ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

জোসেফাইটস ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম
জোসেফাইটস ফাউন্ডেশন ২০২৫-২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি। ছবি সংগৃহীত

সেন্ট জোসেফ হায়ার সেকন্ডারি স্কুল এবং সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন জোসেফাইটস ফাউন্ডেশন ২০২৫-২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।

সম্প্রতি স্কুল প্রাঙ্গণে আয়োজিত সংগঠনের ১৬তম বার্ষিক সাধারণ সভায় এই নতুন নেতৃত্বের নাম প্রকাশ করা হয়। উল্লেখ্য, সংগঠনটি পূর্বে 'সেন্ট জোসেফ ওল্ড বয়েজ ফাউন্ডেশন' নামে পরিচিত ছিল।

নতুন এই কমিটিতে কনফিডেন্স গ্রুপের চিফ এইচআর অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গ্রুপের সিনিয়র ইভিপি ও গ্রুপ চিফ লিগ্যাল অফিসার ব্যারিস্টার শাফায়াত উল্লাহ।

আরও পড়ুন

এছাড়া সহ-সভাপতি হিসেবে রহমত গ্রুপের পরিচালক লতিফুল বারী এবং কোষাধ্যক্ষ হিসেবে মাইন্ডস্কেপ কমিউনিকেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহদি আল আমিন মনোনীত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- কমার্শিয়াল ব্যাংক অফ সিলনের আহমেদ জাফরুল হাসান, বেইক-ডিএফএসকে বাংলাদেশের হেড অব সিআরএম ও গণমাধ্যম ব্যক্তিত্ব মো: মুনিরুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মির্জা হাসিবুল হালিম, ইস্টার্ন ব্যাংকের সালেকীন ইব্রাহিম, অর্কিড প্রিন্টার্সের এহতেশাম নেওয়াজ, সেন্ট জোসেফ স্কুলের প্রভাষক তারেক আজিজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনান আল আকিল।

পুরো নির্বাচন প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালনা করেন বেসিস ও বিএমসিসিআই-এর সাবেক সভাপতি এবং মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমাস কবীর।

নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন সুদৃঢ় করা এবং স্কুলের উন্নয়নে বিভিন্ন সামাজিক ও গঠনমূলক কার্যক্রম পরিচালনা করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাইমস হায়ার র‍্যাঙ্কিং / শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, চমক ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশেন ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’ প্রকাশ করেছে। এ র‍্যাঙ্কিংয়ে শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা মেলেনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)।  তবে দেশের এ দুটি বিশ্ববিদ্যালয়কে টপকে তিনটি বেসরকারি ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় (মোট ৪টি) ৮০০ থেকে ১০০০-এর তালিকায় জায়গা করে নিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এ তালিকায় বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া দেশের বিশ্ববিদ্যালয়গুলো হলো- অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি। এছাড়া, ১০০০ থেকে ১২০০-এর মধ্যে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারের র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’। এবারের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) এবং যৌথভাবে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। এ ছাড়াও মর্যাদাপূর্ণ এ র‍্যাঙ্কিং তালিকায় সেরা ১০০০ এর মধ্যে দক্ষিণ এশিয়ায় ভারতের ৪০টি ও পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় আছে।   তালিকায় ভারতের মধ্যে শীর্ষ হিসেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের অবস্থান ২৫৪তম। আর পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কায়েদ এ আজম ইউনিভার্সিটির অবস্থান ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে। আরটিভি/এসআর
শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, চমক ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
বাঁচতে চান চবি শিক্ষার্থী মোশারফ, প্রয়োজন সবার সহযোগিতা
বয়স মাত্র ২৬ বছর। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু প্রায় এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মোশারফ হুছাইন। চিকিৎসায় ইতোমধ্যে পরিবারের প্রায় আট লাখ টাকা ব্যয় হয়েছে।
বাঁচতে চান চবি শিক্ষার্থী মোশারফ, প্রয়োজন সবার সহযোগিতা
জকসুর উদ্যোগে জবিতে রক্তদাতা খুঁজতে ‘JnURedDrop’ অ্যাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে দ্রুত রক্তদাতা খুঁজে দিতে ‘JnURedDrop’ নামে একটি অ্যাপ চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)।  জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানের উদ্যোগে অ্যাপটি তৈরি করা হয়েছে। এতে সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তুষার শেখ। বুধবার (৩০ সেপ্টেম্বর) অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম। ‘JnURedDrop’ অ্যাপের মাধ্যমে রক্তের গ্রুপ ও অবস্থান অনুযায়ী রক্তদাতার তথ্য খোঁজার পাশাপাশি বর্তমানে রক্তদানে প্রস্তুত দাতাদেরও শনাক্ত করা যাবে। এ ছাড়া জবি শিক্ষার্থীরা অ্যাপটিতে নিজেদের প্রোফাইল তৈরি করে রক্তের গ্রুপসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে পারবেন। নিবন্ধিত রক্তদাতাদের মধ্যে থেকে রক্তের গ্রুপ ও এলাকার ভিত্তিতে অনুসন্ধান করে প্রয়োজনীয় দাতার তথ্য পাওয়া যাবে। পাশাপাশি কোনো দাতা বর্তমানে রক্তদানে প্রস্তুত আছেন কি না, সেটিও জানা যাবে। জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের জরুরি সময়ে রক্তদাতা খোঁজার প্রক্রিয়া সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অ্যাপটিতে রক্তের গ্রুপ ও এলাকা অনুযায়ী দাতা খোঁজার সুবিধা রাখা হয়েছে। জরুরি রক্তের চাহিদা পূরণের পাশাপাশি শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং ক্যাম্পাসে পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে জকসুর এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য আকিব হাসান ও আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
জকসুর উদ্যোগে জবিতে রক্তদাতা খুঁজতে ‘JnURedDrop’ অ্যাপ
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য শনাক্তে এআই প্ল্যাটফর্ম তৈরি করছে ডিআইইউ
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিভিন্ন ঝুঁকি শনাক্ত এবং প্রয়োজনীয় পরামর্শের সুযোগ তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য শনাক্তে এআই প্ল্যাটফর্ম তৈরি করছে ডিআইইউ
চবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে হৃদরোগ-স্ট্রোক প্রতিরোধে নিয়মিত শরীরচর্চার তাগিদ
হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং আক্রান্ত রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি ও পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে।
চবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে হৃদরোগ-স্ট্রোক প্রতিরোধে নিয়মিত শরীরচর্চার তাগিদ
আরও পড়ুন
উইকিমিডিয়া বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা