ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

হোয়াটসঅ্যাপেও ফেসবুকের মতো কভার ফটো দেওয়া যাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি: সংগৃহীত

ফেসবুকে যেমন কভার ছবি হিসেবে যুক্ত করা যায়। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীও এমন সুবিধা পাচ্ছেন। এতো দিন হোয়াটসঅ্যাপে এ ধরনের সুবিধা না থাকায় আকারে ছোট প্রোফাইল ছবি ব্যবহার করতে বাধ্য হন ব্যবহারকারীরা। এ সমস্যা সমাধানে ফেসবুকের আদলে হোয়াটসঅ্যাপেও কভার ছবি যুক্ত করার উদ্যোগ নিয়েছে মেটা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফোর তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক আইওএস বেটা সংস্করণে কভার ছবির যুক্তের সুবিধা চালুর প্রমাণ পাওয়া গেছে। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীর প্রোফাইলের ওপরের অংশে ব্যানার আকারে আকারে বড় কভার ছবি প্রদর্শন করতে পারবেন। বর্তমানে যেভাবে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাকাউন্টগুলো ব্র্যান্ড পরিচিতির জন্য প্রোফাইল ব্যানার ব্যবহার করে, ব্যক্তিগত অ্যাকাউন্টেও অনেকটা একই কাঠামোতে কভার ছবি প্রদর্শন করা হবে। ফলে সাধারণ ব্যবহারকারীরা নিজেদের হোয়াটসঅ্যাপ প্রোফাইল আরও আকর্ষণীয়ভাবে সাজাতে পারবেন।

আরও পড়ুন

প্রোফাইল ছবির মতো কভার ছবির ক্ষেত্রেও থাকবে একাধিক গোপনীয়তা নিয়ন্ত্রণ অপশন। হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে ‘প্রাইভেসি’ অপশনে গেলে নতুন একটি ‘কভার ফটো’ বিভাগ দেখা যাবে। সেখান থেকে ব্যবহারকারীরা ঠিক করে নিতে পারবেন, কারা এই ছবি দেখতে পারবেন। গোপনীয়তা নিয়ন্ত্রণে চারটি বিকল্প অপশন রাখা হয়েছে। ‘এভরিওয়ান’ নির্বাচন করলে যাদের কাছে ব্যবহারকারীর ফোন নম্বর রয়েছে, তারা কভার ছবি দেখতে পারবেন। ‘ইয়োর কন্টাক্টস’ অপশনটি বেছে নিলে কেবল কন্টাক্ট তালিকায় সংরক্ষিত ব্যক্তিরাই শুধু ছবি দেখতে পারবেন। আর ‘নোবডি’ নির্বাচন করলে কভার ছবি কারও কাছেই প্রদর্শিত হবে না। চাইলে নির্দিষ্ট কয়েকজন পরিচিত ব্যক্তিকে বাদ দিয়ে বাকি সবার জন্য ছবি দৃশ্যমান রাখার সুযোগও থাকবে।

বর্তমানে কভার ফটো যুক্তের সুবিধাটি আইওএস বেটা সংস্করণে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাধারণত আইওএসে কোনো নতুন সুবিধার পরীক্ষা শুরু হলে পরবর্তী ধাপে তা অ্যান্ড্রয়েড সংস্করণেও যুক্ত করা হয়। তবে কবে নাগাদ সুবিধাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়।
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের
আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে অ্যাপল। পুরোনো সংস্করণের সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় দ্রুত ডিভাইস হালনাগাদ করার পরামর্শ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী?
২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন একটি ভবিষ্যদ্বাণী ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১৯৬০ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন অস্ট্রিয়ায় জন্ম নেওয়া মার্কিন অধ্যাপক ও সাইবারনেটিকস বিশেষজ্ঞ হাইঞ্জ ফন ফোরস্টার এবং তার দুই শিক্ষার্থী প্যাট্রিসিয়া এম মোরা ও লরেন্স ডব্লিউ আমিট।
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী?
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
চোখের সামনে একজন পরিচিত মানুষকে কথা বলতে দেখা যাচ্ছে। কণ্ঠও তারই মতো। মুখের অভিব্যক্তি স্বাভাবিক, ঠোঁটের নড়াচড়াও কথার সঙ্গে মিলছে।
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
সৌভাগ্যবান ১৭ জনের জন্য বাজারে এলো আইফোন, দাম কত?
প্রযুক্তি আর বিলাসিতার মেলবন্ধনে নতুন চমক দেখাল বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার। অ্যাপলের ভাঁজযোগ্য আইফোনের বিশেষ সংস্করণ তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যার সর্বোচ্চ দাম ২১ হাজার ৩৪০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ লাখ টাকা।
সৌভাগ্যবান ১৭ জনের জন্য বাজারে এলো আইফোন, দাম কত?
আরও পড়ুন
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক কারাগারে
সন্ত্রাসী গ্রুপের টার্গেটে পুলিশ, ফেসবুকের মাধ্যমে এসপি-ওসিকে সতর্কবার্তা
হঠাৎ মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যবহারকারী
অপ্রতিমকে নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন দুদু