে সমর্থকদের চোখে ছিল অশ্রু, আর মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়রাও দাঁড়িয়ে সম্মান জানান এই কিংবদন্তিকে।

জেকোর বিদায়ী ম্যাচে বসনিয়ার সমর্থকগোষ্ঠী ‘বিএইচ ফ্যানাটিকোস’ গ্যালারিতে বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে দেশের অন্যতম সেরা ১১ নম্বর জার্সিধারীকে সম্মান জানায়। ম্যাচের প্রথমার্ধে ভিএআরের সিদ্ধান্তে তার একটি দুর্দান্ত গোল বাতিল হওয়ায় বিদায়ের রাতটি আরও স্মরণীয় হওয়ার সুযোগ হাতছাড়া হয়। পরে ম্যাচের ৬২তম মিনিটে মাঠ ছাড়ার সময় দর্শক ও প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে দাঁড়িয়ে অভিবাদন পান জেকো। ম্যাচটি শেষ হয় ১-১ গোলের ড্রয়ে।

জাতীয় দলকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দেন জেকো। তিনি লেখেন, বসনিয়ার জার্সির প্রতি তার ভালোবাসা কখনো কমেনি। সরে দাঁড়ানোর জন্য এ সময়টিকেই উপযুক্ত মনে করছেন তিনি। ৪০ বছর বয়স পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার প্রসঙ্গ টেনে জেকো জানান, নিজের শেষটুকু দিয়েও দেশের জন্য উজাড় করে দিয়েছেন তিনি।

২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনার ঐতিহাসিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জেকো। সারাজেভোর যুদ্ধের বিভীষিকা পেরিয়ে উঠে আসা এই ফুটবলার সময়ের সঙ্গে হয়ে ওঠেন দেশের ফুটবলের অন্যতম প্রধান মুখ। গোল করার দক্ষতা, নেতৃত্ব ও দীর্ঘদিনের পারফরম্যান্সে তিনি বসনিয়ার মানুষের কাছে বিশেষ মর্যাদা অর্জন করেন।

বিদায়ী ম্যাচ শেষে বসনিয়া ফুটবল ফেডারেশনের উদ্যোগে জেকোর সম্মানে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। মানবতাবাদী সংস্থা ‘Pomozi.ba’-এর সহযোগিতায় নেওয়া হয় একটি দাতব্য উদ্যোগও। মাঠে শেষবারের মতো সমর্থকদের অভিবাদন জানাতে ‘ল্যাপ অব অনার’ দেওয়ার সময় গ্যালারি থেকে মাঠে ছুড়ে দেওয়া হয় হাজার হাজার নরম খেলনা বা সফট টয়। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, খেলনাগুলো পরে দেশের এতিমখানাগুলোতে বিতরণ করা হবে।

জেকোর এই বিদায় কেবল একজন অভিজ্ঞ স্ট্রাইকারের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি নয়; বসনিয়ার ফুটবল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়েরও অবসান। দেশের জার্সিতে দীর্ঘ পথচলা শেষে আবেগ, ভালোবাসা ও সম্মানের মধ্য দিয়েই জাতীয় দলকে বিদায় জানালেন দেশটির ফুটবলপ্রেমীদের প্রিয় এই তারকা।

সূত্র: গোলডটকম

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্লাবের নতুন মালিকানায় প্রথম জয়ের দেখা পেলেন মেসি
মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি মাঠের খেলার পাশাপাশি ব্যবসায়ী ও ক্লাব মালিক হিসেবেও নিজের ক্যারিয়ার এগিয়ে যাচ্ছেন।
ক্লাবের নতুন মালিকানায় প্রথম জয়ের দেখা পেলেন মেসি
ব্যালন ডি’অর নিয়ে কুকুরেয়ার মজার মন্তব্য
স্পেনের সংবাদ সম্মেলনে ব্যালন ডি’অর নিয়ে মজার মন্তব্য করে হাসির খোরাক জুগিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া।
ব্যালন ডি’অর নিয়ে কুকুরেয়ার মজার মন্তব্য
নাইটক্লাবের ছবি ভাইরাল / সাদের ‘অনুরোধে’ নতুন করে যে ব্যাখ্যা দিলেন সেই তরুণী
ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের করুণ পরাজয়কে ছাপিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাদ ও সোহলের ভাইরাল হওয়া নাইটক্লাবের ছবি। প্রকাশিত ছবিগুলো নেপালের তোলার কথা জানালেও সাদের অনুরোধে নতুন করে ব্যাখ্যা দিয়েছেন সেই ইন্দোনেশিয়ান তরুণী। শুক্রবার (২ অক্টোবর) দেওয়া নতুন পোস্টে এলেনা লিখেছেন, একটা ব্যাখ্যা দিতে চাই ছবি ও ভিডিও নেপালে দুই মাস আগের। যেখানে পেশাদার ও প্রকৃত বন্ধুদের সাথে দেখা করেছিলাম।’  দুই মাস আগের ছবি গতকাল পোস্ট করার কারণও ব্যাখ্যা দিয়েছেন পরের প্যারায়, আমার পোস্টে কোনো ভুল বোঝাবুঝি হলে দুঃখিত। আমি সাধারণত দেরিতে পোস্ট করি কারণ আমি যখন ভ্রমণ করি তখন উপভোগ করি। সাদ উদ্দিনের ইন্দোনেশিয়ার ‘বন্ধু’ গতকাল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টটি দেওয়ার পর আজ সাদের অনুরোধে পোস্টে ছবির ব্যাখ্যা দিয়েছেন।  তবে ছবিটি জাকার্তারই কোনো ক্লাবের হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এমনকী সাদ উদ্দিনের অনুরোধেই ইন্দোনেশিয়ার ওই নারী পোস্টটি করেছেন। নেপাল কিংবা ইন্দোনেশিয়া ঘটনা যেখানেরই হোক যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গেছে নারীর কাঁধের ওপর সাদের হাত রাখা এবং সামনে পানীয়।  যা জাতীয় দলের ফুটবলারের কাছ থেকে কাম্য নয়। শুধু ক্রীড়াঙ্গন নয়, তরুণ সমাজ তাদের অনুকরণ করে। নাইট ক্লাবে পানশালা কিংবা ডিস্কোতে যাওয়া শৃঙ্খলা পরিপন্থী। সাদ ও সোহেল দুই জনই সিনিয়র ফুটবলার। এই প্রসঙ্গে সাদ উদ্দিন জাকার্তা বিমানবন্দর থেকে বলেন, ছবিটি জাকার্তা নয় নেপালে এবং মাসখানেক আগে বিষয়টি পরিষ্কার করার জন্য তাকে পোস্ট করতে বলেছি। ঐ জায়গায় যাওয়া ঠিক হয়নি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন ও বন্ধু থাকতে পারে পেশাদার ফুটবলের বাইরে। আরটিভি/এসআর
সাদের ‘অনুরোধে’ নতুন করে যে ব্যাখ্যা দিলেন সেই তরুণী
সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল, যা বলছেন টিম ম্যানেজার
আসিয়ান কাপে গ্রুপ পর্বের ম্যাচে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের হেরেছে বাংলাদেশ দল। এই হারের ক্ষত না শোকাতেই সিনিয়র খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। বাবুর ভাষ্য, ‘রাতের খাবারের পর খেলোয়াড়েরা ঘুমাতে গেছে। আমরা তো সারারাত তাদের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না।’ ঘটনার সত্যতা নিশ্চিত হলে শাস্তিমূলক ব্যবস্থার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বাবু বলেন, ‘যদি তারা এমন কিছু করে থাকে, তাহলে আমাদের শৃঙ্খলা কমিটি আছে। আমরা আমাদের দিক থেকে ব্যবস্থা নেব।’ ঘটনার সূত্রপাত একটি এক্স পোস্ট থেকে। আলানা নামের এক ইন্দোনেশিয়ান নারী এক্সে পোস্ট দিয়ে লেখেন, বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম। প্রকাশিত ভিডিওতে দেখা যায় সাদ ও সোহেল রানার সঙ্গে আছেন তিন নারী। গানের তালে তালে নাচতেও দেখা যায় সাদকে। এত বড় হারের ঠিক পরই এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের কাছে স্বাভাবিকভাবেই বার্তা যাচ্ছে দুজনে এরপরই গিয়েছেন নাইটক্লাবে।  তবে সাদ ও সোহেলের দুজনেই বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। জানান, ক্যাম্প শুরুর আগে দুজনে নেপালে গিয়েছিলেন, সেখানেই মূলত পরিচিত হন আলানার সঙ্গে।  একটি সংবাদমাধ্যমকে তারা বলেন, মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়। আরটিভি/এসআর
সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল, যা বলছেন টিম ম্যানেজার
৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!
আসিয়ান কাপে গ্রুপ পর্বের ম্যাচে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের হেরেছে বাংলাদেশ দল। যার ফলে সমালোচনায় ভাসছে ফুটবলাররা। এসবের মাঝেই সিনিয়র খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের ভিডিও ভাইরাল হয়েছে। ইন্দোনেশিয়ার এক নারী আলানার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। সেখানে দেখা যায় সাদ ও সোহেল রানার সঙ্গে আছেন তিন নারী।  এরপর একটি ভিডিওতে গানের তালে তালে নাচতেও দেখা যায় সাদকে। এত বড় হারের ঠিক পরই এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের কাছে স্বাভাবিকভাবেই বার্তা যাচ্ছে দুজনে এরপরই গিয়েছেন নাইটক্লাবে।  তবে সাদ ও সোহেলের দুজনেই বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। জানান, ক্যাম্প শুরুর আগে দুজনে নেপালে গিয়েছিলেন, সেখানেই মূলত পরিচিত হন আলানার সঙ্গে।  একটি সংবাদমাধ্যমকে তারা বলেন, মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়। যদিও ইন্দোনেশিয়ার নারী আলানা এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম। এরপর অবশ্য আলানা সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন। একাধিক অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও প্রকাশ করা হলে সেখানে গিয়ে তিনি সেসব ভিডিও ডিলিট করার অনুরোধ করেন। তা না মানলে আইনত ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন। বাংলাদেশ এবারের আসিয়ান কাপ দিয়ে প্রথমবারের মতো কোনো ফিফা টুর্নামেন্টে খেলতে নেমেছিল। তবে প্রত্যাশা তো পূরণ হয়ইনি, উল্টো দল টুর্নামেন্টটা শেষ করেছে একরাশ হতাশায়। এমন পরিস্থিতিতে দুই ফুটবলারের এমন ভিডিও সমর্থকদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে বৈকি! আরটিভি/এসআর
৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!