ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঢাকাসহ সারাদেশে দুদিন কালবৈশাখীর পূর্বাভাস

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৩:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড় আঘাত হানার প্রবল আশঙ্কা রয়েছে।

শনিবার(২ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তা অনুযায়ী, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই পূর্বাভাস কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র ঝড় বয়ে যেতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগেও একই ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন

ঝড়ের তীব্রতা সম্পর্কে বলা হয়, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই কালবৈশাখীর গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঝড়ের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

ঝড়ের সময় জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে সর্বসাধারণকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
দেশের তিন বিভাগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
৩ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের তিন অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশে সাধারণত পৌষ আর মাঘ মাস জুড়ে শীতের তীব্রতা দেখা দিলেও এরইমধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরের কয়েকটি জেলায় শীতের আগমনী হাওয়া বইছে।
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ সারাদেশে শীতের আমেজ শুরু হতে পারে। 
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
উপকূলীয় তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমার আশঙ্কা
আরও পড়ুন
তালগাছ ভেঙে মাথায় পড়ে শিশুর মৃত্যু
শিমুলিয়া ঘাটে কালবৈশাখীর তাণ্ডব, ২ কোটি টাকার ক্ষতি
বেলা ১১টার মধ্যে ১৫ জেলায় কালবৈশাখীর শঙ্কা
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা