ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ এএম
কাল্পনিক ছবি

ঢাকা ও আশপাশের এলাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এদিকে, আজ সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল মঙ্গলবার ভোর ৫টা ৫২ মিনিটে সূর্যোদয় হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সন্ধ্যার মধ্যে দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
দেশের কয়েকটি বিভাগের বিভিন্ন জেলায় আগামী চার দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে দেশের বেশ কয়েকটি জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আরও বলা হয়েছে, রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।  এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আরটিভি/এসআর
সন্ধ্যার মধ্যে দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
অক্টোবরে আসছে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ৩ লঘুচাপ
চলতি মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অক্টোবরে আসছে ঘূর্ণিঝড়, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ৩ লঘুচাপ
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। তবে দেশের কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
আগামী ৫ দিন দেশের আবহাওয়া যেমন থাকবে, জানাল অধিদপ্তর
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামী ৫ দিন দেশের আবহাওয়া যেমন থাকবে, জানাল অধিদপ্তর
আজ যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে
দেশের সাত বিভাগের বিভিন্ন স্থানে শনিবার (৩ অক্টোবর) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে
আরও পড়ুন
ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস
গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
ঢাকায় বৃষ্টি হবে কিনা, যা জানাল আবহাওয়া অফিস
দেশের ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা