
আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বিকেল ৫টায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রায় দেবে ঢাকার আদালত। এই মামলায় খালেদা জিয়া প্রধান আসামি। এ মামলার রায় ঘোষণার একদিন আগে সংবাদ সম্মেলন ডাকলেন খালেদা জিয়া।
এসএস




