ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার সাথে চুক্তি নবায়ন করতে রাজি স্কালোনি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০১:০০ পিএম
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তি নবায়নে সম্মত হয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। প্রাথমিকভাবে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তি হতে যাচ্ছে তার সঙ্গে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম সুপারদেপোরের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনির সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করবে এএফএ। তবে দুই পক্ষের সম্মতি থাকলে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত করা যাবে।

সাম্প্রতিক ফিফা আন্তর্জাতিক বিরতিতে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করেন স্কালোনি। নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও ভাবনাচিন্তার পর আর্জেন্টিনার দায়িত্ব চালিয়ে যেতে সম্মত হন তিনি। চুক্তির আর্থিক শর্তসহ অন্যান্য বিষয়েও দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

যদিও চুক্তি নবায়নের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এএফএ। এর আগে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরুর কথা জানিয়েছিল সংস্থাটি। আগামী কয়েক দিনের মধ্যে অথবা নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে নতুন চুক্তির ঘোষণা আসতে পারে।

নভেম্বরে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৩ নভেম্বর বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা।

২০১৮ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আর্জেন্টিনার দায়িত্ব নেন স্কালোনি। তার অধীনেই ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা ও বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা জেতে আলবিসেলেস্তেরা। তার কোচিংয়ে দীর্ঘ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চায় আর্জেন্টিনা।

নতুন চুক্তি কার্যকর হলে আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির এক দশক পূর্ণ করার পথও তৈরি হবে। পাশাপাশি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির সঙ্গে কাজ করার সুযোগও থাকবে তার সামনে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
ম্যাচের তখন ৮৮ মিনিট। ঠিক এই সময়েই দৃশ্যপট বদলে দিলেন সন্দীপ মান্ডি। তার দুর্দান্ত হেড ম্যাচের ভাগ্য গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে পড়েও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ভারত। 
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
বছরের শেষ ম্যাচে গোল উৎসবে মেতে উঠল ব্রাজিল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুরকে রীতিমতো উড়িয়ে দিয়ে ৭-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
সিঙ্গাপুরকে উড়িয়ে ব্রাজিলের গোল উৎসব, ভিনিসিয়ুসের হ্যাটট্রিক
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার সম্পর্ক যে এখানেই শেষ হচ্ছে না, সেই ইঙ্গিতই দিলেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ব্রাজিলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন ভিনিসিয়ুস জুনিয়র। সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে নতুন মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের প্রথম হ্যাটট্রিক
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সাও পাওলোতে নেইমারের একটি ব্যক্তিগত পার্টিকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নেইমার
আরও পড়ুন
মেসি আসতে চাইলে সমস্যা নেই: স্কালোনি
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে, যা বললেন স্কালোনি