দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ০৫:৪৩ পিএম


দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

বুধবার (৮ মে) বিকেলে নির্বাচন চলাকালীন সময়ে দোয়াত কলম ও কাপ পিরিচ প্রতীকের প্রার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোয়াত-কলম প্রতীকের শতাধিক কর্মী হঠাৎ করে ইটপাটকেল নিক্ষেপ করতে করতে পশ্চিম দিক থেকে স্থানীয় হাজিরহাট বাজারের দিকে যায়। হঠাৎ আক্রমণের শিকার হয়ে কাপ-পিরিচ প্রতীকের কর্মীরা এদিক-ওদিক ছুটতে থাকে। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ কর্মী আহত হন।

বিজ্ঞাপন

এদিকে কেন্দ্রের ভেতর পুলিশ আনসার থাকলেও কেন্দ্রের বাহিরে আইনশৃঙ্খলা বাহিনী না থাকার সুযোগ নেয় দুষ্কৃতিকারীরা এমনটাই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। 

মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাঈদুর রহমান বলেন, কেন্দ্রের বাহিরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হওয়ার খবর পেয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission