ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

ফ্রি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর দিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, ফ্রি ব্যবহারকারীদের জন্য টেক্সটভিত্তিক চ্যাটের সীমা তুলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে যুক্ত হচ্ছে নতুন ‘থিংক’ বাটন। এক বিলিয়নের বেশি সাপ্তাহিক ব্যবহারকারী অর্জনের পর এটিকে প্ল্যাটফর্মটির অন্যতম বড় আপডেট হিসেবে দেখা হচ্ছে।

ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫.৬ লুনা ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য নতুন ডিফল্ট মডেল হিসেবে চালু করা হবে। এটি বর্তমান জিপিটি-৫.৫ মডেলের জায়গা নেবে। চলতি সপ্তাহ থেকেই নতুন মডেল উন্মুক্ত করা শুরু হবে। আগামী সপ্তাহ থেকে ফ্রি ব্যবহারকারীরা সীমাহীন টেক্সট চ্যাটের পাশাপাশি নতুন ‘থিংক’ বাটন ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠানটির ভাষ্য, ‘থিংক’ বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা জটিল প্রশ্নের ক্ষেত্রে মডেলকে আরও গভীরভাবে বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগ করতে নির্দেশ দিতে পারবেন। তবে ফাইল আপলোড, ছবি তৈরি, ভয়েস ফিচার এবং ছবি বিশ্লেষণের ক্ষেত্রে বিদ্যমান সীমাবদ্ধতায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

অন্যদিকে, প্লাস ও প্রো গ্রাহকদের জন্য চালু করা হচ্ছে আরও উন্নত জিপিটি-৫.৬ সল মডেল। ওপেনএআইয়ের দাবি, নতুন এই মডেল প্রশ্নের উত্তর দেওয়া, ওয়েব গবেষণা, লেখা, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার মতো দৈনন্দিন কাজে আরও দ্রুত, সংক্ষিপ্ত ও নির্ভরযোগ্য ফল দেবে।

এ ছাড়া প্লাস ও প্রো ব্যবহারকারীরা ‘থিংকিং স্লাইডার’ নামে নতুন একটি সুবিধা পাবেন। এর মাধ্যমে কাজের ধরন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা গভীরভাবে বিশ্লেষণ করবে, তা ব্যবহারকারীরা নিজেরাই নির্ধারণ করতে পারবেন।

ওপেনএআই আরও জানিয়েছে, চ্যাটজিপিটিতে ব্যবহৃত জিপিটি-৫.৬ সল মডেলটি কোডেক্স এবং ওয়ার্ক পণ্যে ব্যবহৃত সংস্করণ থেকে আলাদা।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, নতুন মডেলগুলোর তথ্যগত নির্ভুলতা আগের জিপিটি-৫.৫ ইনস্ট্যান্ট সংস্করণের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তাদের দাবি, জিপিটি-৫.৬ লুনা মডেলে তথ্যগত ভুলের হার ৬২ শতাংশ এবং জিপিটি-৫.৬ সল মডেলে ৬৮ শতাংশ পর্যন্ত কমেছে।

আরও পড়ুন

ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫.৬ সল ইতোমধ্যে প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অন্যদিকে জিপিটি-৫.৬ লুনা, সীমাহীন টেক্সট চ্যাট এবং ‘থিংক’ বাটন ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে চালু করা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’ 
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব স্থাপন, বিশেষায়িত প্রশিক্ষণ এবং স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি সাইবার অপরাধের মামলা তদন্তে দক্ষ জনবল গড়ে তুলতে দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে।
সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’ 
বাইকে ভালো মাইলেজ পেতে গতি রাখবেন কত?
জ্বালানি সাশ্রয় করতে মোটরসাইকেলের মাইলেজের দিকে নজর দেন অনেক চালক। বিশেষ করে জ্বালানির দাম বাড়লে কম খরচে বেশি পথ চলার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে বাইকের মাইলেজ বাড়াতে শুধু ধীরে চালালেই হবে না, জানতে হবে উপযুক্ত গতি, সঠিক গিয়ার ব্যবহার এবং চালানোর কৌশল।
বাইকে ভালো মাইলেজ পেতে গতি রাখবেন কত?
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শ দিতে জেমিনিতে নতুন সুবিধা চালু করছে গুগল।
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে ছড়ানো হচ্ছে জিরো-ক্লিক স্পাইওয়্যার
স্মার্টফোনে নজরদারি ও ব্যক্তিগত তথ্য চুরির নতুন কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে ‘জিরো-ক্লিক’ স্পাইওয়্যার। অনলাইন বিজ্ঞাপন দেখার সময়ই ব্যবহারকারীর অজান্তে যন্ত্রে প্রবেশ করতে পারে এই ক্ষতিকর সফটওয়্যার।
বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে ছড়ানো হচ্ছে জিরো-ক্লিক স্পাইওয়্যার
ছয় মাসে ৮০ বিলিয়ন ডলার লোকসান এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৮০ বিলিয়ন ডলারের বেশি নিট লোকসান করেছে।
ছয় মাসে ৮০ বিলিয়ন ডলার লোকসান এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের
আরও পড়ুন
সর্বজনীন পেনশন নিয়ে বড় সুখবর!
সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার
চলতি বছর সুখবর পাচ্ছেন ৪৩ লাখ কৃষক
পে-স্কেল নিয়ে এবার সুখবর পেতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা