ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

লালমোহনে প্রতিপক্ষ প্রার্থীদের গায়ে হাত তোলার হুমকি আ.লীগ নেতার 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৪, ১২:৫৮ পিএম
বক্তব্য দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুণ। ছবি: সংগৃহীত।

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে ভোলার লালমোহনে একজন প্রার্থীর পক্ষে বক্তব্য দিতে গিয়ে অন্য প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুণের বিরুদ্ধে। ইতোমধ্যে তার সাড়ে ৮ মিনিটের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা তা নিয়েও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে সংশয় ও শঙ্কা। অনিরাপদ বোধ করছেন প্রার্থীরাও।

ভাইরাল হওয়া ভিডিওতে শোনা যায়, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন হাওলাদারের পক্ষে বক্তব্য দিচ্ছেন। এ সময় প্রতিপক্ষ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী ও তাদের কর্মীদের বিরুদ্ধে হুংকার দেন তিনি। প্রার্থীদের উদ্দেশে তিনি বলছেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে আপনারা নির্বাচন করছেন, কত বড় বুকের পাটা। আপনারা ঘুঘু দেখছেন ঘুঘুর ফাঁদ দেখেননি। যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করবে তাদের গায়ে হাত উঠতে দেরি হবে না। তাদের দলের সব পদ থেকে বহিষ্কার করা হবে বলেও হুমকি দেন তিনি।

এ সময় ভোটকেন্দ্রে দলীয় প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীর স্থান হবে না বলেও হুংকার দেন আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি দিদারুল ইসলাম অরুণ।

টানা দুই বারের উপজেলা চেয়ারম্যান, ভোলা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনকে হুংকার দিয়ে বলেন ‘তুই একটা মিথ্যা বাদী। তুই বেটা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছিস। কত বড় বুকের পাটা।’

এবার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মার্কা না থাকা সত্ত্বেও স্থানীয় এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নাম ভাঙিয়ে প্রতিপক্ষকে নানা হুমকি-ধমকি দিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা দিদারুল ইসলাম অরুণ।

তিনি বলেন, এই নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিপক্ষে গেলে বরদাশত করা হবে না। যারা দলের বাইরে যাবে তাদের দলীয় সব পদ-পদবি থেকে বরখাস্ত করা হবে। এ সময় অন্যপ্রার্থী ও তাদের সহযোগীদের হুমকি দিয়ে তিনি আরও বলেন, বড় ভাই গিয়াস উদ্দিন বীর মুক্তিযোদ্ধা (চেয়ারম্যান প্রার্থী)। তার গায়ে হাত দিতে একটু দেরি কবরো। কিন্তু আপনাদের গায়ে হাত তুলতে দেরি হবে না।

এছাড়া আরেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামান টিটবকে হুমকি দিয়ে আওয়ামী লীগ নেতা অরুণ বলেন, ‘টিটব কেন, টিটবের বাপও কেন্দ্রে থাকতে পারবে না। আমরা বদরপুরের মানুষ, আমাদের কথা পরিষ্কার’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আরটিভিকে বলেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের নির্বাচনকে দলের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু আমাদের দলেরই একজন নেতা অরুণ সাহেব, তিনি প্রধানমন্ত্রীর নীতির বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন। একজনের পক্ষ নিয়ে অন্য প্রার্থীদের হুমকি-ধমকি দিয়েছেন, গায়ে হাত তোলার কথা বলেছেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, প্রচারণা সভায় অরুণ সাহেবের এমন বক্তব্য দেওয়ার সময় চেয়ারম্যান প্রার্থী আক্তার সাহেব পাশেই দাঁড়িয়ে ছিলেন। তিনি কোনো বাধা দেননি। আমি মনে করি এমন বক্তব্য দিয়ে নির্বাচন ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমি এর বিচার চাই এবং অভিযুক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল চাই। ইতোমধ্যে আমি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি আরও বলেন, আমি একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধ করার সময় আমার পায়ে গুলি লেগেছে। আমাকে উদ্দেশ করে এমন হুমকিমূলক বক্তব্য দিয়ে শুধু আমাকেই অপমান করা হয়নি, সকল মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হয়েছে।

উল্লেখ্য, ভোলার লালমোহনে আগামী ২৯ মে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন। এবারের নির্বাচনে মাঠে নেই বিএনপি। তাই নির্বাচনকে অংশগ্রহণমূলক ও উৎসব মুখর করতে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় মার্কা দেওয়া হয়নি। দল থেকে একাধিক প্রার্থী হলেও দলের কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে দলীয় এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মরা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি মরা নদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। সেখানে ব্যাগে থাকা ওই নবজাতককে দেখতে পায় একজন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা গত রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি ওই নবজাতককে কাদাপানিতে ফেলে রেখে গেছে।  এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই শরীরে কাদাপানি লাগানো একদিন বয়সী একটি মেয়ে বাচ্চার মরদেহ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়। আরটিভি/এফএ/এআর
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় পুকুরে ডুবে সামিয়া আক্তার (৩) ও হামিদা আক্তার (২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মাইজখার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা মাইজখার গ্রামের সুজন মিয়ার মেয়ে। দুই শিশুর চাচা খোকন মিয়া জানান, মঙ্গলবার সকালের পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সামিয়া ও হামিদা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় ধরে স্বজনরা তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত পরে জানাতে পারব। আরটিভি/এফএ/এআর
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে টেকনাফের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে র‍্যাব। উদ্ধার হাওয়া বনকর্মীরা হলেন- ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলে জানা গেছে।  র‌্যাব-১৫–এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার সকাল ১০টার দিকে জাদিমোরা পাহাড়ে বনে বন বিভাগের হয়ে গাছের চারা রোপণের কাজ করার সময় অস্ত্রের মুখে শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণের শিকার শ্রমিকদের পরিবারের কাছে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে তাদের উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে হ্নীলার জাদিমোরা পাহাড়ে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে মঙ্গলবার বিকেলে টেকনাফ গহীন পাহাড় থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। অভিযান এখনো চলমান। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণ করে অস্ত্রধারীরা। অপহরণের পর থেকে মুক্তিপণ হিসেবে তাদের পরিবারের কাছে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আরটিভি/এফএ/এআর
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে প্রেরণ এবং প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে গেজেট প্রকাশ করা হবে। বেতন কাঠামো হবে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী। এতে মসজিদসংলগ্ন এলাকায় ইমাম-মুয়াজ্জিনদের বাসা এবং উৎসব ভাতার প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ব্যবসা করার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। রোগে আক্রান্ত ইমাম-মুয়াজ্জিনদের বড় অঙ্কের টাকা দেওয়া হবে, যা ফেরত দিতে হবে না। তিনি আরও বলেন, গ্রুপিং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যেও আছে। কখনো শুনেছেন তারা মারামারি করেছে। আমরা মুসলমানরা একদল আরেক দলকে পিটিয়ে মেরে ফেলি। আপনারা (ইমাম-মুয়াজ্জিনরা) যখন মিথ্যা বিবৃতি দেন তখন আমাদের মন ভেঙে যায়। এতে আমাদের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট হচ্ছে। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দেশ সংস্কারের কাজ করছে। সংস্কার শেষ হলে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব এবং আমরা বিদায় নেব। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। প্রতিটি মানুষের অধিকার সমান। অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। আরটিভি/এফএ
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালকও। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত যুবকের নাম শাহিনুল ইসলাম শোয়াইব (২৪)। তিনি উত্তর আধুনগর বেপারি পাড়ার নাজিম উদ্দীনের পুত্র। শোয়াইব চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শোয়াইবের বন্ধু মোটরসাইকেলচালক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাংগিয়া আলোরঘাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের পুত্র মোহাম্মদ তারেক (২৪)। তিনি উপজেলার বেসরকারি হাসপাতাল সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলটি দ্রুতগতিতে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার বাইরে পড়ে যান। মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী শোয়াইব কক্সবাজার অভিমুখী ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে। আরটিভি/এফএ
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আরও পড়ুন
আ.লীগ নেতার ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটজন গ্রেপ্তার
আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসির বদলি, ৭ সদস্য ক্লোজড
ধানমন্ডিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চাঁদপুরে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার