ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে সমালোচনা, নিষিদ্ধ ৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হারের পর রেফারিং নিয়ে সমালোচনা ও বিতর্কিত আচরণের অভিযোগে মিশরের তিন ফুটবল ব্যক্তিত্বকে নিষিদ্ধ করেছে ফিফা। দেশটির প্রধান কোচ হোসাম হাসান ও দলীয় ম্যানেজার ইব্রাহিম হাসানকে তিন ম্যাচ করে এবং ফরোয়ার্ড মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে গোল ডটকম।

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মিশর। ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারতে হয় আফ্রিকার দলটিকে। তবে ম্যাচের ফলাফলের পাশাপাশি রেফারিং নিয়ে মিশরীয় দলের সদস্যদের ক্ষোভ ও ম্যাচ-পরবর্তী মন্তব্যও আলোচনায় আসে।

প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন হোসাম হাসান। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পেয়েছে বলে দাবি করার পাশাপাশি বাণিজ্যিক স্বার্থ ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

অন্যদিকে, ফরোয়ার্ড মোস্তফা জিকো টুর্নামেন্টকে ‘পাতানো’ বলে আখ্যা দেন। ম্যাচ কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে মিশরের পরিশ্রম ব্যর্থ করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। রেফারির প্রতি হোসাম হাসানের বিরূপ আচরণ এবং ‘বর্ণবাদের বিরুদ্ধে না’এমন বার্তা প্রদর্শনের ঘটনাও শাস্তির কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে পারে মিশরের আসন্ন আন্তর্জাতিক সূচিতেও। হোসাম ও ইব্রাহিম হাসান তিন ম্যাচ করে নিষিদ্ধ হওয়ায় ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে দুই ম্যাচ এবং মার্চে অ্যাঙ্গোলার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁদের অনুপস্থিত থাকার কথা বলা হয়েছে।

এদিকে, মোস্তফা জিকোর পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হলে ২০২৭ সালের জুনের আগে জাতীয় দলের হয়ে তাঁর মাঠে ফেরার সুযোগ সীমিত হয়ে পড়তে পারে। এতে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মিশরের বাকি চার ম্যাচসহ আরও একটি আন্তর্জাতিক ম্যাচে তাঁকে পাওয়া যাবে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) শাস্তির পক্ষে আইনি ব্যাখ্যা দিয়ে ফিফার কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ফিফার শৃঙ্খলা কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও আচরণকে শাস্তিযোগ্য হিসেবে বিবেচনা করেছে বলে দাবি করা হয়েছে।

এদিকে, শাস্তির বিস্তারিত কারণ ও আইনি ভিত্তি জানতে ফিফার শৃঙ্খলা কমিটির কাছে আবেদন করেছে ইএফএ। সিদ্ধান্ত পর্যালোচনার পর আপিলের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, হোসাম হাসানের সঙ্গে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত সম্প্রতি অনুমোদিত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই। ৯৪ বছর বয়সে রোববার (১৫ নভেম্বর) মারা গেছেন ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাপানের কাছে হারের ক্ষত ভুলে জয়ে ফিরতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের মুখোমুখি হবে সেলেসাওরা।
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
ব্রাজিলের জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো দেখছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৮ কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে নামতে চান সান্তোসের এই তারকা।
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
নেশনস লিগ / নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
নেশনস লিগের প্রথম দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করেছিল জার্মানি। তবে দ্বিতীয় দেখায় নিজেদের পুরোনো রূপে ফিরে ডাচদের ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সোমবার (১৬ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪১ মিনিটে উইঙ্গার স্কেরহান্টের গোলে এগিয়ে যায় ক্লপের দল। ১-০ তে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্লোরিয়ান ভার্টজের গোল। স্কোর ২-০। এরপর ৬৫ মিনিটে স্ক্লোটারব্যাক আরেক গোল করে দলকে আরও এগিয়ে নেন। এরপর ৭১ ও ৭৮ মিনিটে আরও দুইবার নেদারল্যান্ডসের জাল স্পর্শ করেন জার্মানরা। এই গ্রুপে শুরু থেকেই শীর্ষে ছিল জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডস। তবে শেষ ম্যাচে জার্মানদের কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ডাচরা। গ্রুপ এ-২ এর খেলায় ইয়ুর্গেন ক্লপের দল তিনে থেকে মাঠে নামে। কিন্তু ম্যাচ শেষে তারা গ্রিস ও নেদারল্যান্ডসকে টপকে শীর্ষে উঠে গেল। তিন দলই ১১ পয়েন্ট নিয়ে শেষ করেছে গ্রুপের খেলা।  আরটিভি/এসআর
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
আরও পড়ুন
আবারও আর্জেন্টিনা-ব্রাজিল মহারণের অপেক্ষা
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ