
ভূ-গর্ভস্থ পানির স্তর ৩ থেকে ১০ মিটার পর্যন্ত নেমে গেছে বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার বিকেলে সংসদে প্রশ্নোত্তরপর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।
খন্দকার মোশাররফ হোসেন জানান, খাওয়া ও কৃষিকাজের জন্য ভূ-গর্ভস্থ পানির ওপর বেশি নির্ভরশীলতার কারণে ভূ-গর্ভস্থ পানির স্তর পানির স্তর নেমে গেছে। তাই শুষ্ক মৌসুমে নলকূপে পর্যাপ্ত পানি পাওয়া যায় না।
এই অবস্থা থেকে উত্তরণের নানা পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পৌনে ৪০০ কোটি টাকার একটি প্রকল্পের আওতায় সারাদেশে ৮০৯টি পুকুর এবং ২০০টি পুকুর নতুনভাবে খনন করা হচ্ছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ৮ ফেব্রুয়ারি পুলিশের সহযোগী হিসেবে মাঠে থাকবে আ.লীগ’
--------------------------------------------------------
আরেক সংসদ সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে চাহিদা মতো বিশুদ্ধ পানি মেঘনা নদী থেকে সরবরাহ করতে সরকার ঢাকা এনভায়রনমেনটালি সাসটেইনেবল ওয়াটার সাপলাই প্রজেক্ট(ডিইএসডব্লিউএসপি) নামে একটি প্রকল্প গ্রহণ করেছে।
তিনি বলেন, এই প্রকল্পের আওতায় মেঘনা নদীর বিশনদী পয়েন্ট (আড়াইহাজার থানাধীন) থেকে পানি উত্তোলন করে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে গন্ধর্বপুর নামক স্থানে নির্মাণাধীন পানি শোধনাগারে শোধন করা হবে।
এই শোধনাগারে শোধনের মাধ্যমে দৈনিক ৫০ কোটি লিটার পানি ঢাকা মহানগরীতে সরবরাহ করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন:
কে




