ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শীত নিয়ে দুঃসংবাদ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
ছবি: সংগৃহীত

ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে শীত ও শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৯ জেলা রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, এসব এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে এবং কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত স্থায়ী থাকতে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল ও অভ্যন্তরীণ নৌ পরিবহনে বাধা সৃষ্টি হতে পারে। এছাড়া কম দৃষ্টিসীমার কারণে সড়ক যোগাযোগ ঝুঁকিপূর্ণ ও ধীরগতিতে চলতে পারে।

অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আগামী দুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও ৫ জানুয়ারি থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। ৬ জানুয়ারি থেকে রাতের তাপমাত্রাও আরও কিছুটা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সরাসরি সূর্যের আলো কম পাওয়া যাবে, যা দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমিয়ে শীতের তীব্রতা বৃদ্ধি করবে। রাজধানী ঢাকায় বাতাসের গতি পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার হবে। আজ সন্ধ্যায় ঢাকায় আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। আগামীকাল ভোর ৬টা ৪২ মিনিটে সূর্যোদয় এবং বিকেল ৫টা ২৫ মিনিটে সূর্যাস্ত হবে।

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, আগামী পাঁচ দিনের শেষ দিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও তার আগে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে শীতের প্রভাব বজায় থাকবে। নদী অববাহিকার এলাকায় কুয়াশার প্রকোপ বেশি থাকবে বলে বিশেষভাবে জানানো হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের তিন অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশে সাধারণত পৌষ আর মাঘ মাস জুড়ে শীতের তীব্রতা দেখা দিলেও এরইমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরের কয়েকটি জেলায় শীতের আগমনী হাওয়া বইছে।
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ সারাদেশে শীতের আমেজ শুরু হতে পারে। 
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
আরও পড়ুন
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস