ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়ের শঙ্কা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৮:২২ এএম
ছবি : সংগৃহীত

দুপুরের মধ্যে দেশের কয়েকটি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন থাকবে তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে। সেই সঙ্গে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন থাকবে তাপমাত্রা
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। একই সঙ্গে দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
ঢাকায় রাতের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতের তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় রাতের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
টানা পাঁচ দিন বৃষ্টির আভাস, ভারি বর্ষণের সম্ভাবনা
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
টানা পাঁচ দিন বৃষ্টির আভাস, ভারি বর্ষণের সম্ভাবনা
গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, উল্টো তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে আজ গরমের অনুভূতি শনিবারের চেয়েও বেশ কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে নর-ইস্টার ঝড়ে বিদ্যুৎহীন লক্ষাধিক গ্রাহক, বাতিল ৫ শতাধিক ফ্লাইট
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন থাকবে তাপমাত্রা
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, শত শত ফ্লাইট বাতিল
দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস