ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন

বাগমারা-মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: আরটিভি

রাজশাহীর মোহনপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন ও মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।

২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় পেঁয়াজ সংরক্ষণে ৫০ জন কৃষকের মধ্যে একটি করে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি ঘর স্থাপনের জন্য প্রত্যেককে সাত হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশেই আছে ‘ভুদুম বাঁশ’, নেই বাজারে
দেশে রয়েছে অস্বাভাবিক মোটা ও প্রায় ২৫ মিটার উঁচু এক প্রজাতির বাঁশ, যার নাম ভুদুম। সাধারণ বাঁশের তুলনায় আকারে অনেক বড় এই বাঁশের কাণ্ডের গোড়ার দিকের ব্যাস প্রায় ১৯ সেন্টিমিটার। কাঠের বিকল্প হিসেবে আসবাব ও নির্মাণসামগ্রী তৈরিতে এর সম্ভাবনা থাকলেও বংশবিস্তারে জটিলতার কারণে দেশে এখনো বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়নি।
দেশেই আছে ‘ভুদুম বাঁশ’, নেই বাজারে
লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল তরুণ উদ্যোক্তা বেলাল
উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে যেখানে প্রচলিত ফসল উৎপাদনে কৃষকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেখানে মালটা চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনার পাইকগাছার তরুণ কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন। কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে পাঁচ বিঘা জমিতে চায়না ম্যান্ডারিন জাতের মালটার বাগান গড়ে তুলেছেন তিনি। বাগানের চার শতাধিক গাছে এবার এসেছে বাম্পার ফলন। তার এই উদ্যোগে উপকূলীয় অঞ্চলে বিকল্প ফল চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল তরুণ উদ্যোক্তা বেলাল
বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা
গাছে থাকা অসংখ্য ছোট ছোট কমলার ভারে নুয়ে পড়েছে ডালপালা। গাছজুড়ে ওপর থেকে নিচ পর্যন্ত থোকায় থোকায় ঝুলে আছে চায়না ও দার্জিলিং জাতের কমলা।
বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা
কুড়িগ্রামে লাউয়ের পিস ৩ টাকা!
কুড়িগ্রামের গ্রামাঞ্চলে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ৩ থেকে ৫ টাকায়। অথচ শহরের খুচরা বাজারে একই লাউয়ের দাম ২৫ থেকে ৩৫ টাকা। এত কম দামে লাউ বিক্রি করে উৎপাদন খরচ তো দূরের কথা, অনেক কৃষকের পরিবহন খরচ ও শ্রমিকের মজুরিও উঠছে না। ১০০ লাউ বিক্রি করেও মিলছে না এক কেজি গরুর মাংসের দাম।
কুড়িগ্রামে লাউয়ের পিস ৩ টাকা!
তিস্তার চরে ভূট্টা চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
আশ্বিন-কার্তিক মাসে দেশের উত্তরাঞ্চলে একসময় কোনো কাজ না থাকায় তীব্র খাদ্য সংকট দেখা দিত, যাকে স্থানীয় ভাষায় বলা হতো ‘মঙ্গা’ বা দুর্ভিক্ষ। বর্ষাকালে বন্যা ও নদীভাঙন এবং শুষ্ক মৌসুমে পানির চরম সংকটের কারণে তিস্তার চরের মানুষ নিঃস্ব হয়ে পড়ত, বেঁচে থাকতে হতো চরম কষ্টের মধ্যে।
তিস্তার চরে ভূট্টা চাষে কৃষকদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
আরও পড়ুন
‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হলেন রুয়েট উপাচার্য-ছাত্রকল্যাণ পরিচালক
শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে মোবাইল-টাকা ছিনতাইয়ের অভিযোগ 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত