
আওয়ামী লীগের সাংগঠনিক সফরের কর্মসূচি পরিবর্তন করা হয়েছে।
বিশ্ব ইজতেমার কারণে এ পরিরবর্তন আনা হয়েছে।
বুধবার সকালে দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হজের পর ধর্মপ্রাণ মুসলমানদের বড় জমায়েত বিশ্ব ইজতেমা।
বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দেশব্যাপী সাংগঠনিক সফরের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।
পূর্ব ঘোষিত আগামী ১২ জানুয়ারি থেকে দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু হওয়ার কথা থাকলেও তা আগামী ২৬ জানুয়ারি (শুক্রবার) থেকে শুরু হবে।
নির্বাচনের আগে এ সাংগঠনিক সফরকে নির্বাচনী সফর বলছেন বিশ্লেষকরা। এ সফর দলকে চাঙা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দলের হাইকমাণ্ড।
এসজে
আরও পড়ুন




