ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

দিবালা-মার্তিনেজসহ চোটে আর্জেন্টিনার ৫ অভিজ্ঞ তারকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম
ছবি: সংগৃহীত

আসন্ন আন্তর্জাতিক বিরতির আগে চোটের ধাক্কায় উদ্বেগ বাড়ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে। পাওলো দিবালা, এমিলিয়ানো মার্তিনেজ, লাউতারো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো ও নিকোলাস তাগলিয়াফিকোর ইনজুরি নতুন করে চিন্তায় ফেলেছে কোচ লিওনেল স্কালোনিকে। গুরুত্বপূর্ণ ফুটবলারদের চোটের কারণে আসন্ন ম্যাচগুলোতে দলের পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে আর্জেন্টাইন কোচকে।

ক্লাব ফুটবলে ব্যস্ত সূচির মধ্যেই একের পর এক তারকার চোটে আর্জেন্টিনার স্কোয়াডের গভীরতা ও মূল একাদশের ভারসাম্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

চোটের তালিকায় যারা

পাওলো দিবালা: চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালাকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের প্রথমার্ধের পর পায়ের পেশিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরবর্তী এমআরআই পরীক্ষায় পেশিতে সামান্য ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। ফলে রোমার গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এমিলিয়ানো মার্তিনেজ: চোটের তালিকায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও। এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে সংঘর্ষের পর চোট পান তিনি। প্রাথমিক হিসাব অনুযায়ী, অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে অভিজ্ঞ এই গোলরক্ষককে। তার অনুপস্থিতি ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও প্রভাব ফেলতে পারে।

লাউতারো মার্তিনেজ: ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্তিনেজও পড়েছেন চোটের কবলে। থাইয়ের পেশিতে চোট পাওয়ায় অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এতে ইন্টারের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে আর্জেন্টিনার আক্রমণভাগ নিয়েও বাড়ছে দুশ্চিন্তা।

ক্রিস্তিয়ান রোমেরো: রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য মুখ ক্রিস্তিয়ান রোমেরোও চোট পেয়েছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়ার পর পরীক্ষায় তার অ্যাডাক্টর পেশিতে হালকা সমস্যা ধরা পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ থেকে ১২ দিন মাঠের বাইরে থাকতে পারেন এই ডিফেন্ডার। বড় ধরনের চোটের আশঙ্কা কমলেও সামনের ম্যাচগুলোতে তার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

নিকোলাস তাগলিয়াফিকো: আর্জেন্টিনার অভিজ্ঞ লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকোও পেশির চোটে ভুগছেন। ইনজুরির কারণে ইতোমধ্যে ক্লাবের হয়ে তিনটি ম্যাচ মিস করেছেন তিনি। তবে কবে নাগাদ পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানা যায়নি।

স্কালোনির দুশ্চিন্তা বাড়াচ্ছে ইনজুরি

আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যে এই পাঁচ ফুটবলারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্তিনেজ, রক্ষণে রোমেরো ও তাগলিয়াফিকো এবং আক্রমণভাগে লাউতারো মার্তিনেজ ও দিবালার মতো অভিজ্ঞদের অনুপস্থিতি দলের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

আসন্ন আন্তর্জাতিক বিরতির আগে তাদের সুস্থ হয়ে ফেরার বিষয়টি তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শেষ পর্যন্ত কারা জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন, তা নির্ভর করবে তাদের পুনর্বাসন ও ফিটনেসের অগ্রগতির ওপর। চোটের এই পরিস্থিতিতে বিকল্প খেলোয়াড়দের প্রস্তুত রাখাই এখন কোচ লিওনেল স্কালোনির অন্যতম বড় চ্যালেঞ্জ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাফ চ্যাম্পিয়নশিপ / সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ, ম্যাচ কবে?
ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নসশিপের  প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন শমিত সোম ও হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন ফারহান ও স্ট্রাইকার রাকিব হোসেন। এতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। অন্যদিকে শ্রীলঙ্কার এই বড় পরাজয়ে কপাল খুলেছে ভুটানের। গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমির আশা বাঁচিয়ে রেখেছিল ভুটান। ফলে বাংলাদেশের বিপক্ষে হার এড়ালেই সেমিতে খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু হামজার বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি তারা। ৪-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লঙ্কানদের। সেমিতে ‘এ’ গ্রুপ সেরা হয়ে বাংলাদেশ ফাইনালে ওঠার ম্যাচে লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের সঙ্গে। আর ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতকে মোকাবিলা করবে ভুটান। সেমিফাইনালের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আগামী ১৪ নভেম্বর। বাংলাদেশের ম্যাচটি রাত ৮টায়।  আরটিভি/এসআর
সেমিতে পাকিস্তানকে পেল বাংলাদেশ, ম্যাচ কবে?
‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
ঘরের মাঠে চলমান সাফ চ্যাম্পিয়নসশিপে রীতিমতো উড়ছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে টানা জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে দলকে এগিয়ে নেন শমিত সোম ও হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৪-০ করেন ফারহান ও স্ট্রাইকার রাকিব হোসেন। এতে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। অন্যদিকে শ্রীলঙ্কার এই বড় পরাজয়ে কপাল খুলেছে ভুটানের। গোল ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেমির আশা বাঁচিয়ে রেখেছিল ভুটান। ফলে বাংলাদেশের বিপক্ষে হার এড়ালেই সেমিতে খেলার সুযোগ ছিল শ্রীলঙ্কার। কিন্তু হামজার বাংলাদেশের সামনে দাঁড়াতে পারেনি তারা। ৪-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো লঙ্কানদের। এদিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই রাকিব হোসেনের ক্রস থেকে আক্রমণের সুযোগ তৈরি হয়। চতুর্থ মিনিটে রাকিবকে ফাউল করা হলে বক্সের ঠিক সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ। তবে হামজা চৌধুরীর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। অষ্টম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকেরা। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। বলটি শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পেলে ফিরতি বল পেয়ে দ্বিতীয় চেষ্টায় জালে জড়ান তিনি। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে শ্রীলঙ্কা। কিন্তু দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চাপ সামাল দিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হয়। তবে প্রথমার্ধের শেষ দিকে চমক দেখান অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমানের বাড়ানো লং পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যে প্রতিপক্ষে ১ ডিফেন্ডার ও গোলরক্ষক বোকা বানিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য একটি গোল করেন ফারহান আলী। বক্সের সামান্য বাইরে বল পেয়েছিলেন ফারহান। বাঁদিকে একটু একটু করে বক্সের ভেতরে ঢোকেন। একে একে তিনজনকে কাটান তিনি। ফিনিশিং টাচটাও এসেছে তার পা থেকেই। শ্রীলঙ্কার ফুটবলররা শুধু অসহায়ের মতো তাকিয়ে ছিলেন ফারহানের দিকে। সামনে দাঁড়ানো হামজার চোখেমুখে ছিল অবিশ্বাস। ম্যাচের ৫৩তম মিনিটে গোল করার পর ফারহানকে মাথায় তুলেছেন সাদ উদ্দিন ও অন্য ফুটবলাররা।  শেষ দিকে ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন রাকিব হোসেন। ৮৭তম মিনিটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল তুলে দিয়ে বাংলাদেশের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।  আরটিভি/এসআর
‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
শমিতের পর হামজার চমক, প্রথমার্ধে ২ গোল এগিয়ে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এগিয়ে গেছে বাংলাদেশ। অধিনায়ক হামজা চৌধুরীর ও শমিত সোমের গোলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ দল।  বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। শুরুর দিকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম মিনিটেই রাকিব হোসেনের ক্রস থেকে আক্রমণের সুযোগ তৈরি হয়। চতুর্থ মিনিটে রাকিবকে ফাউল করা হলে বক্সের ঠিক সামনে ফ্রি কিক পায় বাংলাদেশ।  তবে হামজা চৌধুরীর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। অষ্টম মিনিটে গোলের দেখা পায় স্বাগতিকেরা। হামজার ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা।  বলটি শ্রীলঙ্কার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় শমিত সোমের কাছে। তার প্রথম শট বাধা পেলে ফিরতি বল পেয়ে দ্বিতীয় চেষ্টায় জালে জড়ান তিনি। তাতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে শ্রীলঙ্কা। কিন্তু দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চাপ সামাল দিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি করলেও ভালো ফিনিশিংয়ের অভাবে বল জালে জড়াতে ব্যর্থ হয়। তবে প্রথমার্ধের শেষ দিকে চমক দেখান অধিনায়ক হামজা চৌধুরী। ইব্রাহিমানের বাড়ানো লং পাস থেকে বল পেয়ে বক্সের মধ্যে প্রতিপক্ষে ১ ডিফেন্ডার ও গোলরক্ষক বোকা বানিয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে স্বাগতিকরা। আরটিভি/এসআর
শমিতের পর হামজার চমক, প্রথমার্ধে ২ গোল এগিয়ে বাংলাদেশ
হামজাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা বাংলাদেশের
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে খেলা প্রথম ম্যাচের একাদশ থেকে আজকের একাদশে তিন পরিবর্তন এনে দল সাজিয়েছেন কোচ থমাস ডুলি। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশের একাদশে বড় আকর্ষণ মিডফিল্ডার হামজা চৌধুরী। প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি।  আগের দিন সংবাদ সম্মেলনে হামজা জানিয়েছিলেন, কোচ সুযোগ দিলে অধিনায়কত্ব গ্রহণ করতে প্রস্তুত। তবে আর্মব্যান্ড পরার চেয়ে ড্রেসিংরুমে সবার একতাবদ্ধ থাকা এবং পারিবারিক আবহ বজায় রাখাই তার কাছে সবচেয়ে বড় বিষয়। এছাড়া ভুটানের বিপক্ষে বদলি নেমে দারুণ খেলা মোহাম্মদ ইব্রাহিম এবং তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ এবার শুরু থেকেই একাদশে জায়গা পেয়েছেন। ভুটানের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া, বিশ্বনাথ ঘোষ ও ফয়সাল হোসেন ফাহিম। বিশ্বনাথ অবশ্য চোটের কারণে খেলছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, সমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ। আরটিভি/এসআর
হামজাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা বাংলাদেশের
ম্যান সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড। ইংলিশ ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং আর্থিক অনিয়মের অভিযোগে সম্ভাব্য শাস্তির শঙ্কার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এই স্ট্রাইকারের দলবদলের বিষয়টি।
ম্যান সিটি ছাড়তে পারেন হলান্ড, সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ
আরও পড়ুন
আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
আর্জেন্টিনাকে ছেড়ে হাইতিকে বেছে নিলেন রামোস
নভেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনার খেলা কবে, কখন?
জানুয়ারিতে আর্জেন্টিনার মাঠে ফিরছেন মেসি, প্রতিপক্ষ কে?