ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দেশের ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ০১:১৯ পিএম
দেশের ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা।ছবি: সংগৃহীত

দেশের ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।

দেশের ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কবার্তা দেখাতে বলা হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

একইসঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচদিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা 
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
সোমবার (১২ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক পূর্বাভাস সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য।
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
সারা দেশে বজ্র ও ভারী বৃষ্টির আভাস
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। এর মধ্যে আগামী ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারা দেশে বজ্র ও ভারী বৃষ্টির আভাস
সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
সন্ধ্যার মধ্যে দেশের ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
আরও পড়ুন
ফের সাগরে লঘুচাপের শঙ্কা, ভারী বৃষ্টি হতে পারে যেসব এলাকায়
দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিনজুড়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা