ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে স্কুলে যাওয়ার পথে গাড়িচাপায় শিক্ষিকার মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৫:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে স্কুলে যাওয়ার সময় অজ্ঞাত এক গাড়িচাপায় মাহমুদা আক্তার নামে এক সহকারী শিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার টান সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদা আক্তার উপজেলার ঢোলসমুদ্র গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই শিক্ষিকা ২৬ শে মার্চের প্রস্তুতি নেওয়ার জন্য কালিয়াকৈর উপজলার লতিফপুর থেকে অটোরিকশা যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর বাসস্ট্যান্ড দিয়ে সরকারি টান সূত্রাপর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।

আরও পড়ুন

স্থানীয়রা এ সময় তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদটি ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তার মৃত্যুতে উপজেলার শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের মাঝে চলছে শোকের মাতম।

কালিয়াকৈর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, এ রকম মৃত্যু আসলে মেনে নেওয়া যায়না। আমরা সবাই এ ঘটনায় মর্মাহত।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও অপরজন সিএনজিচালক। এ ঘটনায় আহত হয়েছেন আরোও তিনজন।
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আটক আ.লীগ নেতা
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশের হাতে আটক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। পরে তাকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে মেহেরপুর ডিবি পুলিশ। 
ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশনে আটক আ.লীগ নেতা
চকলেট খাওয়ানোর কথা বলে শিশুকে নিয়ে দোকানের ভেতরে হাবু, অতঃপর...
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি অভিযুক্তের দোকানের সামনে খেলছিল। এ সময় চকলেট খাওয়ানোর কথা বলে তাকে দোকানের ভেতরে ডেকে নেওয়া হয়। পরে দোকানের শাটার বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
চকলেট খাওয়ানোর কথা বলে শিশুকে নিয়ে দোকানের ভেতরে হাবু, অতঃপর...
ভারতের ‘ক্রাইম পেট্রোল’ দেখে সিরিয়াল কিলার কুমিল্লার ছেলে মানিক
পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত ভাড়ার লোভ দেখিয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর চালকদের নির্জন স্থানে নিয়ে যেতেন মানিক। এরপর সহযোগীদের নিয়ে মুখ ও হাত-পা বেঁধে মাথায় আঘাত করে তাদের হত্যা করা হতো। অটোরিকশাগুলো কুমিল্লার মনোহরগঞ্জের এক ব্যক্তির কাছে বিক্রি করতেন মানিক।
ভারতের ‘ক্রাইম পেট্রোল’ দেখে সিরিয়াল কিলার কুমিল্লার ছেলে মানিক
জামিন নিতে গিয়ে ধরা হত্যাচেষ্টা মামলার আসামি
পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা ও মারামারি অভিযোগে করা মামলার প্রথম আসামি মো. রাব্বি শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই মামলার এজাহারভুক্ত প্রথম আসামি।
জামিন নিতে গিয়ে ধরা হত্যাচেষ্টা মামলার আসামি
আরও পড়ুন
কসবায় কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর
প্রবাসে ছোট ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন বড় ভাইও