ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির বিদায়ে আবেগাপ্লুত পূর্ণিমা-পরীমণি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বুধবার (৭ অক্টোবর) বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটিও স্মরণীয় করে রাখেন এই মহাতারকা।

প্রিয় তারকার বিদায়ে আবেগে ভেসেছেন বিশ্বের কোটি ভক্ত। সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। মেসির বিদায়ী ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী পূর্ণিমা ও পরীমণি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাদের পোস্টে উঠে এসেছে মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা, অসংখ্য স্মৃতি ও প্রিয় তারকার বিদায়ের বেদনা। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের মুহূর্তটি যে তাদের জন্যও ছিল আবেগঘন, তা স্পষ্ট হয়েছে দুজনের বার্তায়।

মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা লিখেছেন, জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!

মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন পরীমনি। দীর্ঘ এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।

মেসিকে ঘিরে নিজের দীর্ঘদিনের স্মৃতিও তুলে ধরেছেন পরীমনি। তিনি বলেন, কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।

বিশেষ করে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের মুহূর্তটি স্মরণ করেছেন পরীমনি। মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার সেই আনন্দ কখনো ভুলে যাওয়ার নয় বলেও উল্লেখ করেন তিনি।

সবশেষে পরীমনি লেখেন, বিদায় নয়, লিও, তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
বছরের শেষ ম্যাচে গোল উৎসবে মেতে উঠল ব্রাজিল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুরকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৭-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই শেষ হচ্ছে না, সেই ইঙ্গিতই দিলেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই। ৯৪ বছর বয়সে রোববার (১৫ নভেম্বর) মারা গেছেন ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
আরও পড়ুন
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে নতুন মুখ
মেসির সঙ্গে ব্যক্তিগত শিরোপার লড়াইয়ে সুলিভান, গড়লেন ইতিহাস