ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ডিনো সানি আর নেই। ৯৪ বছর বয়সে রোববার (১৫ নভেম্বর) মারা গেছেন ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিবিএফ সভাপতি সামির শাউদ। শোকবার্তায় তিনি বলেন, ১৯৫৮ সালে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ডিনো সানি। দেশটির ফুটবল ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।

১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে প্রথম দুই ম্যাচে মাঠে নেমেছিলেন সানি। অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে খেলেন তিনি। তবে পেশির চোটের কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে আর খেলা হয়নি তার।

ব্রাজিল জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচ খেলে চারটি গোল করেছেন এই মিডফিল্ডার।

ক্লাব ফুটবলেও বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল সানির। সাও পাওলোর হয়ে ৩২৪ ম্যাচে ১১৩ গোল করেন তিনি। পরবর্তী সময়ে খেলেছেন আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ও ইতালির এসি মিলানে। মিলানের হয়ে জিতেছেন সিরি আ ও ইউরোপিয়ান কাপের শিরোপা।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হন সানি। এক ডজনের বেশি ক্লাবে কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া কাতার জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন ১৯৫৮ বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাপানের কাছে হারের ক্ষত ভুলে জয়ে ফিরতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের মুখোমুখি হবে সেলেসাওরা।
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
ব্রাজিলের জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো দেখছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৮ কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে আবারও ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে নামতে চান সান্তোসের এই তারকা।
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
নেশনস লিগ / নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
নেশনস লিগের প্রথম দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করেছিল জার্মানি। তবে দ্বিতীয় দেখায় নিজেদের পুরোনো রূপে ফিরে ডাচদের ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সোমবার (১৬ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪১ মিনিটে উইঙ্গার স্কেরহান্টের গোলে এগিয়ে যায় ক্লপের দল। ১-০ তে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফ্লোরিয়ান ভার্টজের গোল। স্কোর ২-০। এরপর ৬৫ মিনিটে স্ক্লোটারব্যাক আরেক গোল করে দলকে আরও এগিয়ে নেন। এরপর ৭১ ও ৭৮ মিনিটে আরও দুইবার নেদারল্যান্ডসের জাল স্পর্শ করেন জার্মানরা। এই গ্রুপে শুরু থেকেই শীর্ষে ছিল জাভি হার্নান্দেজের নেদারল্যান্ডস। তবে শেষ ম্যাচে জার্মানদের কাছে বড় ব্যবধানে হেরে গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ডাচরা। গ্রুপ এ-২ এর খেলায় ইয়ুর্গেন ক্লপের দল তিনে থেকে মাঠে নামে। কিন্তু ম্যাচ শেষে তারা গ্রিস ও নেদারল্যান্ডসকে টপকে শীর্ষে উঠে গেল। তিন দলই ১১ পয়েন্ট নিয়ে শেষ করেছে গ্রুপের খেলা।  আরটিভি/এসআর
নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। এ ছাড়া মঙ্গলবার (১৭ নভেম্বর) টিভিতে বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। ক্রিকেট জোহানেসবার্গ টেস্ট, ৩য় দিন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বেলা ২টা, টি স্পোর্টস রাওয়ালপিন্ডি টেস্ট, ১ম দিন শ্রীলঙ্কা-পাকিস্তান সকাল ১০-৩০ মিনিট, টি স্পোর্টস ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত-পাকিস্তান রাত ৮টা, টি স্পোর্টস নেশনস লিগ ওয়েলস-পর্তুগাল রাত ১-৪৫ মিনিট, সনি টেন-৪ আরটিভি/এসআর
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
ছোট্ট এক ভিডিওতেই ‘জাতীয় বেইমান’ তকমা পেলেন রাফিনিয়া!
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপকে কেন্দ্র করে ব্রাজিলের সমর্থকদের তোপের মুখে পড়েছেন বার্সেলোনার তারকা ফুটবলার রাফিনিয়া।
ছোট্ট এক ভিডিওতেই ‘জাতীয় বেইমান’ তকমা পেলেন রাফিনিয়া!
আরও পড়ুন
বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নেইমার, লক্ষ্য ২০২৮ কোপা আমেরিকা
ভিনিসিয়ুসের জোড়া গোল, শেষের রোমাঞ্চে ব্রাজিলকে হারাল জাপান
আবারও আর্জেন্টিনা-ব্রাজিল মহারণের অপেক্ষা