ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, মিলবে একাধিক নতুন সুবিধা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একগুচ্ছ নতুন ফিচার চালু করেছে। মঙ্গলবার থেকে ধাপে ধাপে এসব সুবিধা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।

নতুন আপডেটের সবচেয়ে বড় আকর্ষণ হলো ওয়েবভিত্তিক কলিং সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ডেস্কটপ অ্যাপ ডাউনলোড ছাড়াই সরাসরি ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করতে এবং গ্রহণ করতে পারবেন।

এই ওয়েব কলিং সুবিধায় ব্যক্তিগত (ওয়ান-টু-ওয়ান) ও গ্রুপ উভয় ধরনের কল করা যাবে। এছাড়া এতে রয়েছে স্ক্রিন শেয়ারিং, রিঅ্যাকশন এবং কলের ইতিহাস ও পছন্দের নম্বর সংরক্ষণের জন্য আলাদা ‘কলস’ ট্যাব।

এদিকে, ‘কল ট্রান্সফার’ নামে নতুন একটি ফিচারও যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা চলমান কোনো গ্রুপ কল মোবাইল ফোন থেকে ডেস্কটপ বা অন্য ডিভাইসে সহজেই স্থানান্তর করতে পারবেন। ফলে কল কেটে পুনরায় যুক্ত হওয়ার প্রয়োজন হবে না।

গ্রুপ কলের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ আরও উন্নত করতে চালু করা হয়েছে ‘ওয়েটিং রুম’ ফিচার। এতে নতুন অংশগ্রহণকারীরা একটি ভার্চুয়াল অপেক্ষমাণ কক্ষে থাকবেন এবং হোস্ট অনুমতি দিলে তবেই মূল কলে প্রবেশ করতে পারবেন।

আরও পড়ুন

কলের মান উন্নত করতে যুক্ত হয়েছে আরও দুটি প্রযুক্তিগত সুবিধা। ‘কুইকএইচডি’ প্রযুক্তির মাধ্যমে কলের শুরু থেকেই উচ্চমানের ভিডিও পাওয়া যাবে। পাশাপাশি ‘নয়েজ সাপ্রেশন’ ফিচার আশপাশের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে অডিওকে আরও পরিষ্কার করবে। ফলে কোলাহলপূর্ণ পরিবেশ থেকেও ব্যবহারকারীর কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন এসব ফিচার ধাপে ধাপে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
আরও পড়ুন
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...
এবার হোয়াটসঅ্যাপেও শিডিউল করা যাবে অডিও-ভিডিও কল