ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো অনুশীলনে লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ এএম
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার আগে আর্জেন্টিনার অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুয়েনস এইরেসে পৌঁছে বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি ঘিরে মেসির জন্য থাকছে বিশেষ সম্মাননা ও নানা আয়োজন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, রোববার রোজারিও থেকে বুয়েনস এইরেসে যান মেসি। নিজের শহরে দুই দিন কাটানোর পর এজেইজা বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সরাসরি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলনকেন্দ্রে যোগ দেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মঙ্গলবারের ম্যাচের আগে সোমবার হবে আর্জেন্টিনার শেষ অনুশীলন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেসি ও কোচ লিওনেল স্কালোনির কথা বলারও কথা রয়েছে।

বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জার্সিতেও থাকছে বিশেষ নকশা। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙের জার্সিতে সোনালি রঙে লেখা থাকবে তার নাম ও ১০ নম্বর। ম্যাচ শেষে স্মারক হিসেবে জার্সিটি মেসির ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষিত থাকবে।

মেসিকে সম্মান জানাতে মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেও থাকছে বিশেষ আয়োজন। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জয়ের মতো ঐতিহাসিক সাফল্যের নায়ককে বিদায় জানাতে প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ও সাফল্যের সাক্ষী মেসি। তার নেতৃত্বেই ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটায় আর্জেন্টিনা। এর আগে ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাও জেতে আলবিসেলেস্তেরা।

মনুমেন্টালের সেই ম্যাচ তাই শুধুই একটি প্রীতি ম্যাচ নয়। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে মেসির বর্ণাঢ্য পথচলার শেষ অধ্যায় হিসেবেও দেখা হচ্ছে এটিকে। প্রিয় তারকাকে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে দেখতে অপেক্ষায় ফুটবল বিশ্বের কোটি ভক্ত।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে আর্জেন্টিনার আক্রমণভাগের পাশাপাশি আলোচনায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে একটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিন শিট এনে দিয়েছেন তিনি।
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
প্রথমবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান ফুটবলার এনদ্রিক। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’। বাবার নামের সঙ্গে মিল রেখেই রাখা হয়েছে ব্যতিক্রমী এই নাম।
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা কোস্টারিকাকে ৭–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব দেখিয়েছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি