ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ এএম
ছবি: সংগৃহীত

ফিফা উইন্ডোর শুরুটা হার দিয়ে হলেও দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে ইতালি। টানা তৃতীয় ম্যাচে অপরাজিত থাকার পথে এবার তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে চারবারের বিশ্বকাপজয়ীরা।

গতকাল ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইতালি। ম্যাচের ২৬ মিনিটে জিওভান্নি দি লরেঞ্জোর ক্রস থেকে দারুণ হাফ-ভলিতে গোল করেন জিয়ানলুকা স্কামাক্কা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে ফেরার সুযোগ পায় তুরস্ক। ৬১ মিনিটে আরাল সিমসিরের গোলে সমতায় ফেরে তারা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পরই আবারও এগিয়ে যায় ইতালি।

৬৪ মিনিটে হেডে গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন রিকার্দো ক্যালাফিওরি। এরপর ম্যাচের শেষ দিকে তুরস্কের ফেরার সব সম্ভাবনা শেষ করে দেন ফ্রানসেস্কো এস্পোসিতো। আলেসান্দ্রো রোমানোর পাস থেকে ৮৭ মিনিটে গোল করে ইতালির জয় নিশ্চিত করেন তিনি।

এর আগে ফিফা উইন্ডোতে প্রতিপক্ষকে ৪-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছিল ইতালি। মাঝে ফ্রান্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। ফলে সর্বশেষ তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্র নিয়ে অপরাজিত রইল দলটি।

তুরস্ককে হারিয়ে ‘গ্রুপ-১’-এর পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে ইতালি। তিন ম্যাচে দুটি জয়, একটি ড্র ও একটি হারে তাদের পয়েন্ট ৭। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বেলজিয়াম। আর তুরস্ক এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে আর্জেন্টিনার আক্রমণভাগের পাশাপাশি আলোচনায় গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচে একটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিন শিট এনে দিয়েছেন তিনি।
আর্জেন্টিনার গোলপোস্টে মার্তিনেজের নতুন ইতিহাস
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
প্রথমবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান ফুটবলার এনদ্রিক। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’। বাবার নামের সঙ্গে মিল রেখেই রাখা হয়েছে ব্যতিক্রমী এই নাম।
বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন কেনদ্রিক
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লাউদিও ‘চিকি’ তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি!
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির শিষ্যরা কোস্টারিকাকে ৭–০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোলের কৃতিত্ব দেখিয়েছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
ইতালিতে চাকরির আবেদন শেষ ৭ ডিসেম্বর, থাকছে পরেও সুযোগ
১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে
মোবাইলের গ্যালারির ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা
হঠাৎ আগুনে ইটালি প্রবাসীর ‘সব শেষ’