ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যেসব সুবিধা পাওয়া যাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এআই চ্যাটবট ‘জেমিনাই’-এর ইউজার ইন্টারফেস (ইউআই) হালনাগাদ করেছে গুগল। নতুন এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা অ্যাপটির ‘থিঙ্কিং লেভেল’ যেমন সহজে নির্বাচন করতে পারবেন, তেমনই যুক্ত হচ্ছে উন্নত নোটিফিকেশন সুবিধা।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ৯টু৫গুগল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগে জটিল এবং গভীর বিশ্লেষণধর্মী উত্তর পাওয়ার জন্য ব্যবহারকারীদের ম্যানুয়ালি নির্দিষ্ট থিঙ্কিং লেভেল বেছে নিতে হতো। নতুন হালনাগাদে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবেই ‘স্ট্যান্ডার্ড’ মোডে কাজ করবে। তবে কোনো বিষয়ে অতিরিক্ত বা বিস্তারিত বিশ্লেষণের প্রয়োজন হলে ব্যবহারকারীরা সরাসরি ‘এক্সটেন্ডেড থিঙ্কিং’ বিকল্পটি নির্বাচন করতে পারবেন। এর ফলে আগের চেয়ে অনেক দ্রুত কাঙ্ক্ষিত তথ্য পাওয়া সম্ভব হবে।

আরও পড়ুন

এর পাশাপাশি জেমিনাই অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন নোটিফিকেশন কন্ট্রোল সুবিধা যুক্ত করছে টেক জায়ান্টটি। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী সেটিংস থেকে ঠিক করতে পারবেন, অ্যাপ থেকে তারা ঠিক কোন কোন বিষয়ে নোটিফিকেশন পেতে চান।

প্রতিবেদনে আরও বলা হয়, সেবা সহজ ও দ্রুত করতে গত কয়েক মাস ধরে গুগল ধারাবাহিকভাবে জেমিনাই অ্যাপের নকশা ও প্রযুক্তিতে নানা পরিবর্তন আনছে। নতুন এই হালনাগাদ তারই অংশ। বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য এই ফিচারগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি দ্রুত কপি করার সুবিধা চালু করছে গুগল। নতুন ‘কপি কোড’ সুবিধার মাধ্যমে ই-মেইল না খুলেই ইনবক্স থেকে সরাসরি যাচাই কোড কপি করা যাবে।
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
অনলাইনে কম্পিউটার গেম খেলতে গিয়ে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল পাকিস্তানি কিশোরী জারা শাহর (ছদ্মনাম)। শুরুতে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা, এরপর দেখা করার প্রস্তাব একপর্যায়ে জারার কাছে নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি।
যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল।
তিন মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ৩০ হাজার কোটি টাকা
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
বাজারে আসার মাত্র ১২ দিনের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘মিউজ’ দিয়ে চমক দেখিয়েছে মেটা। বাজার গবেষণাপ্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখ বার। একই সময়ে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় ১৩ লাখ বার।
এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মানবমস্তিষ্ক মূলত দুটি পৃথক ও স্বাধীন স্নায়ুতন্ত্র বা অঙ্গের সমষ্টি হিসেবে গঠিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে।
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
আরও পড়ুন
এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক
জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর