ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঢাকায় তীব্র বজ্রপাত ও ঝোড়ো বৃষ্টির আভাস

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম
ফাইল ছবি

গত কয়েকদিন ধরেই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে। তীব্র গরমে হাঁসফাঁস করছে জনজীবন। এ অবস্থায় কিছুটা স্বস্তির বার্তা মিলেছে বৃষ্টি নিয়ে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা শহরসহ এর উত্তর ও উত্তর-পূর্ব দিকের জেলাগুলোতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বিকেল ৪ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে।

এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বার্তায় ঝোড়ো বৃষ্টির পাশাপাশি তীব্র বজ্রপাত হতে পারে বলেও সতর্ক করেছেন এ আবহাওয়াবিদ।

আরও পড়ুন

একইদিন আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের অনেক এলাকায় ঝোড়ো বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় বায়ুমণ্ডলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে রাজধানীসহ ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং দেশের অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায় বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ যে অঞ্চলগুলোতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, বৃষ্টির ছোঁয়ায় তা অনেকটাই প্রশমিত হয়ে আসবে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে এবং রাতের তাপমাত্রাও থাকবে নিম্নমুখী।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের তিন অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশে সাধারণত পৌষ আর মাঘ মাস জুড়ে শীতের তীব্রতা দেখা দিলেও এরইমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরের কয়েকটি জেলায় শীতের আগমনী হাওয়া বইছে।
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ সারাদেশে শীতের আমেজ শুরু হতে পারে। 
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
আরও পড়ুন
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি