ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ড. আসমা চৌধুরী স্মরণে আজ স্মারক বক্তৃতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ এএম
ড. আসমা চৌধুরী। সৌজন্য ছবি

পথিকৃৎ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. আসমা চৌধুরীর স্মরণে আজ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্র প্রাঙ্গণে (মাজারের পাশের লেন) এ আয়োজন করা হয়েছে। তার অনন্য অবদান চিরজাগরুক রাখার উদ্দেশ্যে পথিকৃৎ ফাউন্ডেশন প্রতি বছর এই স্মারক বক্তৃতার আয়োজন করে থাকে। এটি এই আয়োজনের ৮ম আসর।

ড. আসমা চৌধুরী পথিকৃৎ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

১৯৯৭ সালে সংস্কৃতি বিকাশ কেন্দ্র প্রকাশিত বাংলা ভাষার প্রথম নির্ঘণ্ট পত্রিকা ‘সূচিপত্র’-এর সম্পাদক ছিলেন আসমা চৌধুরী। এ ছাড়া দেশে-বিদেশে শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে তার অসংখ্য লেখা প্রকাশিত হয়েছে। মূল রচনা ছাড়াও তিনি মওলানা আবুল কালাম আজাদের ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ বইটি ড. লিয়াকত আলির সঙ্গে যৌথভাবে অনুবাদ করেছেন।

এ ছাড়া চিলির বিখ্যাত সাহিত্যিক হোসে ডোনোসোর সঙ্গে ফার্নান্দোর সাক্ষাতকারের অনুবাদও করেছেন তিনি।

পাশাপাশি এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমি, বাংলাদেশ ইতিহাস পরিষদ, The international Association of the Teacher of English as a Foreign Language ইত্যাদির মতো সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে ১০টি প্রবন্ধ উপস্থাপন করেছেন ড. আসমা। বিভিন্ন উপলক্ষে যুক্তরাজ্য, সুইডেন, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, স্পেন, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশ ভ্রমণ করেছেন বিদুষী এই নারী। ব্যক্তি জীবনে তিনি ড. লিয়াকত আলির স্ত্রী ছাড়াও চলচ্চিত্র পরিচালক কন্যা দৃষ্টি তন্ময় এবং পুত্র ডা. নিবিড় অনুভবের জননী।

২০১৭ সালের ১১ সেপ্টেম্বর ক্যানসারজনিত কারণে মৃত্যুবরণ করেন বিদুষী এই নারী।

এবছরের স্মারক বক্তৃতায় ‘দেশভাগ-পূর্ব উপনিবেশবিরোধী সংগ্রামে বাংলায় কৃষক জাতীয়তাবাদের উত্থান ও পরিণতি’ শীর্ষক মূল বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট লেখক ও গবেষক আলতাফ পারভেজ। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক মানিক মোহাম্মদ রাজ্জাক।

অনুষ্ঠানে সকলের সবান্ধব উপস্থিতি কামনা করেছেন পথিকৃৎ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. লিয়াকত আলী।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পায়ুপথে তিন ‘সোনার ডিম’ নিয়ে ঢাকায় নামলেন যাত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীকে তল্লাশি করে তার পায়ুপথে বিশেষ কৌশলে লুকানো সোনার পেস্ট ভর্তি তিনটি ডিম পেয়েছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। 
পায়ুপথে তিন ‘সোনার ডিম’ নিয়ে ঢাকায় নামলেন যাত্রী
স্বামীকে রেখে গেলেন অফিসে, বাসায় ফিরে স্ত্রীর ‘চোখ কপালে’
ঢাকার উত্তর শাহজাহানপুরে একটি পাঁচতলা বাড়ির ছাদের টিনের ঘর (চিলেকোঠা) থেকে ফখরুল হোসেন ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।  বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যায় আমতলা জামে মসজিদের সামনে ওই বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থ স্বামীকে ঘরে রেখে কর্মস্থলে গিয়েছিলেন স্ত্রী সম্পা। রাতে কাজ শেষে বাসায় ফিরে তিনি ঘরের মেঝেতে স্বামী ফরহাদের রক্তাক্ত ও নিথর দেহ দেখতে পান। এ সময় ঘরের চারপাশে খাবার-দাবার ছড়িয়ে-ছিটিয়ে ছিল। প্রায় দেড় দশকের দীর্ঘ দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে বাকরুদ্ধ ও পাগলপ্রায় স্ত্রী। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। নিহতের ছোট বোন নূর আফসানা হাসান নিতুর অভিযোগ করেন, নানার সূত্রে পাওয়া ওই বাড়ির সম্পত্তি নিয়ে তাদের বড় বোন নূর আফসানা হাসান নিপা ও তার স্বামী সুজন সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ফরহাদকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার দুই দিন আগেও তাকে জোর করে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার সন্ধ্যার দিকে ফরহাদকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের বোন ও ভগ্নিপতিকে আটক করে শাহজাহানপুর থানা পুলিশ। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনার পেছনে অনেকগুলো ইস্যু কাজ করতে পারে। আমরা যতটুকু জেনেছি, সম্পত্তি সংক্রান্ত একটা বিরোধ আছে। এছাড়া আরো কোনো ইস্যু আছে কিনা সেগুলো আমরা যাচাই বাছাই করছি। যাচাই বাচাই শেষে তথ্য প্রমাণ সংগ্রহ করার পরে আমরা বলতে পারবো প্রকৃতপক্ষে কেন এ ঘটনা ঘটেছে। আরটিভি/টিআর
স্বামীকে রেখে গেলেন অফিসে, বাসায় ফিরে স্ত্রীর ‘চোখ কপালে’
মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 
মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন
‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’
রাজধানী ঢাকায় অটোরিকশা ও ই-বাইক চলাচলে শৃঙ্খলা আনতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে আটটি জোনে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’
রাজধানীর যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর আগারগাঁও, মিরপুর, শ্যামলী ও কল্যাণপুরসহ বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৮ অক্টোবর ) টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রাজধানীর যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
আরও পড়ুন
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী
‘নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার’
সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়লেন হারমানপ্রীত কৌর
ব্যাগ দেখতে চাওয়ায় রেগে যান নারী, তল্লাশিতে বেরিয়ে এলো আসল রহস্য