ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ ১০ অঞ্চলে রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
ছবি: সংগৃহীত

দেশের ১০ অঞ্চলে আজ রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. কমতে পারে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে যেসব বিভাগে টানা পাঁচ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের আটটি বিভাগের ওপর টানা পাঁচ দিন প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে যেসব বিভাগে টানা পাঁচ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে।
বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস
ঢাকা ও আশপাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা ও আশপাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অধিদপ্তরের নতুন বার্তা
প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ১৮, ১৯, ২০ ও ২১ নভেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য বিশ্লেষণ করে তিনি জানান, ঘূর্ণিঝড়টির চারপাশে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৭৪ কিলোমিটার। দমকা হাওয়াসহ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে। এছাড়া ঘূর্ণিঝড়টির চারপাশে প্রায় ২০ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হয়েছে। মোস্তফা কামাল পলাশের আশঙ্কা, আকভানের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। এ সময় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগেই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আরটিভি/এসকে
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অধিদপ্তরের নতুন বার্তা
আরও পড়ুন
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে যেসব বিভাগে টানা পাঁচ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস
বৃষ্টি আর কতদিন চলবে, জানাল আবহাওয়া অফিস
ঢাকা ও আশপাশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস