চাঁদপুরে ২ উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

সোমবার, ১৩ মে ২০২৪ , ০৩:৩১ পিএম


চাঁদপুরে ২ উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
ছবি : আরটিভি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ মে) সকাল ১০টায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৩ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা ও রিটার্নিং অফিসার (কচুয়া ও ফরিদগঞ্জ) মো. মোজাম্মেল হোসেন।  

এ সময় চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এই নির্বাচনে কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞাপন

প্রতীক বরাদ্দের পর নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণায় নেমেছেন এ দুই উপজেলার প্রার্থীরা।

এর আগে রোববার (১২ মে) এই দুই উপজেলায় ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও দুজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। আগামী ২৯ মে ইভিএমের মাধ্যমে এ দুই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission