ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে বায়ার্ন কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ এএম
ছবি: সংগৃহীত

বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানিকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে। গত এক সপ্তাহ ধরে তীব্র ভাইরাল সংক্রমণে ভুগছেন ৪০ বছর বয়সী এই বেলজিয়ান কোচ। শুক্রবার (২৩ অক্টোবর) মিউনিখে ক্লাবটির সাবেনার স্ট্রাস অনুশীলনকেন্দ্রে জরুরি চিকিৎসক ডাকার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার বিকেলে কোম্পানির জন্য জরুরি চিকিৎসক ডাকা হয়। এ সময় বায়ার্নের অনুশীলনকেন্দ্রে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার অবতরণ করে। পরে চিকিৎসাকর্মীরা তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান।

তবে ঠিক কী কারণে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে কোম্পানির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বায়ার্ন মিউনিখ।

গত সপ্তাহে তীব্র ভাইরাল সংক্রমণে আক্রান্ত হন কোম্পানি। অসুস্থতার কারণে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়াও তার জন্য কঠিন হয়ে পড়ে। আরবি লাইপজিগের বিপক্ষে বায়ার্নের ৬-১ গোলের জয়ের ম্যাচে অসুস্থতার কারণে বিরতির সময় নিজের অফিসের সোফায় শুয়ে থাকতে হয় তাকে। সংক্রমণের প্রভাবে সিঁড়ি দিয়ে ওঠার মতো সাধারণ কাজও তার জন্য কষ্টকর হয়ে উঠেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অসুস্থতার কারণে সপ্তাহের শুরুতে দলের মূল একাদশের অনুশীলনেও অংশ নিতে পারেননি কোম্পানি। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্বও দিয়েছিলেন সহকারী কোচ অ্যারন ড্যাংকসকে। তবে অসুস্থতা নিয়েই বুধবার চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে ডাগআউটে ফিরেছিলেন তিনি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কোম্পানি স্বীকার করেন, অসুস্থ বোধ করা সত্ত্বেও তিনি নিজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিলেন।

কোম্পানিকে হাসপাতালে নেওয়ার খবরের পর তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তার সুস্থতা, হাসপাতালে নেওয়ার সুনির্দিষ্ট কারণ এবং মাঠে ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বায়ার্ন মিউনিখ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি
বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের জন্য। সোমবার (২৬ অক্টোবর) লন্ডন প্যালাডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের সেরা ফুটবলারদের সম্মানিত করা হবে।
পেলে ও ম্যারাডোনা কেন কখনও ব্যালন ডি’অর জেতেননি
এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
ফুটবল মাঠে অসামান্য সাফল্যের স্বীকৃতি আগেই পেয়েছেন লিওনেল মেসি। এবার স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া সম্মাননা ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ জিতলেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি।
এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি
যে কারণে ম্যাচসেরার পুরস্কার নিলেন না রোনালদো
সৌদি প্রো লিগে আল ফয়সালির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আল নাসর। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
যে কারণে ম্যাচসেরার পুরস্কার নিলেন না রোনালদো
হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে রোনালদো
ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে পৌঁছে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আল ফয়সালির বিপক্ষে গোল করে নিজের ক্যারিয়ার গোলসংখ্যা ৯৮২-তে নিয়ে গেছেন আল নাসরের পর্তুগিজ অধিনায়ক।
হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে রোনালদো
রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা প্রধান
রিয়াল মাদ্রিদের যোগাযোগ ও প্রচারকৌশলকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের কৌশলের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছেন স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।
রিয়াল মাদ্রিদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে লা লিগা প্রধান