তুরস্কের বেশ কয়েকটি ইসলামিক সিরিজ বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। যার মধ্যে ‘কুরুলুস উসমান’ অন্যতম। নতুন খবর হলো, এই সিরিজের প্রধান চরিত্র উসমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন। আর সেটি কবে, তা নিজেই নিশ্চিত করলেন তিনি।

রোববার (১৯ মে) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে বুরাক বলেন, বাংলাদেশ তোমায় সালাম। আমি এখন ইস্তাম্বুলে আছি। আমার সব দর্শকদের বলছি, আমি বাংলাদেশে আসছি। তারিখটি তোমরা মনে রেখো। সেটা হলো ২৬ মে। সেদিন সবার সঙ্গে দেখা হবে।
জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ মে) আরেকটি ভিডিওবার্তায় তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।
প্রসঙ্গত, উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন বুরাক অ্যাজিভিট। সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত-অনুসারীর সংখ্যা অনেক।




