ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

এনআইডির জন্য নির্বাচন অফিসে প্রবাসী, দরজা লাগিয়ে পেটালেন কর্মকর্তা-কর্মচারীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম
ছবি: সংগৃহীত

কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে এনআইডির জন্য যাওয়া রবিউল ইসলাম রবিন নামে সৌদি আরব প্রবাসী এক যুবককে দরজা বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে নির্বাচন কর্মকর্তা ও তার কার্যালয়ের কর্মচারীদের বিরুদ্ধে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর জেলা নির্বাচন কার্যালয়ের কুমিল্লা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মারধরের শিকার রবিন আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের মৃত আবদুল মান্নানের ছেলে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলামের কক্ষে কয়েকজন কর্মচারী রবিউল ইসলামকে জাপটে ধরে রেখেছেন। এ সময় তাকে একের পর এক আঘাত করছিলেন কয়েকজন। একজনকে তার গলা চেপে ধরতেও দেখা গেছে। একপর্যায়ে কার্যালয়ের ভেতরে হইচই শুরু হয়। পরে কর্মচারীরা ওই যুবককে টেনেহিঁচড়ে কক্ষের বাইরে নিয়ে যান।

রবিউল ইসলামের অভিযোগ, তাকে কক্ষের দরজা বন্ধ করে মারধর করা হয়। পরে দরজা খুলে তাকে বের করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, তার বোন সুমাইয়া আক্তার স্বপ্নার জাতীয় পরিচয়পত্র করার জন্য তিনি বেশ কয়েকবার উপজেলা নির্বাচন অফিসে এসেছেন। প্রতিবারই বিভিন্ন সমস্যা দেখিয়ে তাকে হয়রানি করা হয়েছে। বুধবার অফিসের এক কর্মচারী তার কাছে ৩ থেকে ৪ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা দিলে কাজ করে দেওয়ার কথা বলেন ওই কর্মচারী। তবে তিনি ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়ে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন রবিন।

এদিকে ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি নির্বাচন অফিসে যান। তারা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। খবর পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেন আদর্শ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মিনহাজুল ইসলাম। তিনি বলেন, রবিউল ইসলাম যে কাগজপত্র নিয়ে এসেছেন, সেগুলোতে ব্যাপক অসংগতি রয়েছে। তার বাবা দুটি বিয়ে করেছেন, কিন্তু ওয়ারিশ সনদে সেই তথ্য গোপন করা হয়েছে। এ ছাড়া তার বোন স্বপ্নার জন্ম ২০০২ সালে হলেও সনদে ১৯৭৫ সাল উল্লেখ করা হয়েছে। এসব কাগজপত্র সংশোধন করে আনতে বলা হয়েছিল।

এতে ভুল বুঝাবুঝির একপর্যায়ে কর্মচারীরা তাকে চেয়ারে বসতে বললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিওতে যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা গেছে, সেটি ওই ঘটনারই চিত্র। তবে তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ভুয়া কাগজপত্র দিয়ে জাতীয় পরিচয়পত্র করার জন্য ওই যুবক নির্বাচন অফিসে হাজির হয়েছিলেন বলে নিশ্চিত হয়েছি। তবে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর যা ঘটল
সরকারি ফির অতিরিক্ত টাকা দাবি ও ঘুষ-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মূলনা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশনের (কলি) কর্মস্থলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর যা ঘটল
রেলস্টেশনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে ককটেল সদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে বস্তুটি উদ্ধার করা হয়।
রেলস্টেশনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
৯ দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ ৯ দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেড’ নামের একটি চুল তৈরির কারখানার শ্রমিকরা।
৯ দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
অভিযানেও থামানো যাচ্ছে না চোরাচালান!
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ধেয়ে আসছে মাদক, কসমেটিকস ও ভারতীয় গরু। অভিযানের পরও থামছে না সীমান্তে চোরাচালান। ফলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তরে।
অভিযানেও থামানো যাচ্ছে না চোরাচালান!
শেরপুরে জুতার গোডাউনে অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষতি
শেরপুরে বহুজাতিক কোম্পানি ইতালিয়ান ব্র্যান্ড লোটোর গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা প্রায় ২৫ লক্ষ টাকার জুতা পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানান, গোডাউনের মালিক সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল। 
শেরপুরে জুতার গোডাউনে অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষতি
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার চালক-যাত্রীর
বেলুন নিয়ে খেলতে গিয়ে ‘করুণ পরিণতি’ হলো তাবাসসুমের
গভীর রাতে মাছের খামারে বিষ, ২২ লাখ টাকার ক্ষতি
কেক-মিষ্টিতে সিঁদুরের রঙ, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা