ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

উইকিমিডিয়া বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি: আরটিভি

উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশের ২০২৬–২৭ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। গত ১৭ জানুয়ারি আয়োজিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সরাসরি ভোটে ৯ সদস্যের এই কমিটি গঠন করা হয়। এরপর গত ৮ ফেব্রুয়ারি কমিটির প্রথম আনুষ্ঠানিক সভায় নতুন নেতৃত্ব ও পদবি নির্ধারণের কাজ সম্পন্ন করছে।

নতুন ঘোষিত এই কার্যনির্বাহী কমিটিতে তানভির রহমান সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. দেলোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিল হোসেন।

পূর্ণাঙ্গ কমিটির বাকি সদস্যরা হলেন মহীন রীয়াদ, শাবাব মুস্তাফা, সুব্রত রায়, দোলন প্রভা, মঈনুল ইসলাম এবং মো. তানবিন ইসলাম সিয়াম।

বাংলাদেশে উইকিপিডিয়ানদের মাধ্যমে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মূলত দেশে ইন্টারনেটে বাংলা তথ্যের ভাণ্ডার সমৃদ্ধ করতে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছে।

আরও পড়ুন

২০১১ সালের ৩ অক্টোবর উইকিমিডিয়া ফাউন্ডেশনের ৩৯তম চ্যাপ্টার হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছিল উইকিমিডিয়া বাংলাদেশ। পরবর্তীতে ২০১৪ সালের ৯ জুন এটি বাংলাদেশে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী একটি অলাভজনক ফাউন্ডেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলোর লক্ষ্য বাস্তবায়নে এই প্রতিষ্ঠানটি দেশের তরুণদের ডিজিটাল স্বেচ্ছাসেবায় উৎসাহিত করে। স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রমের মাধ্যমে তৈরি হওয়া এই তথ্যভাণ্ডারকে আরও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নতুন কমিটি তাদের যাত্রা শুরু করেছে।

উইকিমিডিয়া বাংলাদেশ এমন এক দর্শনে বিশ্বাস করে যেখানে পৃথিবীর প্রতিটি মানুষ মানবতার সমস্ত জ্ঞানের অংশীদার হওয়ার সুযোগ পাবে। শিক্ষা ও জ্ঞান লাভের অধিকারকে মানবাধিকার হিসেবে গণ্য করে সংগঠনটি সমাজের প্রতিটি স্তরে উন্মুক্ত জ্ঞান তৈরি ও সংগ্রহের জন্য কাজ করে। নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে বাংলাদেশে মুক্ত বিশ্বকোষের ব্যবহার আরও জনপ্রিয় করা এবং নতুন স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে আন্তর্জাতিক মানে উন্নীত করা।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সূর্যের আলো থেকে জ্বালানি উৎপাদনে ব্যাটারিবিহীন যন্ত্র উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের
সূর্যের আলো, পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে ব্যবহারযোগ্য জ্বালানি উৎপাদনের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন জাপানের ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী।
সূর্যের আলো থেকে জ্বালানি উৎপাদনে ব্যাটারিবিহীন যন্ত্র উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
চীনের মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো যাচ্ছেন কোনো বিদেশি নভোচারী।
চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোন দেশে কী নিয়ম
বাংলাদেশে শিশুদের ফেসবুক ও ইউটিউব ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠন করতে বলা হয়েছে।
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোন দেশে কী নিয়ম
‘আই অ্যাম নট অ্যা রোবট’ কী নিরাপত্তা পরীক্ষা, নাকি সাইবার ফাঁদ
ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে গেলে প্রায়ই একটি লেখা আসে ‘আই অ্যাম নট অ্যা রোবট’ এবং একটি বক্সে টিক দিতে নির্দেশণা দেওয়া হয়। আবার কখনো কয়েকটি ছবি দেখে নির্দিষ্ট বস্তু চিহ্নিত করতে হয়। এই ব্যবস্থার নাম ক্যাপচা।
‘আই অ্যাম নট অ্যা রোবট’ কী নিরাপত্তা পরীক্ষা, নাকি সাইবার ফাঁদ
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা।
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
আরও পড়ুন
জোসেফাইটস ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা