
তরুণ কন্ঠশিল্পী ইরতিয়াজ রতনের নতুন গান রিলিজ পেয়েছে। ‘ভুল করিনি’ শীর্ষক গানটির কথা, সুর ও সঙ্গীত করেছেন শিল্পী নিজেই।
মেলোরক ধাঁচের এই গানটি গত ২৯ এপ্রিল অডিও প্রকাশনা কোম্পানি জি সিরিজের অফিশিয়াল ইউটিউব এবং ফেসবুক পেজে রিলিজ হয়েছে। রিলিজ পাওয়ার পর থেকে বেশ সাড়া ফেলেছে গানটি।
এটি ইরতিয়াজ রতনের তৃতীয় মৌলিক গান।
গানটির ইউটিউব লিংক : https://youtu.be/CP7CtdRSrH4?si=AxQ3s062IZdNvWqC




