ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০২:৩১ পিএম
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অডিওতে থাকা দৃশ্যমান ওয়াটারমার্ক বা জলছাপ বন্ধ করার সুযোগ আনছে গুগল। ফলে জেমিনি ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এআই-নির্মিত কনটেন্টে দৃশ্যমান জলছাপ রাখা বা না রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে গুগলের এই উদ্যোগের কথা জানানো হয়েছে।

গুগলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জেমিনি ও ফ্লোসহ বিভিন্ন এআই সেবায় তৈরি কনটেন্টে থাকা দৃশ্যমান ওয়াটারমার্ক ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে বন্ধ করতে পারবেন। পেশাদার কাজ, ডিজিটাল নকশা কিংবা সৃজনশীল প্রকল্পে দৃশ্যমান ওয়াটারমার্ক অনেক সময় নকশার সৌন্দর্য ও স্বাভাবিকতা নষ্ট করে। নতুন সুবিধাটি তাই নির্মাতা ও পেশাদার ব্যবহারকারীদের জন্য বেশ কার্যকর হতে পারে।

তবে দৃশ্যমান ওয়াটারমার্ক বন্ধ করলেও এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করার ব্যবস্থা বন্ধ করছে না গুগল। জেমিনি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জশ উডওয়ার্ড জানিয়েছেন, কনটেন্টের ভেতরে গুগলের ‘সিন্থ আইডি’ নামের অদৃশ্য তথ্য বা ওয়াটারমার্ক সংরক্ষিত থাকবে। ফলে খালি চোখে এটি দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে কনটেন্টটি এআই দিয়ে তৈরি কি না তা শনাক্ত করা সম্ভব হবে।

গুগল জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই জেমিনির সেটিংস অপশনে দৃশ্যমান ওয়াটারমার্ক চালু বা বন্ধ করার সুবিধা পাওয়া যাবে।

এদিকে এআই-নির্মিত কনটেন্ট যাচাইয়ের জন্য ‘ক্রেডেনশিও’ নামে নতুন একটি সফটওয়্যারও উন্মুক্ত করছে গুগল। এর মাধ্যমে নির্মাতারা নিজেদের প্ল্যাটফর্ম বা সফটওয়্যারে স্থানীয়ভাবে এআই কনটেন্ট যাচাইয়ের ব্যবস্থা যুক্ত করতে পারবেন।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, এআই-নির্মিত কনটেন্টের পরিচয় ও সত্যতা নিশ্চিত করার পাশাপাশি ব্যবহারকারীদের আরও স্বাধীনতা দেওয়ার লক্ষ্যেই গুগলের এই উদ্যোগ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য।
তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা মার্কিন প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের আয় দ্রুত বাড়ছে।
তিন মাসে আয় লাফিয়ে ১ হাজার ৬৮০ কোটি ডলার, শেয়ারবাজারে আসছে অ্যানথ্রোপিক
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
কোনো প্রশ্নের উত্তর জানা কিংবা অজানা বিষয় সম্পর্কে ধারণা পেতে গুগলে সার্চ করেন অনেকেই। স্বাস্থ্য, রূপচর্চা, শরীরচর্চা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা কৌতূহল মেটাতে সার্চ ইঞ্জিনটির ওপর নির্ভর করেন ব্যবহারকারীরা। বিশেষ করে রাতের অবসর সময়ে বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করেন অনেকে।
গুগলে পুরুষরা সবচেয়ে বেশি সার্চ করেন যেসব বিষয়
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ‘টিকটক’।
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
আরও পড়ুন
মানুষের মতো কাজ করবে গুগলের নতুন ভার্সন জেমিনি এআই
জেমিনি ব্যবহার নিয়ে নতুন সিদ্ধান্ত গুগলের
জেমিনি ব্যবহারকারীদের জন্য সুখবর
জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যেসব সুবিধা পাওয়া যাবে