ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

৬ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ এএম
ছবি: সংগৃহীত

দেশের ছয়টি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ কিছু এলাকায় চলমান মৃদু তাপপ্রবাহ কিছু জায়গায় কমে আসতে পারে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
শীতের আমেজ বাড়ার ইঙ্গিত দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সেই সঙ্গে দুই বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকায় মঙ্গলবার (২৪ নভেম্বর) তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কেমন থাকবে ঢাকার আবহাওয়া, জানাল আবহাওয়া অফিস
আগামী ৫ দিন তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
দেশের তিন বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ৫ দিন তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা
সোমবার (২৩ নভেম্বর) আগামী ৫ দিনের পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা
আরও পড়ুন
ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ, সাগরযাত্রায় বাধা বৈরী আবহাওয়া
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক