ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

চলে গেলেন কবি ও সাহিত্যিক দেওয়ান শামসুল হক

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম
বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সংগঠক দেওয়ান শামসুল হক। ছবি: সংগৃহীত

বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সংগঠক দেওয়ান শামসুল হক আর নেই। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রাকিবের বাবা।

বৃহস্পতিবার বাদ জোহর উত্তরা ১৪ নম্বর সেক্টরের বায়তুল আমান জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।

কবি দেওয়ান শামসুল হকের জন্ম ১৯৪০ সালের ১৬ জানুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামে। তিনি কলাকোপা কোকিল প্যারী হাইস্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক এবং ফেনী কলেজ থেকে প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট পাস করেন। পরে জগন্নাথ কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া নেদারল্যান্ডের হেগস্থিত ইনস্টিটিউট অব সোস্যাল স্টাডিজ থেকে 'স্টেট এন্টারপ্রাইজ ইন ইকোনমিক ডেভেলাপমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং ইনস্টিটিউট অব চার্টার্ড একাউনটেন্টস অব বাংলাদেশ থেকে সি.এ. ইন্টারমেডিয়েট করেন।

কর্মজীবনে তিনি সাবেক পাকিস্তান সরকারের ডিপুটি কমন্ট্রোলার (পি. টি. এন্ড টি) ঢাকা অফিসে অডিটর পদে যোগদান করেন । পরে টি. সি. পি'র ঢাকাস্থ আঞ্চলিক অফিসে একাউন্টস এক্সিকিউটিভ পদে যোগদান দেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর টি. সি. বি'র প্রধান কার্যালয়ে (বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন) অর্থ ও হিসাব বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ও শেষে চীফ অডিটরের দায়িত্ব পালনরত অবস্থায় ইস্তফা দেন এবং বহুজাতিক কোম্পানী ফিলিপস বাংলাদেশ লিমিটেডে একাউন্টস কন্ট্রোলার পদে যোগদান। পরে ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড-এর হিসাব বিভাগের প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। অবসরের পর একনাবিন এন্ড কোং চাটার্ড একাউন্টেন্ট ফার্মে তিন বছর চাকরি করেন।

আরও পড়ুন

ছাত্রজীবন থেকেই দেওয়ান শামসুল হক সাহিত্যের প্রতি অনুরাগী ছিলেন। ১৯৫৮ সালে ‘মাসিক দিলরুবা’ পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘কবিতাগুচ্ছ’ এবং উপন্যাস ‘শতাব্দীর চিঠি’। এ ছাড়া তার সম্পাদিত ‘কবিতায় বাংলাদেশ’ গ্রন্থটি বাংলা সাহিত্যে একটি বিশেষ সংযোজন হিসেবে সমাদৃত। তিনি বাংলা একাডেমি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জীবন সদস্য ছিলেন।

সংগঠক ও সমাজসেবী হিসেবেও তিনি বহু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকাস্থ কায়কোবাদ সাহিত্য মজলিসের সভাপতি, উত্তরা সাহিত্য পরিষদের উপদেষ্টা এবং ঢাকা এপেক্স ক্লাবের সভাপতি ছিলেন।

সাহিত্য ও সমাজসেবায় অবদানের জন্য তিনি ত্রিভুজ পুরস্কার, বাংলাদেশ জাতীয় সাহিত্য সংসদ স্বর্ণপদক এবং এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সার্ক-ফোসওয়াল’ আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘সার্ক–ফোসওয়াল আজীবন সম্মাননা পুরস্কার ২০২৬’ (SAARC–FOSWAL Lifetime Achievement Award 2026)-এ ভূষিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক নূরুল হক।
‘সার্ক-ফোসওয়াল’ আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সাহসী ও উদ্ভাবনী সাতিহ্যকর্মের জন্য এ বছর নোবেলে পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। সৃজনশীল সংলাপের মাধ্যমে সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুন করে ফুটিয়ে তোলা এবং তার উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করায় তাকে এ বছর নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি।
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
নজরুলের দর্শন আধুনিক ভূ-রাজনৈতিক অবক্ষয়ের মহৌষধ: মার্কিন গবেষক
কাজী নজরুল ইসলামের সাহিত্য ও রাজনৈতিক দর্শনকে আধুনিক ভূ-রাজনৈতিক খণ্ডন এবং কাঠামোগত নৈতিক অবক্ষয় নিরাময়ের এক চূড়ান্ত রূপরেখা হিসেবে অভিহিত করেছেন প্রখ্যাত মার্কিন রাজনীতিবিজ্ঞানী ও ইমেরিটাস অধ্যাপক উইনস্টন ই. ল্যাংলি। দীর্ঘ তিন দশকের গভীর গবেষণার ওপর ভিত্তি করে তিনি নজরুলের এই বৈশ্বিক উপযোগিতা তুলে ধরেন।
নজরুলের দর্শন আধুনিক ভূ-রাজনৈতিক অবক্ষয়ের মহৌষধ: মার্কিন গবেষক
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
‘তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি শায়লা আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আল জাবের নির্বাচিত হয়েছেন। পরবর্তী দুই বছর অর্থাৎ ২০২৬–২০২৮ মেয়াদে এ নির্বাহী কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা
আরও পড়ুন
‘সার্ক-ফোসওয়াল’ আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী
প্রায় ২১ হাজার শিক্ষার্থীর কবি নজরুল কলেজে নেই একটিও ডাস্টবিন