শাহীনকে না পেলে আত্মহত্যা করবেন তরুণী

আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ মে ২০২৪ , ০৬:৪৯ পিএম


শাহীনকে না পেলে আত্মহত্যা করবেন তরুণী
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী (১৭)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ মে) সকাল থেকে উপজেলার কালাইয়া ৩নং ওয়ার্ডের ছুমির উদ্দিন হাওলাদার বাড়িতে অনশনে বসেন তিনি।

ভুক্তভোগী মেয়েটি গণমাধ্যমকে বলেন, ‘আমি শাহীনের স্ত্রী হতে চাই। আর সেটা না হলে আত্মহত্যা করতে চাই। আমি বাড়িতে আসার পরই পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে শাহীন। এ কারণে শাহীনের বক্তব্য জানতে পারিনি।’

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে জানা যায়, প্রায় ৪ বছর ধরে ছুমির উদ্দিন হাওলাদার বাড়ির জসীম হাওলাদারের ছেলে শাহীনের সঙ্গে পাশের গ্রামের মেয়েটির প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাস দিয়ে শাহীন তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ২ মাস আগে সামাজিক লজ্জার ভয় দেখিয়ে এবং দ্রুত বিয়ের আশ্বাস দিয়ে বাউফল পৌর শহরে নিয়ে বাচ্চা নষ্ট করেন শাহীন। এরপর থেকে দূরত্ব বজায় রাখায় মেয়েটির সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে শাহীন জানায়, এই মুহূর্তে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। এ কথা জানার পরই বৃহস্পতিবার মেয়েটি শাহীনের বাড়িতে অনশনে বসেন।

শাহীনের মা শাহনাজ বেগম বলেন, ‘বৃহস্পতিবার আমার বাড়িতে এসেছে মেয়েটি। ঘটনার কিছুই আমার জানা নেই। ছেলে (শাহীন) বাড়িতে এলে তার মুখে সব জেনে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ‘এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission