ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

মহাকাশে গেল চিংড়ি মাছ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২১, ০৬:৪৮ পিএম
ছবি: প্রতীকী

মহাকাশে বসবাস করতে মানুষের মাঝে আগ্রহ ও কৌতূহল রয়েছে। বিংশ শতাব্দীতে বিজ্ঞানের বিকাশে মহাকাশ ভ্রমণের সুযোগ করে দিতে চ্যালেঞ্জ হাতে নিয়েছেন বিজ্ঞানীরা। তাই তো মহাকাশে আইসক্রিম, পাতিলেবু, চিংড়ি ও পিঁপড়ে পাঠানো হয়েছে। সব মিলিয়ে ২ হাজার ১৭০ কিলোগ্রাম ওজনেরও বেশি খাদ্য ও পিঁপড়ে মহাকাশে গেল।

নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে রোববার (২৯ আগস্ট) ভোর হওয়ার আগেই আইসক্রিম, পাতিলেবু, চিড়ড়ি ও পিঁপড়েসহ বহু জিনিসপত্র নিয়ে মহাকাশে রওনা হয়েছে ধনকুবের এলন মাস্কের সংস্থা ‘স্পেস-এক্স’ এর ‘ফ্যালকন’ রকেট। ভূপৃষ্ঠের ৩৭০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এসব জিনিসপত্র পৌঁছে দিতে রওনা হয়েছে।

গত শনিবার ‘স্পেস-এক্স’ এর ‘ফ্যালকন’ রকেট রওনা হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে স্থগিত হয়ে যায়। স্পেস-এক্সের পক্ষ থেকে জানানো হয়, রোববার ভোর হওয়ার আগেই ‘ড্রাগন’নামে ‘ফ্যালকন’রকেট রওনা হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিত্যপণ্য ও পিঁপড়া সোমবার পৌঁছে যাওয়ার কথা রয়েছে। এক দশকে নাসার পাঠানো জিনিসপত্র পৌঁছে দিতে এ পর্যন্ত ২৩ বার মহাকাশ স্টেশনে গেল স্পেস-এক্স এর শক্তিশালী রকেট।

মহাকাশ স্টেশনে অবস্থান করা মহাকাশচারীদের জন্য আইসক্রিম, ফল আর নানা ধরনের খাবার পাঠানো হয়েছে। এবার নিত্য প্রয়োজনীয় খাবার ছাড়াও মানুষ আকৃতি ‘রোবটিক আর্ম’ বা রোবট বাহু পাঠানো হয়েছে। মহাকাশে ভরশূন্য অবস্থায় এটি কতটা কার্যকর হয়, তা বুঝতেই জাপানের একটি সংস্থার বানানো বিশাল রোবট বাহুটিকে মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছে।

প্রায় সাড়ে ৪ দশক পর ২০২৪ সালে ‘আর্টেমিস’ অভিযানে মহাকাশচারীদের ফের চাঁদে নামাতে চলেছে নাসা। সেই অভিযানের বিভিন্ন পর্যায়ে এই রোবট বাহুর ব্যাপক ব্যবহার হবে। চাঁদে সভ্যতার একটি স্থায়ী বেস বা আস্তানা গড়ে তুলতে ও খনিজ সম্পদের সন্ধান ও সংগ্রহে এই রোবট বাহুটিকে ব্যবহার করা হবে বলে জানায় নাসা।

মহাকাশ স্টেশনে ভরশূন্য অবস্থায় পরীক্ষানিরীক্ষা করতে বিভিন্ন ধরনের উদ্ভিদ, পিঁপড়ে আর লবণাক্ত জলের চিংড়ি মাছ পাঠানো হয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এফএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০২১ সালকে বিদায় জানাতে গুগলের ডুডল
আর কয়েক ঘণ্টা পরই নতুন বছরের শুরু। বিদায় নিচ্ছে ২০২১ সাল। সবারই ভালো-মন্দ মিলিয়ে কেটেছে বিদায়ী বছর। বৈশ্বিক মহামারি বিবেচনায় হয়েতো ভালোর তুলনায় মন্দর পাল্লাই ভারী ছিল বেশি। অতীতের বছরের শোক-দুঃখ, ব্যথা-বেদনা ভুলে সবাই-ই ব্যস্ত পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে। তোড়জোড়ে প্রস্তুতিও চলছে। পুরোনো বছরকে বিদায় জানাতে ভোলেনি গুগলও। ২০২১-কে বিদায় জানাতে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। বিভিন্ন দিবস ও স্মরণীয় ঘটনার দিনে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। বছরের শেষ দিনও এর ব্যক্তিক্রম হয়নি।  মোবাইল, ল্যাপটপ কিংবা কমপিউটারের মতো ডিভাইসে  আজ গুগল খুললেই চোখে পড়বে উৎসবের মেজাজ। দেখা যাচ্ছে টুপি ও লাইটে সেজেছে গুগল। মাঝে রয়েছে ক্যান্ডি। জি অক্ষরের মাথায় আছে পার্টি ক্যাপ। ও অক্ষরে রয়েছে ক্যান্ডি। বেলুন, লাইট, রঙিন রিবন ঝুলছে গুগলের মাথায়। গুগল লোগো-তে ক্লিক করলে খুলছে একটি পেজ। যেখানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে গুগল। আর ২০২১ সালের সব গুরুত্বপূর্ণ খবরের দেখা মিলছে এই পেজে।  গুগল বিভিন্ন উৎসব ও দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে। বিখ্যাত ব্যক্তির জন্মদিন কিংবা মৃত্যুদিন উদযাপন করতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের স্মরণ করিয়ে দিতে উদ্যোগ নেয় গুগল। শেষ বড়দিনে সাজতে দেখা গিয়েছিল গুগলকে।  টিআই
২০২১ সালকে বিদায় জানাতে গুগলের ডুডল
হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হচ্ছে কেন, করণীয় কী?
তথ্যগত গড়মিল থাকায় হঠাৎ করেই ফেসবুক কর্তৃপক্ষ বহু অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। যাদের অ্যাকাউন্ট এখনও সচল আছে, সেগুলো যেকোনও সময় ডিসেবল হয়ে যেতে পারে। এমন অবস্থায় আপনার করণীয় কী হতে পারে, কীভাবে আপনি আইডি বাঁচাতে পারবেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশি ইথিকাল হ্যাকিং গ্রুপ- সাইবার ৭১। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ‌‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজ থেকে বলা হয়, স্ক্যামারদের প্রতিহত করার জন্য হঠাৎ করেই ফেসবুক কর্তৃপক্ষের অসংখ্য অ্যাকাউন্ট ভুয়া মনে হচ্ছে এবং একই ডিভাইসে অনেক আইডি লগইন করায় সেই আইডিগুলো ডিজেবল করে দিচ্ছে। বিশেষ করে যাদের নামগুলো সঠিকভাবে নেই, সেই অ্যাকাউন্টগুলোতেই বেশি সমস্যা হচ্ছে।  ওই ফেসবুক পোস্টে আরও বলা হয়, হুট করেই কর্তৃপক্ষ থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হচ্ছে। এমন অবস্থায় যাদের Official Documents (NID, Passport) এর সাথে নিজের অ্যাকাউন্টের Name / Birthday Date মিল নেই দ্রুত ঠিক করে নিন। অ্যাকাউন্টের নাম এবং জন্ম সালগুলো NID, Passport এর মতো হুবহু আপডেট করে নিন। আর যাদের এখনও NID, Passport হয়নি, তারা Birthday Certificate এর সাথে মিল রেখেই Name এবং Birthday আপডেট করে নিন। তারপরেও যদি ডিজেবল হয় তাহলে Official Documents ( NID, Passport ) এর সাথে আপনার নাম এবং জন্ম সাল মিলে তাহলে Appeal এর মাধ্যমে অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন। ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনও সহায়তার দরকার হলে আমাদের গ্রুপে নজর রাখুন অথবা পরিচিত কারও আইডি থেকে পোস্ট করুন। আরএ/এনএইচ 
হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হচ্ছে কেন, করণীয় কী?
হাই-টেক পার্কে জমি বরাদ্দ পেল ২১ প্রতিষ্ঠান
দেশের তিনটি হাই-টেক পার্কের জমি বরাদ্দ পেল ২১ প্রতিষ্ঠান। এতে বাংলাদেশেই স্মার্টকার্ড, বিশেষ নিরাপত্তা পণ্য, এটিএম মেশিন, কম্পিউটারসহ বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্য উৎপাদন ও সংযোজন করা যাবে। বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের হাই-টেক পার্ক ভবনের সভাকক্ষে এসব প্রতিষ্ঠানের সঙ্গে জায়গা বরাদ্দ ও বিনিয়োগের চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। চুক্তিতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ এবং বরাদ্দপ্রাপ্ত কোম্পানির প্রধানেরা স্বাক্ষর করেন।  বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বাংলাদেশ কার্ড লিমিটেড ৪ নম্বর ব্লকে ৮৭ একর জায়গা বরাদ্দ পেয়েছে। প্রতিষ্ঠানটি সেখানে স্মার্টকার্ড, বিশেষ নিরাপত্তা পণ্য, এটিএম মেশিন উৎপাদন ও এসেম্বল করার লক্ষ্যে প্রায় ৮৯০ কোটি টাকা বিনিয়োগ করবে। এর ফলে কোম্পানিটিতে আনুমানিক ৬৫০ জনের কর্মসংস্থান হবে মর্মে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।  এশিয়া কম্পিউটার বাজার লিমিটেড ৬ নম্বর ব্লকে বরাদ্দ দেওয়া হয়েছে শূন্য দশমিক ২ একর জমি। প্রতিষ্ঠানটি কম্পিউটার, স্মার্টটিভি, নেটওয়ার্কিং ডিভাইস, সিকিউরিটি সার্ভেল্যান্স এবং স্পিকার সংযোজন ও উৎপাদন করবে। প্রতিষ্ঠানটির প্রস্তাবিত বিনিয়োগ প্রায় ৩৫ কোটি টাকা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা ৬০০ জন।  সেপট্রোন ইলেকট্রো ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ৪ নম্বর ব্লকে বরাদ্দ পেয়েছে শূন্য দশমিক ৫ একর জমি। যেখানে তাঁরা রেডিও সেট এবং এফএম ট্রান্সসিভার উৎপাদন ও সংযোজন করবে। প্রতিষ্ঠানটির প্রস্তাবিত বিনিয়োগ প্রায় ২৫ কোটি টাকা এবং প্রস্তাবিত কর্মসংস্থান ১৫০ জন। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ৪ নম্বর ব্লকে ১৪ দশমিক ৩৩ একর জমি বরাদ্দ পেয়েছে, সেখানে প্রতিষ্ঠানটি অফিস ভবন ও ডরমিটরি স্থাপন করবে। এফএ
হাই-টেক পার্কে জমি বরাদ্দ পেল ২১ প্রতিষ্ঠান
এক বছরে তিন কোটি ৩৫ লাখ নতুন ‘নগদ’ গ্রাহক
সর্বাধুনিক উদ্ভাবনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়াকে সহজ করা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ শুধু ২০২১ সালেই তিন কোটি ৩৫ লাখ নতুন গ্রাহক পেয়েছে। এর মাধ্যমে ডাক বিভাগের আর্থিক সেবাটি দেশের সেবাখাতে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সময়ে গড়ে প্রতিদিন ৯৪ হাজার জনের বেশি নতুন গ্রাহক ‘নগদ’-এর নেটওয়ার্কে যুক্ত হয়েছে। তাতে সর্বশেষ হিসেব অনুসারে ‘নগদ’-এ নিবন্ধিত গ্রাহক দাঁড়িয়েছে ৫ কোটি ৮০ লাখ। মূলত ‘নগদ’ এর আকর্ষণীয় ও সাশ্রয়ী সব সেবা এবং সহজ অ্যাকাউন্ট খোলার পদ্ধতির কারণেই দূর প্রান্তের মানুষটিও সহজে ডিজিটাল সেবায় যুক্ত হয়েছে। এ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “শুরুর পর থেকেই দেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বিপ্লব নিয়ে এসেছে ‘নগদ’। গ্রাহকদের জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকবান্ধব, সহজ ও সাশ্রয়ী সেবার কারণে তিন বছর হওয়ার আগেই ‘নগদ’ এখন দেশ সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। সামনের দিনে ‘নগদ’ আরও অনেক নতুন সেবা দিয়ে সবাইকে চমকে দেবে এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি।” শুধু *১৬৭# ডায়াল করে গত এক বছরে ‘নগদ’-এ যুক্ত হয়েছে ২ কোটি ১ লাখ মানুষ, যা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে অ্যাকাউন্ট খোলার নতুন একটি রেকর্ড। ফলে দেশে প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির উজ্জ্বল একটি উদাহরণ তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি।   ‘নগদ’-এর অন্যতম সেরা উদ্ভাবন *১৬৭# ডায়াল করে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি গত এক বছরে গোটা মোবাইল ফাইন্যান্সিয়াল খাতের চেহারাই বদলে দিয়েছে। এই উদ্ভাবনের ফলে দেশের সাধারণ মানুষ এখন যেকোনো অপারেটর থেকে শুধু *১৬৭# ডায়াল করে চার ডিজিটের পিন সেট করলেই মুহূর্তে যুক্ত হতে পারছে ‘নগদ’-এ। এই প্রক্রিয়ায় বছরের শুরুর দিকে কোনো কোনো দিন দুই থেকে আড়াই লাখ মানুষও ‘নগদ’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। ‘নগদ’-এর এই অত্যাধুনিক প্রযুক্তি ইতোমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বেশ সাড়া ফেলেছে এবং একাধিক আন্তর্জাতিক সম্মাননাও অর্জন করেছে। মোবাইল অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের দুই দিকের ছবি তুলে আপ করার (ই-কেওয়াইসি) মাধ্যমে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া দেশে প্রথম চালু করে ‘নগদ’। ২০১৯ সালের ২৬ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রক্রিয়ায় নিজেরে অ্যাকাউন্ট খুলে ‘নগদ’-এর উদ্বোধন করেন। শুরুর দিকে অনেকে সমালোচনা করলেও পরে এমএফএস অপারেটর, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও এই একই পদ্ধতি অনুসরণ করে অ্যাকাউন্ট খুলতে শুরু করে। চলতি বছর এই প্রক্রিয়ায় ৩৫ লক্ষ অ্যাকাউন্ট খোলা হয়েছে ‘নগদ’-এ। অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজ করায় গ্রাহক পর্যায়ে দিন দিন বাড়ছে ‘নগদ’ ব্যবহারের প্রবণতা। তাই বাংলাদেশে ‘নগদ’ অ্যাপ ডাউনলোডের পরিমাণও বেড়েছে বহুগুণ। ফলশ্রুতিতে বছরের বিভিন্ন সময়ে প্লে স্টোরগুলোতেও ‘নগদ’ অ্যাপ জায়গা করে নিয়েছে টপ চার্টে। পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাসহ সরকারের অন্যান্য ভাতা বিতরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি। প্রান্তিক পর্যায়ে ভাতা ভোগীদের কাছে তাদের প্রাপ্য ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কাজ করেছে ‘নগদ’। এই প্রক্রিয়ায় সরকারি ব্যবস্থাপনায় আরও ৯৮ লাখ নতুন অ্যাকাউন্ট নগদে যুক্ত হয়েছে।  গত অর্থ বছরে সরকার এমঅফএস অপারেটরদের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ৫ হাজার ৮৮৫ কোটি টাকা বিতরণ করেছে, যার ৭৫ শতাংশ বিতরণ করেছে ‘নগদ’।  সংবাদ বিজ্ঞপ্তি এনএইচ 
এক বছরে তিন কোটি ৩৫ লাখ নতুন ‘নগদ’ গ্রাহক
বেসিসের নতুন সভাপতি রাসেল টি আহমেদ
দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন টিম ক্রিয়েটিভ এবং ক্লাসটিউনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেসিস কার্যালয়ে ২০২২-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির এই পদবণ্টন ঘোষণা করেন নির্বাচন বোর্ডের সভাপতি এস এম কামাল। গিগা টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি হিমিকা জ্যেষ্ঠ সহ-সভাপতি, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু দাউদ খান সহ-সভাপতি (প্রশাসন), পাঠাও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফাহিম আহমেদ সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া টেকনো হেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ নিয়ামুল করিম, টেকনোগ্রাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও একেএম আহমেদুল ইসলাম বাবু, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ড্রিমার্জ ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানভীর হোসেন খান, অ্যাডভান্সড ইআরপি (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল এবং ড্রিম ৭১ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে গত ২৬ ডিসেম্বর রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রতিটি সদস্যের উন্নয়ন মানেই বেসিসের উন্নয়ন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন। এভরি মেম্বার মেটার্স-স্লোগান নিয়ে আমরা এসেছি। সেই স্লোগানকে সামনে রেখেই সম্মিলিতভাবে আমরা এগিয়ে যাব।’  প্রসঙ্গত, রাসেল টি আহমেদ এর আগে ২০১২-২০১৪ মেয়াদে বেসিসের মহাসচিব এবং ২০১৪-২০১৬ ও ২০১৬-২০১৮ মেয়াদে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দায়িত্বে থাকাকালীন তিনি বেসিসের বিভিন্ন উদ্যোগ যেমন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪, আইটি মার্কেটিং সামিট, বাংলাদেশ ইন্টারনেট উইক, ওয়ান বাংলাদেশের মতো বিভিন্ন আয়োজনের নেতৃত্ব দিয়েছিলেন। বেসিস ও দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিভিন্ন পলিসি তৈরি ও বাস্তবায়ন, সদস্যদের উন্নয়নে ভূমিকা রেখেছিলেন। এ ছাড়া তথ্যপ্রযুক্তি সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্সের (অ্যাপিকটা) মার্কেটিং চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন তিনি। তার নেতৃত্বেই বাংলাদেশে তথ্যপ্রযুক্তির অস্কারখ্যাত এপিকটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। এফএ/এসকে
বেসিসের নতুন সভাপতি রাসেল টি আহমেদ
আরও পড়ুন
জেলের জালে ধরা পড়ল ১০ মণ ওজনের শাপলাপাতা মাছ
রাতে জব্দ করা ৬০০ কেজি কাঁকড়া দিনে হয়ে গেল ৩০ কেজি!
সাঁতার না জেনেও বেঁচে ফিরল শাপলা, মারা গেল মা
নির্বাচনে হেরে গেলেন শাল্লায় হামলার প্রধান আসামি স্বাধীন