ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে ব্যবহারকারীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ এএম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে বড় ধরনের সেবা বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির জনপ্রিয় ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা কোপাইলট ব্যবহারে সমস্যায় পড়েছেন হাজার হাজার ব্যবহারকারী।

শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাইক্রোসফট জানিয়েছে, সংযোগজনিত সমস্যার কারণে তাদের একাধিক সেবা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন প্রতিষ্ঠানের কারিগরি বিভাগের সদস্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ধারাবাহিক আপডেটে মাইক্রোসফট জানায়, সেবা পুনরুদ্ধারের কার্যক্রমে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে কাজ চলছে।

আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে বিশ্বজুড়ে আউটলুক সেবা নিয়ে সমস্যার অভিযোগ প্রায় ১ লাখ ৪০ হাজারে পৌঁছায়।

তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই সেবা বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

মাইক্রোসফট ৩৬৫-এর আওতাধীন এসব সেবা বিশ্বের বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ই-মেইল আদান-প্রদান, অনলাইন বৈঠক, ফাইল সংরক্ষণ এবং দূরবর্তী অবস্থান থেকে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে এসব সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, চলমান সমস্যার কারণে ব্যবহারকারীরা ক্যালেন্ডার অ্যাপের কিছু তথ্য এবং নির্দিষ্ট ফাইল দেখতে গিয়ে জটিলতায় পড়তে পারেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির এআইভিত্তিক প্ল্যাটফর্ম কোপাইলটের কার্যক্রমও ব্যাহত হতে পারে।

বিশ্বজুড়ে বিপুলসংখ্যক ব্যবহারকারী ও প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম এসব সেবার ওপর নির্ভরশীল হওয়ায় এই বিপর্যয়ে কর্মক্ষেত্রে যোগাযোগ ও কাজের স্বাভাবিক ধারায় বিঘ্ন ঘটছে।

সূত্র: বিবিসি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনলাইনে নিজেই জমির নামজারি করবেন যেভাবে, যত টাকা লাগবে
জমি কেনা, উত্তরাধিকার, দান, হেবা কিংবা আদালতের রায়ের মাধ্যমে মালিকানা পরিবর্তন হলে নতুন মালিকের নামে সরকারি রেকর্ড হালনাগাদ করা জরুরি।
অনলাইনে নিজেই জমির নামজারি করবেন যেভাবে, যত টাকা লাগবে
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
টাক পড়া বা চুল ঝরে যাওয়ার সমস্যার সমাধানে নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা গবেষকেরা। সাধারণ চিরুনির মতো দেখতে বিশেষ একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে পরীক্ষাগারে ইঁদুরের প্রায় সব হারানো চুল এক মাসের মধ্যে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তারা।
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
কমোডের ফ্লাশে দুটি বোতাম কেন, কোনটি কখন ব্যবহার করবেন
বাড়ির টয়লেট কিংবা অফিসের ওয়াশরুমে আধুনিক কমোড ব্যবহার করতে গিয়ে অনেকেই ফ্লাশ ট্যাঙ্কে দুটি বোতাম দেখতে পান।
কমোডের ফ্লাশে দুটি বোতাম কেন, কোনটি কখন ব্যবহার করবেন
অন্য কারও ফোনে জিমেইল লগইন আছে কি না যেভাবে বুঝবেন
ব্যক্তিগত ছবি, গুরুত্বপূর্ণ নথি, ই-মেইলসহ নানা ধরনের তথ্যের নিরাপত্তার সঙ্গে জড়িয়ে রয়েছে গুগল অ্যাকাউন্ট। তাই নিজের অজান্তে অন্য কারও ফোন বা কম্পিউটারে জিমেইল লগইন থাকলে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
অন্য কারও ফোনে জিমেইল লগইন আছে কি না যেভাবে বুঝবেন
স্পোক নাকি অ্যালয় হুইল, মোটরসাইকেলের জন্য কোনটি ভালো?
নতুন মোটরসাইকেল কেনার আগে ইঞ্জিনের ক্ষমতা, মাইলেজ, ডিজাইন ও দামসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেন ক্রেতারা। তবে বাইকের চাকার ধরনও গুরুত্বপূর্ণ।
স্পোক নাকি অ্যালয় হুইল, মোটরসাইকেলের জন্য কোনটি ভালো?
আরও পড়ুন
মাইক্রোসফটসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড স্থগিত করল ট্রাম্প প্রশাসন
অ্যাপল ও মাইক্রোসফট পণ্যের দাম ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি