ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ভোরেই বৃষ্টিতে ভিজলো ঢাকা, যেমন যাবে সারাদিন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৭:০৬ এএম
ছবি: সংগৃহীত

ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও আবার মাঝারি বৃষ্টিতে দিনের শুরু হওয়ায় কর্মস্থলগামী মানুষের ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে। সকাল থেকেই অনেককে ছাতা ও রেইনকোট সঙ্গে নিয়ে বের হতে দেখা গেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুধু ঢাকাই নয়, মঙ্গলবার (৪ আগস্ট) দেশের বিভিন্ন এলাকাতেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় সক্রিয় থাকায় বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন

এদিকে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, নতুন লঘুচাপের আভাস
সারা দেশে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর মধ্যে শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন করে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, নতুন লঘুচাপের আভাস
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর
দেশের চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর
৩৬৭ দিন ধরে তাণ্ডব ‘তাপঝড়ের’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায়
বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহের ব্যাপ্তি ও স্থায়িত্ব আশঙ্কাজনকভাবে বাড়ছে। একসময় স্বল্পস্থায়ী ও বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা দেওয়া তাপপ্রবাহ এখন বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে, কখনো কখনো স্থায়ী হচ্ছে মাসের পর মাস।
৩৬৭ দিন ধরে তাণ্ডব ‘তাপঝড়ের’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায়
বৃষ্টি হতে পারে যেসব এলাকায়, জানাল আবহাওয়া অফিস
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হতে পারে যেসব এলাকায়, জানাল আবহাওয়া অফিস
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর
উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। তবে আগামী পাঁচ দিনে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর
আরও পড়ুন
কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
সাগরে লঘুচাপের শঙ্কা, টানা বৃষ্টি থাকবে কতদিন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে কোন অঞ্চলে