ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আরও ৪ দেশে স্যাটেলাইটে বার্তা পাঠানোর সুযোগ চালু করল অ্যাপল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২, ০৮:১৯ পিএম

আইফোন থেকে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিপৎসংকেত পাঠানোর সুযোগ আরও চার দেশে চালু করেছে অ্যাপল। ইমার্জেন্সি এসওএস নামের এ সুবিধা কাজে লাগিয়ে মুঠোফোন এবং ওয়াইফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের সংযোগ ব্যবহার করে জরুরি বিপৎসংকেত পাঠানো যায়।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও কানাডায় ইমার্জেন্সি এসওএস নামের এ সুবিধা চালু হয়। এবার ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যে বসবাসকারী আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের আইফোন ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

বিপদের সময় আইফোনে এসওএস সুবিধা চালু করে সংকেত পাঠালেই সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন দেশের স্থানীয় উদ্ধারকারী দলের কাছে বিপদবার্তা পাঠিয়ে থাকে। ফলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা যাবে। এ সুবিধা পর্যায়ক্রমে বিভিন্ন দেশে চালু করা হবে বলেও জানিয়েছে অ্যাপল।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কার প্রত্যন্ত এলাকায় আটকে পড়া এক ব্যক্তি আইফোন থেকে স্যাটেলাইটের সংযোগ ব্যবহার করে জরুরি বিপদবার্তা পাঠান। বার্তায় জিপিএসের (গ্লোবাল পজিশনিং সিস্টেম) মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অবস্থানের তথ্য যুক্ত থাকায় দ্রুত স্থানীয় উদ্ধারকারী দল তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

সূত্র : ম্যাশেবল

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বছরের শেষে গুগলের ডুডল চমক
আজ ৩১ ডিসেম্বর, চলতি বছরের শেষ দিন। কয়েক ঘণ্টা পরেই ২০২৩ সালে পা রাখবে বিশ্ব। আর এ বছরের শেষ দিন উদযাপনে নতুন ডুডল নিয়ে হাজির হয়েছে গুগল। নানান রঙে, অ্যানিমেশনে লেখাটি সাজানো হয়েছে ডুডলে গুগল। সেইসঙ্গে সুখী সমাপ্তি ফুটিয়ে তুলতে বেশ কিছু প্রাণবন্ত ডিজাইনও ব্যবহার করা হয়েছে।  গুগল শব্দের ‘O’-এর মধ্যে সজ্জিতভাবে লেখা ২০২২। আবার ২০২২ সালের পেছনে ফুটিয়ে তোলা হয়েছে সূর্যকে। সেইসঙ্গে গুগল লেখার চারপাশে সূর্যের রঙে বেশ কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে। এদিকে, গুগল লেখায় ক্লিক করলেই গুগল নিয়ে যাচ্ছে অন্য পাতায়। সেখানে লেখা রয়েছে New Year's Eve 2022 (Saint's day). এর নিচে ইংরেজিতে লেখা আজকের বার ও তারিখ। সঙ্গে ডানপাশে নিচে রয়েছে নববর্ষ উদযাপনের কিছু ছবি। ডুডলটি চলে যাওয়া বছরকে প্রতিফলিত করছে।  নতুন বছরে নতুন সূচনার প্রত্যাশার প্রতীক হিসেবে ২০২৩ বানানো হয়েছে এ ডুডল। 
বছরের শেষে গুগলের ডুডল চমক
বিএমডব্লিউ এক্স সেভেন সিরিজ এখন বাংলাদেশে
খ্যাতনামা গাড়ির ব্র্যান্ড বিএমডব্লিউ এর নতুন মডেল এক্স সেভেন এক্স ড্রাইভ ফোর্টি আই এখন থেকে অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাবে। সর্বাধুনিক মডেলের এ বিলাসবহুল গাড়িটি বাংলাদেশে বিএমডাব্লিউ’র অফিসিয়াল ডিলার এক্সিকিউটিভ মোটরস বাজারজাত করছে।  শনিবার (২৪ ডিসেম্বর) ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে বীর উত্তম শওকত সড়কে এক্সিকিউটিভ মোটরসে নতুন এ গাড়ি প্রদর্শন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমডব্লিউ এক্স সেভেনের এ মডেলে নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন সংস্করণে গাড়িটির সম্মুখভাগে আইড্রাইভ ও কার্ভাড ডিসপ্লেসহ সর্বশেষ অপারেটিং সিস্টেম যুক্ত করা হয়েছে। এ মডেলে গাড়িটির টুইন হেডলাইট ও কিডনি গ্রিল ব্যবহারকারীর নজর কাড়বে।  বিএমডব্লিউ বাংলাদেশের পরিচালক অপারেশনস আশিক উন নবী বলেন, ‘নতুন এই মডেলে ৪৮ ভোল্টের মাইল্ড হাইব্রিড প্রযুক্তির পাশাপাশি নতুন বিএমডাব্লিউ এক্স সেভেনে উন্নত ও বিলাসবহুল হার্ডওয়্যারের সমন্বয় করা হয়েছে।’ গাড়িটি চালানোর ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দিবে।  তিনি জানান, এতে সিক্স-সিলিন্ডার ইন-লাইন ইঞ্জিন রয়েছে যা গাড়ির জ্বালানি ব্যবহার, গ্যাস এক্সচেঞ্জ, ভালভ নিয়ন্ত্রণ এবং কর্মক্ষমতা বাড়াতে ইগনিশন ব্যবস্থার জন্য অনেক ভালোভাবে কাজ করবে।   এ ছাড়াও নতুন বিএমডব্লিউ এক্স সেভেনের সুশোভিত ক্রোম বার পিছনের লাইট ইউনিটের সঙ্গে সংযোগকারী একটি সূক্ষ্ম কাঁচের আবরণে আবদ্ধ। এতে ফাইভ-জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ব্যবস্থা, প্যানোরামিক গ্লাস সানরুফ, হারমান কার্ডন সারাউন্ড সাউন্ড সিস্টেমসহ ড্রাইভার ও সামনের যাত্রীদের জন্য আরামদায়ক আসন রয়েছে। বিএমডব্লিউ এক্স সেভেনের দাম শুরু হয়েছে ৩ কোটি ৩০ লাখ টাকা থেকে।
বিএমডব্লিউ এক্স সেভেন সিরিজ এখন বাংলাদেশে
চুরি হওয়া ফোনের লোকেশন জানাবে গুগল
আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ বলা যায় স্মার্টফোনকে। আর প্রয়োজনীয় এই ডিভাইসটি চুরি হলে বা হারিয়ে গেলে হতাশ হওয়াটাই স্বাভাবিক। এবার সেই হতাশা দূর করতে আইফোনের মতো নতুন ফিচার নিয়ে আসছে গুগল। যা ফোন চুরি বা হারিয়ে যাওয়ার পর বিড়ম্বনা থেকে অচিরেই মুক্তি দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক সে রকম কিছু উপায়- Advertisements Find My Device নামের একটি অ্যাপ রয়েছে গুগল প্লে স্টোরে। এই অ্যাপ তখনই কাজ করে যখন ফোনের নেট অন থাকে। নেট অফ থাকলে এটা কাজ করে না। এখন এই সমস্যা দূর করার জন্য কাজ করেছে গুগল। গুগল খুব শিগগিরই আইফোনের মতো অ্যানড্রয়েড ফোনের জন্যও একটি বিশেষ ট্র্যাকিং ফিচার আনতে চলেছে। এর মাধ্যমে মোবাইল ডেটা অফ করা থাকলেও ফোনের লোকেশন জানা যাবে। গুগলের তথ্যমতে ফোনের নেট অফ থাকলেও জানা যাবে ফোনের লোকেশন। এই ফিচার পুরোপুরি চালু হলে ফোনের নেট অন না করেও খোঁজ মিলবে। এতদিন পর্যন্ত এই সকল কাজ করার জন্য কিন্তু চুরি যাওয়া ফোনের নেট অন থাকা বাধ্যতামূলক ছিল। তবে ইউজারদেরকে খুশি করতে গুগল সম্প্রতি জানিয়েছে, আলোচ্য নয়া ফিচারটির আগমন ঘটলে ইন্টারনেট ছাড়াই এই অপশনগুলোকে অ্যাক্সেস করা যাবে। প্রথমে অ্যাপটি ডাউনলোড করবেন। এরপর চুরি হওয়া ফোনটি যে অ্যাকাউন্ট দিয়ে লগইন করা ছিল, সেই একই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপটি সাইন ইন করতে হবে। এরপর অনেকগুলো অপশন আসবে। এর মধ্যে প্লে সাউন্ড অপশনটি বেছে নিতে হবে। তারপর সিকিওর ডিভাইস অপশনে ক্লিক করলে পিন, পাসওয়ার্ড বা স্ক্রিন লকের মাধ্যমে দূর থেকেই ফোনটিকে লক করা যাবে।
চুরি হওয়া ফোনের লোকেশন জানাবে গুগল
নামল আরও ৭টি আইসিটি ট্রেনিং ভ্যান
আইসিটি ট্রেনিং ভ্যানের চাবি হস্তান্তর। অনাড়ম্বর অনুষ্ঠানে প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের এমডি মো. তৌহিদুজ্জামান এ চাবি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের নিকট হস্তান্তর করেন। মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে চাবি হস্তান্তর করা হয়।  বর্তমান বাংলাদেশ কম্পিউটার প্রশিক্ষণ সুবিধা জেলা শহর কেন্দ্রিক। উপজেলা পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ এখনো সম্প্রসারিত না হওয়ায় গ্রামীণ যুবক ও যুবমহিলারা তথ্য প্রযুক্তি বিষয়ক এ সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। এছাড়া বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের জন্য শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কম্পিউটার বিষয়ে অধিক হারে প্রশিক্ষণ প্রদান করা প্রয়োজন। এ অবস্থায় গ্রামাঞ্চলের দরিদ্র কর্মপ্রত্যাশী যুবদের জন্য ভ্রাম্যমাণ আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে ইন্টারনেটসহ কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ’ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এটা এ প্রকল্পের ২য় পর্ব প্রথম পর্বে ৭টি আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে প্রশিক্ষণ চলমান রয়েছে। ২য় পর্বে আরও ১৪টি ভ্যান সংযোজনের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রমকে আরো বিস্তৃত ও বেগবান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  মোঃ জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন এবং প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের এমডি মো. তৌহিদুজ্জামান।   আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর ও প্রগতি ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নামল আরও ৭টি আইসিটি ট্রেনিং ভ্যান
হ্যাকারের দখলে ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর তথ্য
সামাজিক যোগাযোগমাধ্যম টু্ইটারের ৪০ কোটি ব্যবহারকারীর ফোন নম্বর, ইমেইল ঠিকানাসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য সাইবার হামলা চালিয়ে সংগ্রহ করেছেন এক হ্যাকার। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই হ্যাকারের দাবি, তথ্য চুরি হওয়া এ তালিকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, তারকা ও রাজনীতিবিদের নামও রয়েছে। এ বছরের শুরুতে টুইটার ব্যবহারকারীদের তথ্যগুলো চুরি করা হয়েছে বলে জানিয়েছেন সেই হ্যাকার। টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ককে এ বিষয়ে সতর্ক করে জানান, ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিক্রি করা হবে। ইলন মাস্ক তথ্যগুলো না কিনলে সেগুলো অনলাইনে ফাঁস করা হবে। এ কারণে ব্যবহারকারীর তথ্য সুরক্ষা এবং গোপনীয়তা ভঙ্গের দায়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হবে টুইটার। তথ্য চুরির সত্যতা নিশ্চিত করতে এরই মধ্যে প্রায় এক হাজার টুইটার ব্যবহারকারীর তথ্য অনলাইনে ফাঁস করেছেন সেই হ্যাকার। তথ্য ফাঁস হওয়া টুইটার ব্যবহারকারীর তালিকায় গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই, অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রসহ বিভিন্ন তারকা ও রাজনীতিবিদের তথ্যও রয়েছে। টুইটার ব্যবহারকারীদের তথ্য চুরির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি ইলন মাস্ক। ফাঁস করা তথ্যগুলো সঠিক বলে প্রমাণিত হওয়ায় ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
হ্যাকারের দখলে ৪০ কোটি টুইটার ব্যবহারকারীর তথ্য
আরও পড়ুন
‘আগামী বছরগুলোতেও আরও ভালোবাসা পাবে আরটিভি’ (ভিডিও) 
‘আরটিভির সঙ্গে পথচলা আরও সুন্দর হোক’ (ভিডিও)
ভিডিও বার্তায় যা বললেন ইশরাক (ভিডিও)
ফোল্ডিং আইফোন বাজারে আসার সম্ভাব্য তারিখ