ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৯ পিএম
ছবি: আরটিভি

২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) শেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয় যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৫ এর সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক এবং উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুসহ কৃষি অফিসের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এ সময় ৭ হাজার ১ শত ৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন
রাজশাহীর মোহনপুরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০ জন কৃষকের মাঝে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
মোহনপুরের ৫০ কৃষক পেলেন এয়ারফ্লো মেশিন
দেশেই আছে অস্বাভাবিক মোটা ‘ভুদুম বাঁশ’
দেশে রয়েছে অস্বাভাবিক মোটা ও প্রায় ২৫ মিটার উঁচু এক প্রজাতির বাঁশ, যার নাম ভুদুম। সাধারণ বাঁশের তুলনায় আকারে অনেক বড় এই বাঁশের কাণ্ডের গোড়ার দিকের ব্যাস প্রায় ১৯ সেন্টিমিটার। কাঠের বিকল্প হিসেবে আসবাব ও নির্মাণসামগ্রী তৈরিতে এর সম্ভাবনা থাকলেও বংশবিস্তারে জটিলতার কারণে দেশে এখনো বাণিজ্যিকভাবে এর চাষ শুরু হয়নি।
দেশেই আছে অস্বাভাবিক মোটা ‘ভুদুম বাঁশ’
লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল তরুণ উদ্যোক্তা বেলাল
উপকূলীয় অঞ্চলের লবণাক্ত মাটিতে যেখানে প্রচলিত ফসল উৎপাদনে কৃষকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেখানে মালটা চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনার পাইকগাছার তরুণ কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন। কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে পাঁচ বিঘা জমিতে চায়না ম্যান্ডারিন জাতের মালটার বাগান গড়ে তুলেছেন তিনি। বাগানের চার শতাধিক গাছে এবার এসেছে বাম্পার ফলন। তার এই উদ্যোগে উপকূলীয় অঞ্চলে বিকল্প ফল চাষের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
লবণাক্ত উপকূলে মালটা চাষে সফল তরুণ উদ্যোক্তা বেলাল
বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা
গাছে থাকা অসংখ্য ছোট ছোট কমলার ভারে নুয়ে পড়েছে ডালপালা। গাছজুড়ে ওপর থেকে নিচ পর্যন্ত থোকায় থোকায় ঝুলে আছে চায়না ও দার্জিলিং জাতের কমলা।
বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা
কুড়িগ্রামে লাউয়ের পিস ৩ টাকা!
কুড়িগ্রামের গ্রামাঞ্চলে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ৩ থেকে ৫ টাকায়। অথচ শহরের খুচরা বাজারে একই লাউয়ের দাম ২৫ থেকে ৩৫ টাকা। এত কম দামে লাউ বিক্রি করে উৎপাদন খরচ তো দূরের কথা, অনেক কৃষকের পরিবহন খরচ ও শ্রমিকের মজুরিও উঠছে না। ১০০ লাউ বিক্রি করেও মিলছে না এক কেজি গরুর মাংসের দাম।
কুড়িগ্রামে লাউয়ের পিস ৩ টাকা!
আরও পড়ুন
পিবিআইয়ের সহযোগিতায় ৮ মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেলেন ছেলে
বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন সিরাজদিখানের ৩৪৮০ কৃষক
সাংবাদিকের বাসার সামনে কাফনের কাপড়-মোমবাতি, চিরকুটে ‘রহস্যময় উপহার’
শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ