ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ, সাগরযাত্রায় বাধা বৈরী আবহাওয়া

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি: আরটিভি

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বুধবার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যরাতের পর থেকেই সাগরে মাছ ধরতে যাওয়ার কথা জেলেদের। তবে নিষেধাজ্ঞা শেষ হলেও বৈরী আবহাওয়ার কারণে আপাতত সাগরে যেতে পারছেন না তারা। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উপকূলীয় এলাকায় বিরাজ করছে প্রতিকূল আবহাওয়া। উত্তাল রয়েছে বঙ্গোপসাগর।

এদিকে দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন জেলে ও ট্রলারমালিকেরা। একদিকে ব্যবসায় লোকসান ও ঋণের বোঝা, অন্যদিকে বনদস্যু ও জলদস্যুদের আতঙ্ক সব মিলিয়ে নতুন মৌসুম শুরুতেই দুশ্চিন্তায় রয়েছেন তারা।

নিষেধাজ্ঞার সময় জাল মেরামত, ট্রলার সংস্কারসহ সাগরে যাওয়ার প্রস্তুতি শেষ করেছেন ট্রলারমালিক ও জেলেরা। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই তাদের।

বুধবার (২৮ অক্টোবর) উপকূলীয় বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন মৎস্য আড়ত, জেলেপাড়া ও মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেলেরা।

শরণখোলা মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ঘাটে নোঙর করে আছে অর্ধশতাধিক মাছ ধরার ট্রলার। শেষ মুহূর্তে জাল মেরামত করছেন জেলেরা। কেউ ট্রলারে তুলছেন জাল, কেউ নিচ্ছেন খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম। অন্যদিকে বরফ কলগুলোতেও বেড়েছে কর্মব্যস্ততা। ট্রলারে মাছ সংরক্ষণের জন্য বরফ ভেঙে ছোট ছোট টুকরো করে তোলা হচ্ছে।

জেলেরা জানান, নিষেধাজ্ঞার পুরো সময় তারা জাল ও ট্রলার মেরামতের কাজে ব্যস্ত ছিলেন। এখন তাদের প্রধান অপেক্ষা আবহাওয়া স্বাভাবিক হওয়ার। উত্তাল সাগরে ট্রলার নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় আপাতত ঘাটেই থাকতে হচ্ছে।

মৎস্য আড়তদার মো. কবির হাওলাদার বলেন, এ বছর অধিকাংশ ব্যবসায়ী কমবেশি লোকসানের মুখে পড়েছেন। তার ৭ থেকে ৮টি ট্রলারে এক কোটিরও বেশি টাকা বিনিয়োগ রয়েছে, যা স্থানীয়ভাবে দাদন নামে পরিচিত। গত মৌসুমে এসব ট্রলারের আহরিত মাছ ৩ থেকে ৪ কোটি টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু চলতি মৌসুমে বিক্রির পরিমাণ নেমে এসেছে প্রায় এক কোটি টাকায়। বিভিন্ন উৎস থেকে টাকা সংগ্রহ করে ব্যবসায় বিনিয়োগ করায় এখন ঋণের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।

তিনি আরও বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও খারাপ আবহাওয়ার কারণে এখনই ট্রলার সাগরে পাঠানো যাচ্ছে না। আবহাওয়া স্বাভাবিক হলে আগামী ২ ও ৩ নভেম্বর থেকে ট্রলারগুলো সাগরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শরণখোলা সমুদ্রগামী ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে নিষেধাজ্ঞা শেষের প্রথম দিনেই সাগরে যাওয়া সম্ভব হচ্ছে না। আবহাওয়া ভালো হলে মাছ ধরার কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের লোকসানে ব্যবসায়ীরা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এর পাশাপাশি রয়েছে সাগরে দস্যুদের উৎপাতের ভয়। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে দস্যু দমনে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

শরণখোলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে। এরপর সাগরে মাছ ধরতে নামলে জেলেরা আশানুরূপ ইলিশ পেতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে বৈরী আবহাওয়ার কারণে প্রথম দিন থেকেই সাগরে যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, জেলেরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে মাছ ধরতে পারেন, সে জন্য বনদস্যু ও জলদস্যু দমনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে উদ্ধার হওয়া আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। 
টেকনাফে সেই আহত হাতির শরীরে ৮ গুলির ক্ষত
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়ির ফটকের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
শামীম ওসমানের ফাঁসির দাবিতে বাড়ির সামনে স্থানীয়দের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে আগুনসহ টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা। তবে বাসটির সামনের অংশসহ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুবির শিক্ষার্থীবাহী বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
দীর্ঘ ২২ বছর পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে বরণ করে নিতে লালমনিরহাটের পাশাপাশি পাশের জেলা কুড়িগ্রামসহ উত্তরের বিভিন্ন এলাকায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। লালমনিরহাট কালেক্টরেট মাঠে চলছে বিশাল প্যান্ডেল নির্মাণসহ শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর ঘিরে উত্তরাঞ্চলে উৎসবের আবহ
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
কালিয়াকৈরের ওসিকে হত্যার হুমকি নিষিদ্ধ যুবলীগ নেতার, কল রেকর্ড ভাইরাল
আরও পড়ুন
নিষেধাজ্ঞা অমান্য করে ললিপপ খাওয়ার অপরাধে মাদরাসা ছাত্রীকে মারধর
প্রতারণা-অর্থ পাচারের অভিযোগ, নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়ার ১০ ব্যক্তি
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছে চাঁদপুরের ৫০ হাজারের বেশি জেলে
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জালে, নাকি জেলের জীবনেও?