ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণে শিল্পকলা ও জাবিতে তিন দিনব্যাপী উৎসব

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৮ পিএম
নাট্যাচার্য সেলিম আল দীন। ছবি: সংগৃহীত

বাংলা নাটকের ইতিহাসে অন্যতম পথিকৃৎ নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ জমে উঠেছে তিন দিনব্যাপী উৎসবে। এই রূপকারের সৃষ্টি ও দর্শনকে শ্রদ্ধা জানাতে বিশেষ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মারক বক্তৃতা এবং মঞ্চনাটক প্রদর্শনীর জমকালো উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় নাট্যদল ও সংগঠনগুলো।

সংগঠনগুলোর মধ্যে ‘সেলিম আল দীন সংগ্রহশালা’ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী কর্মসূচি সাজিয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় স্টুডিও থিয়েটার হলে ‘আলাপে সেলিম আল দীন ও নাটকের রাজনীতি’ শীর্ষক আলোচনায় একক বক্তব্য উপস্থাপন করেন শিক্ষাবিদ আজফার হোসেন।

একই হলে সন্ধ্যা ৭টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের বিখ্যাত নাটক ‘ধাবমান’। পরদিন সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে সংগঠনটি।

আরও পড়ুন

অন্যদিকে, ‘ঢাকা থিয়েটার’ ও ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার’ যৌথভাবে আয়োজন করছে তিন দিনের বিশেষ নাট্যোৎসব। মঙ্গলবার ১৮ আগস্ট জন্মদিনের সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় প্রদর্শিত হবে সেলিম আল দীনের লেখা কালজয়ী নাটক ‘নিমজ্জন’।

উৎসবের দ্বিতীয় দিন ১৯ আগস্ট মঞ্চস্থ হবে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে আনন জামানের রচনা ও নির্দেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের নাটক ‘জহরনামা’। সমাপনী দিন ২০ আগস্ট বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নাট্য সংগঠন ‘সুন্দরম’ পরিবেশন করবে এ এইচ রাজন ও রফিকুল ইসলামের যৌথ রচনা এবং নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ‘একসাথে চলি একসাথে বাঁচি’।

পাশাপাশি নাট্যদল ‘স্বপ্নদল’-ও সাজিয়েছে তিন দিনের পৃথক সূচি। ১৮ আগস্ট সকালে সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের পর ২০ আগস্ট স্টুডিও থিয়েটার হলে দলটির আলোচিত প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’র দুটি শো (বিকেল ৫:৩০ ও সন্ধ্যা ৭:৩০) অনুষ্ঠিত হবে। নির্দেশনায় থাকছেন জাহিদ রিপন। পরদিন ২১ আগস্ট একই মঞ্চে ও একই সময়ে পরিবেশিত হবে সেলিম আল দীনের কাহিনি অবলম্বনে তৈরি নাটক ‘হরগজ’-এর ৫২ ও ৫৩তম প্রদর্শনী।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাসের ১০৮তম মৃত্যুবার্ষিকী
বাংলা সাহিত্যের ‘স্বভাবকবি’ হিসেবে পরিচিত গোবিন্দচন্দ্র দাসের ১০৮তম মৃত্যুবার্ষিকী আজ।
আজ স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাসের ১০৮তম মৃত্যুবার্ষিকী
‘ছোটদের সময়’ প্রকাশনীর নতুন বইয়ের প্রকাশনা উৎসব
শিশুদের মেধা বিকাশ, সৃজনশীল মনন গঠন ও বৈষম্যহীন সমাজভাবনায় নতুন সাহিত্য যোগ করার লক্ষ্যে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ছোটদের সময়’ প্রকাশনীর ৮টি মানসম্মত নতুন বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 
‘ছোটদের সময়’ প্রকাশনীর নতুন বইয়ের প্রকাশনা উৎসব
রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে শিল্পকলায় গতি, পুনঃর্নিয়োগ চান শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন দায়িত্বের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে শিল্পকলায় গতি, পুনঃর্নিয়োগ চান শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা
শিশুসাহিত্যিক আখতার হুসেন মারা গেছেন
শিশুসাহিত্যের অন্যতম পুরোধা ছড়াকার আখতার হুসেন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আখতার হুসেনের মৃত্যুতে দেশের শিশুসাহিত্যে সৃষ্টি হলো এক গভীর শূন্যতা।  
শিশুসাহিত্যিক আখতার হুসেন মারা গেছেন
৭ সাহিত্যিক পেলেন দোনাগাজী পদক
চাঁদপুরের সংগঠন ‘চর্যাপদ একাডেমি সাহিত্য উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় সাত সাহিত্যিককে দোনাগাজী পদক দেওয়া হয়।
৭ সাহিত্যিক পেলেন দোনাগাজী পদক
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের প্রধান বঙ্গবীর সেনাপতি জেনারেল ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী আজ
সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে ‘ভাঙা প্রেম অশেষ বিশেষ’
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা