
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট দিতে গিয়ে ইউসুফ মন্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ই চারা সরকারি প্রথামিক বিদ্যালয় কেন্দ্রে তার মৃত্যু হয়।
ইউসুফ মন্ডল একই ইউনিয়নের মৃত হানু মন্ডলের ছেলে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইউসুফ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ সকাল ১০টার দিকে কেন্দ্রে ভোট দিতে এসে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।




