বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সালয়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ১২:২৩ পিএম


২০২৫ সালের বুকার প্রাইজ পেলেন ডেভিড সালয়
ছবি: সংগৃহীত

চলতি বছর সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কার বুকার প্রাইজ জিতলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ লেখক ডেভিড স্যালায়। সোমবার (১০ নভেম্বর) লন্ডনে ৫১ বছর বয়সী এই বিজয়ীর নাম ঘোষণা করা হয়। ইংরেজি ভাষায় রচিত ফ্লেশ উপন্যাসের জন্য এই খেতাবটি জয় করেন তিনি।

ফ্লেশ উপন্যাসে নির্যাতিত হাঙ্গেরিয়ান এক অভিবাসীর গল্প তুলে ধরেছেন স্যালায়। যিনি বিদেশে ভাগ্য গড়েও শেষ পর্যন্ত সবকিছু হারান। হৃদয়বিদারক কাহিনীর কারণে বইটি ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে।

আরও পড়ুন

এবারের প্রতিযোগিতায় ভারতীয় ঔপন্যাসিক কিরণ দেসাই এবং ব্রিটিশ লেখক অ্যান্ড্রু মিলারসহ আরও পাঁচজনকে হারিয়ে বুকার প্রাইজ জেতেন তিনি।

পুরস্কার গ্রহণকালে স্যালায় তার উপন্যাসকে স্বীকৃতি দেওয়ার জন্য বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন। ১৫৩টি উপন্যাসের মধ্যে নির্বাচিত ফ্লেশ-এর বিচারক প্যানেলে ছিলেন আইরিশ লেখক রডি ডয়েল ও অভিনেত্রী সারাহ জেসিকা পার্কার। ডয়েল উপন্যাসটি সম্পর্কে বলেছেন, এটি অদ্ভুত জীবন্ত ও অন্ধকারময়, কিন্তু পড়তে বেশ আনন্দদায়ক।

সংগঠকরা জানিয়েছেন, ফ্লেশ হলো শ্রেণি, ক্ষমতা, ঘনিষ্ঠতা, অভিবাসন এবং পুরুষত্ব নিয়ে একটি মননশীল লেখা। এটি একজন মানুষের জীবন এবং আজীবন অনুরণিত হওয়া গঠনমূলক অভিজ্ঞতার এক আকর্ষণীয় প্রতিকৃতি।

উল্লেখ্য, এর আগে সালমান রুশদি, অরুন্ধতী রায় এবং মার্গারেট অ্যাটউডের মতো লেখকেরা বুকার পুরস্কার জিতেছেন।

আরটিভি/এআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission