
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ডিভিশন প্রাপ্তির আবেদন নিয়ে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারের সামনে উপস্থিত হয়েছেন ৪ আইনজীবী।
তারা হলেন— ব্যারিস্টার এহসানুর রহমান, আইনজীবী এমএম জুলফিকার আলী, মো. তাহেরুল ইসলাম ও মাহবুবুর রহমান।
শনিবার দুপুর ২টায় খালেদা জিয়ার শারীরিক ও সামাজিক অবস্থার কথা বিবেচনা করে তাকে ডিভিশন দেয়ার আবেদন নিয়ে কারাগারে যান তারা।কিন্তু আইজি প্রিজন্স সাপ্তাহিক ছুটিতে থাকায় কারা অধিদপ্তর ডিভিশনের জন্য আবেদন জমা নেননি।
দুপুর সোয়া দুটা পর্যন্ত কারাগারের সামনে যাওয়ার অনুমতি না পাওয়ায় তারা আবেদনপত্র নিয়ে কারা অধিদপ্তরের উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য, এর আগে শুক্রবার সন্ধ্যায় খালেদার সঙ্গে কথা বলতে কারাগারে যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাকির হোসেন ভূঁইয়া ও এসএম জুলফিকার। তবে সেদিনও ২ ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে দেখা করার অনুমতি পাননি তারা।
আরও পড়ুন:
পি




