ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে অসামান্য সাফল্যের স্বীকৃতি আগেই পেয়েছেন লিওনেল মেসি। এবার স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রীড়া সম্মাননা ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ জিতলেন আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়াতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

গত জুনে মেসিকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করে বিচারকমণ্ডলী। সে সময় তাকে ‘সর্বকালের অন্যতম সফল ফুটবলার’ হিসেবে প্রশংসা করা হয়। ফুটবলে তার অসাধারণ অর্জনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার অবদানের বিষয়টি গুরুত্ব পায়।

স্পেনের উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মেসির আগমন ঘিরে সেখানে ছিল উৎসবমুখর পরিবেশ। ব্যাগপাইপ ও ঢোলের সুরে তাকে স্বাগত জানানো হয়। আর্জেন্টিনার জার্সি পরা কয়েক ডজন সমর্থক প্রিয় তারকাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বারবার তার নামে স্লোগান দেন।

স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনর মেসির হাতে পুরস্কার তুলে দেন। তার নামেই প্রবর্তিত এই সম্মাননার অংশ হিসেবে মেসিকে দেওয়া হয় একটি পার্চমেন্ট স্ক্রল।

অনুষ্ঠানে মেসির ফুটবলীয় দক্ষতা ও দলীয় মানসিকতার প্রশংসা করেন রাজকন্যা লিওনর। তিনি বলেন, অসাধারণ কীর্তিকে প্রতিদিনের ঘটনায় পরিণত করেছেন মেসি। খেলার গতিপ্রকৃতি বুঝে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। একই সঙ্গে ব্যক্তিগত অহংকারের চেয়ে সব সময় দলীয় চেতনাকে প্রাধান্য দিয়েছেন তিনি।

১৯৮১ সালে প্রবর্তিত প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারকে অনেক সময় ‘স্প্যানিশ নোবেল’ বলেও অভিহিত করা হয়। পুরস্কারটির সঙ্গে রয়েছে ৫০ হাজার ইউরো অর্থমূল্য, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা। শিল্প, বিজ্ঞান, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান এবং সহাবস্থান, সংহতি ও আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত অনুষ্ঠানে মেসি ছাড়াও পুরস্কার গ্রহণ করেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, মার্কিন নভোচারী ক্রিস্টিনা কোচ এবং পাঙ্ক সংগীতের কিংবদন্তি প্যাটি স্মিথ।

ক্রীড়া বিভাগে এর আগে এ পুরস্কার পেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথন দৌড়ের কিংবদন্তি এলিউদ কিপচোগে এবং মার্কিন স্কিয়ার লিন্ডসে ভন।

ফুটবলে বিশ্বকাপজয়, একাধিক ব্যালন ডি’অর এবং ক্লাব পর্যায়ে অসংখ্য শিরোপার পাশাপাশি শিশুদের কল্যাণে কাজের স্বীকৃতি মেসির অর্জনের তালিকায় এবার যুক্ত হলো স্পেনের এই মর্যাদাপূর্ণ সম্মাননা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানের কাছে পরাজয়ের যে ব্যাখ্যা দিলেন বাংলাদেশ কোচ
ঘরের মাঠে সাফ জয়ের বড় সুযোগ হাত ছাড়া করেছে বাংলাদেশ দল। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ দিকে গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হামজারা। আর এই পরাজয়ের দায়সারা ব্যাখ্যা দিয়েছেন কোচ টমাস ডুলি। তার মতে, ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। তার পরিকল্পনা ছিল, প্রথম কয়েক মিনিট বল নিজেদের মধ্যে পাস দিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ানো। কিন্তু পাকিস্তানের চাপের মুখে সেটি সম্ভব হয়নি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডুলি বলেন, আমরা শুরু থেকেই ম্যাচে ঢুকতে পারিনি। পাকিস্তান কিক-অফের পর দ্রুত আমাদের ওপর চাপ তৈরি করে। আমরা কয়েকটি ভুল করেছি। এরপর ভালো করার চেষ্টা করেও পারিনি। অনেক পাস সতীর্থদের কাছে পৌঁছায়নি। ওরা খুব দ্রুতগতির ছিল এবং আমাদের শরীরী ভাষা দেখে বুঝে ফেলছিল আমরা কী করতে চাই। দ্রুত বল কেড়ে নিয়ে ওরা ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। শুরুতে আমাদের জন্য ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে কৌশল পরিবর্তন করে কিছুটা ভালো খেললেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ। মিডফিল্ডে কাজেম ও শমিতের পারফরম্যান্সে সন্তুষ্ট ডুলি। বিশেষ করে কাজেমকে তুলে নেওয়ার কথা ভাবেননি তিনি। আক্রমণভাগেও বিকল্প খেলোয়াড়ের অভাব ছিল।  কোচ বলেন, কাজেম অসাধারণ খেলেছে। অনেক বল জিতেছে, টেকনিক্যালি ভালো ছিল। শমিতও খেলায় গতি আনার চেষ্টা করছিল। তাদের পরিবর্তন করা কঠিন ছিল। আমাদের হাতে বাড়তি ফরোয়ার্ডও ছিল না। বর্তমান স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা বেশ সীমিত। পাকিস্তানের জয়সূচক গোলটি এসেছে ম্যাচের শেষ দিকে। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের পর বল জালে জড়ায় পাকিস্তান। শ্রাবণের ভুল নিয়ে প্রশ্ন উঠলেও তরুণ এই গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন ডুলি। তার মতে, একজনের ওপর হারের দায় চাপানো ঠিক হবে না। তিনি বলেন, ‘আমি এখনও তাকে জিজ্ঞেস করিনি। আপনারা নিশ্চয়ই পরিস্থিতি বুঝতে পারছেন। এমন একটি ম্যাচ হারার পর, যেটি আমরা জিততে চেয়েছিলাম, তখন খেলোয়াড়দের অবস্থা কেমন হয়, তা বোঝা কঠিন নয়। গোলরক্ষকও একজন তরুণ খেলোয়াড়। তারা তো রোবট নয়। তাদের মস্তিষ্ক আছে, চাপ আছে। ঘরের মাঠে এত দর্শকের সামনে জেতার চাপ থাকে। গোলরক্ষক হিসেবে সে দলের শেষ প্রহরী। তার মাথায়ও কাজ করে, ভুল করলে পরিস্থিতি কঠিন হয়ে যাবে। একই পরিস্থিতিতে অন্য গোলরক্ষকরাও হয়তো এমন ভুল করতে পারতো। তাই একজনের ওপর দায় চাপানো কঠিন।’ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে গতিময় ফুটবল দেখা গিয়েছিল, পাকিস্তানের বিপক্ষে তা অনুপস্থিত ছিল। এর কারণ হিসেবে খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি ও বিশ্রামের ঘাটতির কথা বলেছেন ডুলি। পাকিস্তান বাংলাদেশের চেয়ে কয়েক দিন বেশি বিশ্রাম পেয়েছিল। ডুলির ব্যাখ্যা, আমাদের অনেক খেলোয়াড়ের পেশিতে টান ধরেছে। এটি প্রমাণ করে, শরীর আরেকটি উচ্চমাত্রার ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। আগের ম্যাচটিও ছিল ৯০ মিনিটের তীব্র লড়াই। তবে সেদিন আমরা ভালো খেলেছিলাম এবং আত্মবিশ্বাস বেশি ছিল। আজ পাকিস্তান আমাদের চেয়ে দ্রুতগতির ছিল, শারীরিকভাবেও কিছুটা বেশি ফিট মনে হয়েছে। ওরা বেশি দৌড়াতে পেরেছে। হয়তো পাঁচ দিনের বিরতির কারণেও এমন হয়েছে। ডুলির মতে, ম্যাচের ৮৬ মিনিটে গোল হজম করা খেলোয়াড়দের জন্য বড় মানসিক ধাক্কা ছিল। বিশেষ করে ঘরের মাঠে দেশের জন্য, সমর্থকদের জন্য ফাইনালে ওঠার এত বড় সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা তাদের ওপর প্রভাব ফেলেছে। তিনি বলেন, আপনি কল্পনা করুন, ম্যাচের শেষ কয়েক মিনিটে ভাবছেন দেশের জন্য, সমর্থকদের জন্য জিততেই হবে। সাফ জয়ের এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক তখন ৮৬ মিনিটে গোল হজম করাটা বড় ধাক্কা। একজন মানুষের পক্ষে তাৎক্ষণিকভাবে এমন পরিস্থিতি সামলানো সহজ নয়। হামজার মতো অভিজ্ঞ খেলোয়াড় হয়তো পারে, কিন্তু তরুণদের জন্য কঠিন। এক বছর আগে একই মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সেই উদাহরণ সামনে আনা হয়। কিন্তু ডুলি মনে করেন, প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা। চাপের মুহূর্তে সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে না। আরটিভি/এসআর
পাকিস্তানের কাছে পরাজয়ের যে ব্যাখ্যা দিলেন বাংলাদেশ কোচ
ভুটানের জালে ১ হালি দিয়ে দাপুটে জয় বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লোডভিক ডি ক্রুইফের দল।  শনিবার (১৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের সৌদ বিন সাকর আল কাসিমি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে জয় অনেকটা নিশ্চিত করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আসে আরও একটি গোল। এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটে হেদায়েত উল্লাহর গোলে এগিয়ে যায় তারা। এরপর ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহিন আহমেদ। ২৮ মিনিটে বায়েজিদ বোস্তামীর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশের যুবারা। ৬৭ মিনিটে এহসান আরাফাতের গোলে ব্যবধান ৪-০ করে দলটি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ পেল বাংলাদেশের যুবারা। কোচ লোডভিক ডি ক্রুইফের অধীনে দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে। আরটিভি/এসআর
ভুটানের জালে ১ হালি দিয়ে দাপুটে জয় বাংলাদেশের
রোনালদোকে ছাড়া প্রথমবার মাঠে নেমেই বড় পরাজয় দেখলো পর্তুগাল
আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের পর প্রথম ম্যাচেই ঘরের মাঠে বড় পরাজয় সঙ্গী হয়েছে পর্তুগালের। ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা। শনিবার (১৫ নভেম্বর) ম্যাচের শুরুটা ছিল পুরোপুরি রোনালদোময়। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ৪১ বছর বয়সী এই মহাতারকাকে সম্মান জানাতে পর্তুগালের সব খেলোয়াড় ও মাসকট ‘রোনালদো ৭’ লেখা জার্সি পরে মাঠে নামেন।  গ্যালারির ওপরের স্তরে ‘রোনালদো’ এবং নিচের স্তরে ‘গোট’ (সর্বকালের সেরা) লিখে প্রদর্শনী করেন সমর্থকরা। এমনকি ম্যাচের সপ্তম মিনিটে স্কোরবোর্ডেও ভেসে ওঠে ‘ধন্যবাদ, অধিনায়ক’ বার্তা। তবে মাঠের লড়াইয়ে সেই উৎসবের আমেজ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পর্তুগাল। রুবেন দিয়াজের হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে ৪৩ মিনিটে ডেনমার্ককে এগিয়ে দেন পিয়েরে-এমিল হয়বার্গ।  বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় সফরকারীরা। আট মিনিটের ব্যবধানে (৪৯ ও ৫৭ মিনিটে) জোড়া গোল করে পর্তুগালকে ম্যাচ থেকে ছিটকে দেন রাসমুস হলুন্দ। ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসনের হেডে ৪-০ গোলের বড় লিড নেয় ডেনমার্ক। যোগ করা সময়ে (৯০+৩ মিনিট) বার্নার্দো সিলভা একটি গোল শোধ করলে হারের ব্যবধান কিছুটা কমে। টানা চার জয়ে আগেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পর্তুগালকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্ডিফে ওয়েলসের বিপক্ষে হার এড়াতে হবে।  আরটিভি/এসআর
রোনালদোকে ছাড়া প্রথমবার মাঠে নেমেই বড় পরাজয় দেখলো পর্তুগাল
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের প্রথম দিনের খেলা শুরু হচ্ছে আজ। এ ছাড়াও রোববার (১৫ নভেম্বর) উয়েফা নেশনস লিগে ইংল্যান্ড ও স্পেনের বড় ম্যাচ রয়েছে। ক্রিকেট জোহানেসবার্গ টেস্ট, ১ম দিন) দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ বেলা ২টা, টি স্পোর্টস, র‍্যাবিটহোল ৫ম ওয়ানডে নিউজিল্যান্ড–ভারত সকাল ৮টা, সনি স্পোর্টস ১ ও ৫ ২য় ওয়ানডে অস্ট্রেলিয়া–ইংল্যান্ড সকাল ৯–৩০ মি., ট্যাপম্যাড, ইউরোস্পোর্ট শারজা টেস্ট, ৩য় দিন আফগানিস্তান–জিম্বাবুয়ে দুপুর ১২টা, ট্যাপম্যাড ফুটবল উয়েফা নেশনস লিগ লাটভিয়া–আর্মেনিয়া রাত ৮টা, সনি স্পোর্টস ২ বেলারুশ–আলবেনিয়া রাত ১১টা, সনি স্পোর্টস ২ স্পেন–ইংল্যান্ড রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ২ বেলজিয়াম–ইতালি রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস ১ ফ্রান্স–তুরস্ক রাত ১–৪৫ মি, সনি স্পোর্টস ৫ আরটিভি/এসআর
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের স্বপ্নভঙ্গ, শাহজাদের গোলে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান
২০০৩ সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তুলেছিল বাংলাদেশ দল। এরপর কেটে গেছে ২৩ বছর। ঘরের মাঠে সাফ অনুষ্ঠিত হওয়ায় এবার সেই পুরোনো আক্ষেপ ঘোচানোর সুযোগ পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। সেমিতে পাকিস্তানের কাছে হেরে সাফ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে জামাল-হামজারা। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে পাকিস্তান। ৮৪তম একমাত্র গোলটি করে নায়ক বনে গেছেন আব্দুল শাহজাদ। এদিন ম্যাচের শুরুতেই পাকিস্তানের আক্রমণ সামলাতে হয়েছে বাংলাদেশের রক্ষণভাগকে। একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় শুকি ইতোফুসা এবং চোটের কারণে ছিটকে পড়া সাদ উদ্দিনের বদলে খেলেন রহমত মিয়া। গতিময় ফুটবলে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল।  দুই দলই গোলের সুযোগ তৈরি করেছে, কিন্তু কেউই জালের দেখা পায়নি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। ২ মিনিটে প্রথম আক্রমণেই বাংলাদেশকে চাপে ফেলে পাকিস্তান। বক্সের বাইরে থেকে আলী উজায়েরের বুলেট গতির শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। ৭ মিনিটে গুছিয়ে ওঠে বাংলাদেশও। বক্সের বাইরে থেকে কাজেম শাহর নেওয়া দুর্বল নিচু শট সহজেই তালুবন্দী করেন পাকিস্তানের গোলকিপার। ১৬ মিনিটে বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের জোরালো শট কর্নারের বিনিময়ে রক্ষা করে পাকিস্তান। ২৩ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ।  ফারহান আলী ওয়াহিদের কর্নার থেকে শমিত সোমের হেড পেয়ে যান রাকিব। বাঁ পায়ের জোরালো নিচু শট নিলেও গোলকিপারের হাতে লেগে বল পোস্টের নিচে বাধা পায়। পরে বিপদমুক্ত করেন পাকিস্তানের জুনায়েদ আহমেদ। ৩২ মিনিটে কুলিং ব্রেকের পর বড় বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ।  জটলার মধ্যে আবদুল সামাদ আজাদকে ঠিকমতো মার্কিং করতে পারেননি তারিক কাজী। বল পেয়ে সামাদের নেওয়া শট পোস্টের নিচে লেগে ফিরে আসে। ফিরতি বল বিপদমুক্ত করেন জিদান ইউসুফ। ৪১ মিনিটে আবারও সুযোগ তৈরি করে বাংলাদেশ। শুকি ইতোফুসার জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে এভাবেই বারবার সুযোগ তৈরি করেও হতাশ হতে হয়েছে স্বাগতিকদের। বিরতির পরও পাকিস্তানের রক্ষণে চাপ ধরে রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণ চালায় তারা। বিশেষ করে ইতোফুসার দিক দিয়ে আক্রমণ তৈরি হলেও পাকিস্তানের গোলকিপারকে পরাস্ত করা কঠিন হয়ে পড়ে। ৬১ মিনিটে ফারহান চেষ্টা করেছিলেন। পরের মিনিটেই শুকি ইতোফুসার বদলি হিসেবে মাঠে নামেন মোহাম্মদ ইব্রাহিম। ৭৬ মিনিটে রহমত মিয়ার জায়গায় মাঠে নামেন বিশ্বনাথ ঘোষ। এর আগে হামজার ফাউলে বক্সের বাইরে ফ্রি-কিক পায় পাকিস্তান। সেটি থেকে আদিল নবীর নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন শ্রাবণ। একটু পর হারিস আলীর শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৮২ মিনিটে আবদুল সামাদের জোরালো শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন শ্রাবণ। তবে তিন মিনিট পরই দুর্ভাগ্যজনকভাবে গোল হজম করে বাংলাদেশ। প্রতিপক্ষের একজনের শট তালুবন্দী করেন শ্রাবণ।  এরপর লম্বা থ্রো করতে গিয়ে বল তুলে দেন পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। সেখান থেকে আবদুল সামাদ শেহজাদ বক্সে ঢুকে জিদান ও জায়ানের মাঝ দিয়ে দৃষ্টিনন্দন শটে বল জালে পাঠান। শ্রাবণ ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। গোল হজমের পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। যোগ করা সময়ে জামাল ভূঁইয়া, ফাহামিদুল ও ফয়সাল আহমেদ ফাহিমকে মাঠে নামানো হয়। এর আগে মাঠে ফ্লেয়ার উড়লে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হলেও সমতা ফেরাতে পারেনি বাংলাদেশ।  অন্যদিকে প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার আনন্দে মাতে পাকিস্তান। শেষ দিকে ম্যাচে উত্তেজনার পারদও চড়ে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির উপক্রম হলেও পরিস্থিতি বেশিদূর গড়ায়নি। আরটিভি/এসআর
বাংলাদেশের স্বপ্নভঙ্গ, শাহজাদের গোলে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান
আরও পড়ুন
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে নতুন মুখ
মেসির সঙ্গে ব্যক্তিগত শিরোপার লড়াইয়ে সুলিভান, গড়লেন ইতিহাস
ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের