ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাঁদের মাটিতে’ যেভাবে আলু চাষ সম্ভব হলো

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
কাল্পনিক ছবি

চাঁদের মাটিতে ফসল উৎপাদনের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা গবেষণাগারে তৈরি কৃত্রিম চাঁদের মাটিতে আলু উৎপাদনে সফল হয়েছেন। তাদের দাবি, উৎপাদিত আলু খাওয়ার উপযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। নাসার অর্থায়নে পরিচালিত গবেষণাটি গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে।

চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে তুলতে খাবার, পানি ও বিশুদ্ধ বাতাসের ব্যবস্থা করা অন্যতম বড় চ্যালেঞ্জ। পৃথিবী থেকে সব ধরনের খাবার চাঁদে নিয়ে যাওয়া বাস্তবসম্মত নয়। তাই চাঁদেই খাদ্য উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছেন বিজ্ঞানীরা। নাসার আর্টেমিস মিশনের লক্ষ্যগুলোর মধ্যেও চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি বসবাসের উপযোগী পরিবেশ তৈরির বিষয়টি রয়েছে।

গবেষণার প্রধান গবেষক অ্যামেরিক গোয়ের নেতৃত্বে বিজ্ঞানীরা চাঁদের মাটির বৈশিষ্ট্য অনুকরণ করে পাঁচ ধরনের কৃত্রিম রেগোলিথ তৈরি করেন। চাঁদের প্রকৃত মাটি বা রেগোলিথ মূলত ভাঙা পাথর ও ধুলাবালুর মিশ্রণ। এতে পৃথিবীর মাটির মতো জৈব পদার্থ ও পর্যাপ্ত নাইট্রোজেন নেই। পাশাপাশি এতে তামার মতো ভারী ধাতুও রয়েছে। এসব কারণে রেগোলিথে সরাসরি ফসল উৎপাদন কঠিন।

সমস্যা সমাধানে গবেষকেরা কৃত্রিম রেগোলিথের সঙ্গে কেঁচোর মাধ্যমে তৈরি জৈব সার বা ভার্মিকম্পোস্ট মিশিয়ে গ্রিনহাউসে ‘মোডক’ জাতের আলু চাষ করেন।

পরীক্ষায় দেখা যায়, জৈব সার ছাড়া আলুগাছের শিকড় ও কন্দের বৃদ্ধি খুবই সীমিত ছিল। তবে রেগোলিথের সঙ্গে ৫ থেকে ১৫ শতাংশ জৈব সার মেশালে গাছের বৃদ্ধি কিছুটা স্বাভাবিক হয়। আর ৩০ শতাংশ জৈব সার ব্যবহার করলে আলুর ফলন ও মান যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের হার্মিস্টন এলাকার মাটিতে উৎপাদিত আলুর সমপর্যায়ে পৌঁছায়। হার্মিস্টন উন্নত মানের আলু উৎপাদনের জন্য পরিচিত।

গবেষকদের ধারণা, জৈব পদার্থ রেগোলিথের ভারী ধাতুর সঙ্গে যুক্ত হয়ে সেগুলোর শোষণ কমাতে সহায়তা করে। ফলে গাছের জন্য ক্ষতিকর ধাতু গ্রহণের ঝুঁকি কমে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, উৎপাদিত আলুর পুষ্টিগুণ অক্ষুণ্ন ছিল। এ ছাড়া আলু সবুজ হয়ে গেলে যে প্রাকৃতিক বিষাক্ত উপাদান গ্লাইকোঅ্যালকালয়েড তৈরি হতে পারে, তার পরিমাণেও পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়া যায়নি। তবে কয়েকটি পরীক্ষায় আলুতে তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের পরিমাণ সামান্য বেশি পাওয়া গেছে। তাই এসব উপাদানের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।

তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। আলুগুলো ছোট টবে উৎপাদন করা হয়েছিল। তুলনামূলক পরীক্ষায় পৃথিবীর মাটিতে উৎপাদিত আলুর গড় ওজনও ছিল ১০ গ্রামের কম। ফলে বড় পরিসরে চাষের ক্ষেত্রে একই ফল পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

গবেষক গোয়ে জানিয়েছেন, উৎপাদিত আলুর নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। গবেষকেরা এখনো সেগুলোর স্বাদ গ্রহণ করেননি। পরবর্তী পর্যায়ে বড় টবে আলুর ১০টি জাত নিয়ে পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

গবেষকদের মতে, ভবিষ্যতে নভোচারীরা পৃথিবী থেকে সীমিত পরিমাণ জৈব পদার্থ চাঁদে নিয়ে যেতে পারেন। পরে খাবারের উচ্ছিষ্ট ও উদ্ভিদের বর্জ্য ব্যবহার করে সেখানেই জৈব সার তৈরি করা সম্ভব হতে পারে। এতে চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে তোলার ক্ষেত্রে খাদ্য উৎপাদনের নতুন পথ খুলতে পারে।

সব মিলিয়ে, কৃত্রিম চাঁদের মাটিতে আলু উৎপাদনের এই সাফল্য মহাকাশে কৃষি ও ভবিষ্যৎ চন্দ্রাভিযানের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে চাঁদের প্রকৃত পরিবেশে এই পদ্ধতি কতটা কার্যকর হবে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সূর্যের আলো থেকে জ্বালানি উৎপাদনে ব্যাটারিবিহীন যন্ত্র উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের
সূর্যের আলো, পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে ব্যবহারযোগ্য জ্বালানি উৎপাদনের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন জাপানের ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী।
সূর্যের আলো থেকে জ্বালানি উৎপাদনে ব্যাটারিবিহীন যন্ত্র উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের
অণ্ডকোষ ফেলে দিলে বাড়তে পারে আয়ু, গবেষণায় চমকপ্রদ ফল
বয়স বাড়ার পরও অণ্ডকোষ অপসারণ করলে আয়ু বাড়তে পারে। এমনকি প্রাপ্তবয়স্ক বয়সে এ অস্ত্রোপচার করা হলে আয়ু বৃদ্ধির হার আরও বেশি হতে পারে বলে ইঁদুরের ওপর নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক পুরুষ ইঁদুরের অণ্ডকোষ অপসারণের পর তাদের আয়ু ৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।
অণ্ডকোষ ফেলে দিলে বাড়তে পারে আয়ু, গবেষণায় চমকপ্রদ ফল
পৃথিবীর আকাশে এখন ২ চাঁদ, যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা
পৃথিবীর আকাশে এখন রয়েছে দ্বিতীয় একটি চাঁদ। তবে এটি স্থায়ী নয়। প্রায় দুই মিটার ব্যাসের একটি ক্ষুদ্র গ্রহাণু পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে সাময়িকভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। জ্যোতির্বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘মিনি মুন’ বা ক্ষুদ্র চাঁদ।  মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  আগামী ডিসেম্বরের শুরু পর্যন্ত এটি পৃথিবীর কাছাকাছি থাকবে। এরপর পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব ছাড়িয়ে আবার সূর্যকে কেন্দ্র করে কক্ষপথে ঘুরতে শুরু করবে। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে গ্রহাণুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে। এর ব্যাস প্রায় দুই মিটার বা ছয় ফুট। বস্তুটি এতটাই ছোট ও অনুজ্জ্বল যে এটি কোনো অকেজো কৃত্রিম উপগ্রহ কিংবা উপগ্রহের ভাঙা অংশ কি না, তা নিশ্চিত হতে বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগেছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার গত অক্টোবরের শেষ দিকে গ্রহাণুটির নাম দেয় ২০২৬ কিউকিউ৮।  সংস্থাটি গ্রহাণু, ধূমকেতু ও সৌরজগতের অন্যান্য ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর গতিবিধি পর্যবেক্ষণ করে। তবে ‘মিনি মুন’ কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক পরিভাষা নয়।  এর আগে পৃথিবীর কক্ষপথে সাময়িকভাবে ঘুরে যাওয়া কয়েকটি প্রাকৃতিক বস্তুকে এ নামে অভিহিত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর মধ্যে ২০০৬ আরএইচ১২০ প্রায় এক বছর এবং ২০২০ সিডি৩ প্রায় তিন বছর পৃথিবীর কক্ষপথে ছিল। মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন বলেন, পৃথিবীর কাছে এ ধরনের ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর উপস্থিতি অস্বাভাবিক নয়। গড়ে যেকোনো সময় পৃথিবীর কাছে একটি মিনি মুন থাকতে পারে। কখনো কয়েক সপ্তাহ, কখনো কয়েক মাস এগুলো পৃথিবীর আশপাশে অবস্থান করে। কোনো কোনো সময় একাধিক বস্তুও থাকতে পারে। কীভাবে শনাক্ত হলো এই মিনি মুন হাঙ্গেরির কনকোলি অবজারভেটরির গবেষণা সমন্বয়ক জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেস্কি গ্রহাণুটি প্রথম শনাক্ত করেন । গত আগস্টে তিনি বস্তুটিকে শনাক্ত করেন। প্রাথমিকভাবে এর নাম দিয়েছিলেন সার২৯০১। সারনেস্কি জানান, ২০২০ সাল থেকে প্রতিটি পরিষ্কার রাতে পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু অনুসন্ধান করছিলেন তিনি। আবিষ্কারের সময় বস্তুটিকে অন্য সাধারণ গ্রহাণুর মতোই মনে হয়েছিল। পরে এর কক্ষপথের নিখুঁত হিসাব-নিকাশের মাধ্যমে এর বিশেষ বৈশিষ্ট্য সামনে আসে। প্রথম দিকে বিজ্ঞানীদের মধ্যে বস্তুটির উৎস নিয়ে মতভেদ ছিল। এটি প্রাকৃতিক গ্রহাণু, নাকি মানুষের তৈরি কোনো মহাকাশযানের অংশ- তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। কয়েক সপ্তাহ ধরে সৌর বিকিরণের প্রভাবে বস্তুটির গতিপথে কী পরিবর্তন হচ্ছে, তা পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এটি প্রাকৃতিক বস্তু। এ কাজে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লোয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াইয়ের মাউনা কেয়ায় অবস্থিত ২ দশমিক ২ মিটার টেলিস্কোপ ব্যবহার করা হয়। পৃথিবীর জন্য কোনো ঝুঁকি নেই বিজ্ঞানীরা বলছেন, ২০২৬ কিউকিউ৮ গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ার কোনো আশঙ্কা নেই। তবে কোনোভাবে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও এর ক্ষুদ্র আকারের কারণে বায়ুমণ্ডলেই ভেঙে যাওয়ার কথা। ম্যাথিউ পেইনের ভাষ্য, এমন ঘটনা ঘটলেও আকাশে উজ্জ্বল উল্কার মতো দৃশ্য দেখা যেতে পারে এবং সামান্য শব্দ হতে পারে। এতে পৃথিবীর বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, পৃথিবীর কাছাকাছি আসা এসব গ্রহাণুর অধিকাংশের উৎপত্তি মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তী গ্রহাণুপুঞ্জে। সেখানে লাখ লাখ পাথুরে বস্তু সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন মহাজাগতিক বস্তুর মহাকর্ষীয় প্রভাবে এসব গ্রহাণুর কিছু অংশের কক্ষপথ পরিবর্তিত হয়ে পৃথিবীর কাছাকাছি চলে আসে। ভবিষ্যতে আরও মিনি মুনের সন্ধান মিলবে? ম্যাথিউ পেইনের তথ্য অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত পৃথিবীর কাছাকাছি প্রায় ৪০ হাজার মহাজাগতিক বস্তু শনাক্ত করেছেন। আর পুরো সৌরজগতে শনাক্ত করা বস্তুর সংখ্যা প্রায় ১৫ লাখ। তবে ভবিষ্যতে এ সংখ্যা দ্রুত বাড়তে পারে। চিলিতে অবস্থিত ভেরা সি রুবিন অবজারভেটরি ইতিমধ্যে ১০ বছর মেয়াদি ‘লিগ্যাসি সার্ভে অব স্পেস অ্যান্ড টাইম’ (এলএসএসটি) কার্যক্রম পরিচালনা করছে। বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরাযুক্ত টেলিস্কোপটির মাধ্যমে গ্রহাণু, ধূমকেতু ও দূরবর্তী ছায়াপথ পর্যবেক্ষণ করা হচ্ছে। পেইনের আশা, এ পর্যবেক্ষণ কার্যক্রম পুরোপুরি চালু হলে সৌরজগতের পরিচিত মহাজাগতিক বস্তুর সংখ্যা ১৫ লাখ থেকে বেড়ে ৫০ লাখে পৌঁছাতে পারে।  আরটিভি/এসআর  
পৃথিবীর আকাশে এখন ২ চাঁদ, যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা
‘চাঁদের মাটিতে’ আলু ফলালেন বিজ্ঞানীরা
ভবিষ্যতে চাঁদে স্থায়ী বসতি গড়ে তুলতে খাদ্য উৎপাদনে আলু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে...
‘চাঁদের মাটিতে’ আলু ফলালেন বিজ্ঞানীরা
আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান
প্রখ্যাত বাংলাদেশি পদার্থবিজ্ঞানী অধ্যাপক এম জাহিদ হাসান ২০২৭ সালের আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার অ্যাটমিক অর সারফেস ফিজিকস পুরস্কার পেয়েছেন।
আমেরিকার মর্যাদাপূর্ণ ডেভিসন-জার্মার পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী জাহিদ হাসান
আরও পড়ুন
নতুন ফরম্যাটে ১৬ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকা
৩৬ বছরের রেকর্ড ভেঙে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয়
বাংলাদেশ-ভারতসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক বসাচ্ছেন ট্রাম্প
শিশু পর্নোগ্রাফির অভিযোগে মেগানের বাবার বিরুদ্ধে আদালতের অভিযোগ গঠন